বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

মডার্ন ট্রেডে শক্ত অবস্থান তৈরি করছে রিমার্ক

সেলস মিটে রিমার্ক এইচবি লিমিটেডের কর্মীরা ছবি: সংগৃহীত

বিশ্বমানের পণ্য উৎপাদন ও গুণগত মানের স্বীকৃতি হিসেবে রিমার্ক আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানদণ্ড অনুযায়ী বিএসটিআইয়ের হালাল ও সিজিএমপি সনদ অর্জন করেছে। এ ছাড়া ২০২৫ সালে পরিবেশবান্ধব উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ লাভ করে রিমার্ক। দেশে দ্রুত সম্প্রসারিত হচ্ছে মডার্ন ট্রেড বা সুপারশপভিত্তিক ব্যবসা এবং এই বাজারে নিজেদের অবস্থান শক্ত করছে ভোগ্যপণ্য ও প্রসাধনসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেড। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার সুপারশপ ও আধুনিক খুচরা বিক্রয়কেন্দ্রে প্রতিষ্ঠানটির বিভিন্ন ব্র্যান্ডের পণ্যের উপস্থিতি বাড়ছে।

রিমার্কের লিলি, অরিক্স, একনল, সানবিট, টাইলক্স, নিওর, সিওডিল ও স্কিন মিন্টসহ বিভিন্ন ব্র্যান্ডের পণ্য বর্তমানে মডার্ন ট্রেড চ্যানেলে পাওয়া যাচ্ছে। ব্যক্তিগত পরিচর্যা, ত্বকের যত্ন, গৃহপরিচর্যা, চুলের যত্ন ও প্রসাধনসামগ্রী—বিভিন্ন শ্রেণির পণ্য নিয়ে এই বাজারে পরিসর বাড়াচ্ছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে লিলি বডিওয়াশ প্রতিষ্ঠানটির বিক্রিত পণ্যগুলোর মধ্যে উল্লেখযোগ্য অবস্থান তৈরি করেছে। রিমার্কের মডার্ন ট্রেড চ্যানেল সূত্রে জানা গেছে, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরে এ চ্যানেলে বিক্রিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

রিমার্কের মডার্ন ট্রেড চ্যানেলের প্রবৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বুধবার ষোল সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডির একটি রেস্তোরাঁয় সেলস মিট অনুষ্ঠিত হয়। এতে চ্যানেলের দুই শতাধিক কি-অ্যাকাউন্টস ম্যানেজার, এরিয়া ম্যানেজার, মার্চেন্ডাইজার ও ব্র্যান্ড প্রোমোটর অংশ নেন। অনুষ্ঠানে বিক্রয় কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ পরিকল্পনা ও কর্মীদের কর্মদক্ষতা নিয়ে আলোচনা হয়। বক্তব্য দেন মডার্ন ট্রেডের হেড অব সেলস হেলাল উদ্দিন, কী-অ্যাকাউন্টস ম্যানেজার ইয়ামিন শিকদার ও সাইফুল ইসলাম, অপারেশন ম্যানেজার রাশেদুল ইসলাম এবং মানবসম্পদ বিভাগের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মাহারুন নেসা লিজা।

সেলস পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে অনুষ্ঠানে সেরা পাঁচজনকে সম্মাননা দেয়া হয়। তারা হলেন—কুমিল্লা স্মার্ট বিগ বাজারের হাফসা আক্তার, গাজীপুরের মাওনা স্বপ্নের ফারহানা আক্তার, নারায়ণগঞ্জ বন্দরের স্বপ্নের শ্রাবণী সাহা, ঢাকার মিরপুর রিং রোড স্বপ্নের সুমাইয়া ইসলাম মিতু এবং বগুড়া মালতিনগর স্বপ্নের হালিমা খাতুন নদী। অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা তাদের হাতে সম্মাননা তুলে দেন। সম্মাননা পাওয়া ব্র্যান্ড প্রোমোটর শ্রাবণী সাহা বলেন, একজন ব্র্যান্ড প্রোমোটর হিসেবে সবচেয়ে ভালো লাগে যখন কোনো ক্রেতা রিমার্কের পণ্য সম্পর্কে ইতিবাচক কথা বলেন এবং পরে আবার সেই পণ্য কিনতে আসেন।

চ্যানেলের হেড অব সেলস হেলাল উদ্দিন বলেন, রিমার্কের এই সাফল্য কোনো একক ব্যক্তি বা বিভাগের নয়; এটি পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টার ফল। তিনি বলেন, রিমার্ক শুধু পণ্য বিক্রি করতে চায় না; মানসম্মত ও নির্ভরযোগ্য পণ্যের মাধ্যমে ক্রেতাদের দীর্ঘমেয়াদি আস্থা তৈরি করতে চায়। রিমার্কের মডার্ন ট্রেড চ্যানেলের মাধ্যমে স্বপ্ন, আগোরা, মীনা বাজার, ইউনিমার্ট, বেস্ট বাই, প্রিন্স বাজার, আলফা মার্ট, মুস্তফা মার্ট ও আপন ফ্যামিলি মার্টসহ দেশের বিভিন্ন সুপারশপে প্রতিষ্ঠানটির পণ্য বিক্রি হচ্ছে। প্রতিষ্ঠানটি জানায়, দেশের বাজারের পাশাপাশি রিমার্কের তৈরি পণ্য যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন ও ভারতসহ বিভিন্ন আন্তর্জাতিক বাজারে রপ্তানি ও বাজারজাত হচ্ছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মডার্ন ট্রেডে শক্ত অবস্থান তৈরি করছে রিমার্ক

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বিশ্বমানের পণ্য উৎপাদন ও গুণগত মানের স্বীকৃতি হিসেবে রিমার্ক আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানদণ্ড অনুযায়ী বিএসটিআইয়ের হালাল ও সিজিএমপি সনদ অর্জন করেছে। এ ছাড়া ২০২৫ সালে পরিবেশবান্ধব উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ লাভ করে রিমার্ক। দেশে দ্রুত সম্প্রসারিত হচ্ছে মডার্ন ট্রেড বা সুপারশপভিত্তিক ব্যবসা এবং এই বাজারে নিজেদের অবস্থান শক্ত করছে ভোগ্যপণ্য ও প্রসাধনসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেড। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার সুপারশপ ও আধুনিক খুচরা বিক্রয়কেন্দ্রে প্রতিষ্ঠানটির বিভিন্ন ব্র্যান্ডের পণ্যের উপস্থিতি বাড়ছে।

রিমার্কের লিলি, অরিক্স, একনল, সানবিট, টাইলক্স, নিওর, সিওডিল ও স্কিন মিন্টসহ বিভিন্ন ব্র্যান্ডের পণ্য বর্তমানে মডার্ন ট্রেড চ্যানেলে পাওয়া যাচ্ছে। ব্যক্তিগত পরিচর্যা, ত্বকের যত্ন, গৃহপরিচর্যা, চুলের যত্ন ও প্রসাধনসামগ্রী—বিভিন্ন শ্রেণির পণ্য নিয়ে এই বাজারে পরিসর বাড়াচ্ছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে লিলি বডিওয়াশ প্রতিষ্ঠানটির বিক্রিত পণ্যগুলোর মধ্যে উল্লেখযোগ্য অবস্থান তৈরি করেছে। রিমার্কের মডার্ন ট্রেড চ্যানেল সূত্রে জানা গেছে, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরে এ চ্যানেলে বিক্রিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

রিমার্কের মডার্ন ট্রেড চ্যানেলের প্রবৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বুধবার ষোল সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডির একটি রেস্তোরাঁয় সেলস মিট অনুষ্ঠিত হয়। এতে চ্যানেলের দুই শতাধিক কি-অ্যাকাউন্টস ম্যানেজার, এরিয়া ম্যানেজার, মার্চেন্ডাইজার ও ব্র্যান্ড প্রোমোটর অংশ নেন। অনুষ্ঠানে বিক্রয় কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ পরিকল্পনা ও কর্মীদের কর্মদক্ষতা নিয়ে আলোচনা হয়। বক্তব্য দেন মডার্ন ট্রেডের হেড অব সেলস হেলাল উদ্দিন, কী-অ্যাকাউন্টস ম্যানেজার ইয়ামিন শিকদার ও সাইফুল ইসলাম, অপারেশন ম্যানেজার রাশেদুল ইসলাম এবং মানবসম্পদ বিভাগের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মাহারুন নেসা লিজা।

সেলস পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে অনুষ্ঠানে সেরা পাঁচজনকে সম্মাননা দেয়া হয়। তারা হলেন—কুমিল্লা স্মার্ট বিগ বাজারের হাফসা আক্তার, গাজীপুরের মাওনা স্বপ্নের ফারহানা আক্তার, নারায়ণগঞ্জ বন্দরের স্বপ্নের শ্রাবণী সাহা, ঢাকার মিরপুর রিং রোড স্বপ্নের সুমাইয়া ইসলাম মিতু এবং বগুড়া মালতিনগর স্বপ্নের হালিমা খাতুন নদী। অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা তাদের হাতে সম্মাননা তুলে দেন। সম্মাননা পাওয়া ব্র্যান্ড প্রোমোটর শ্রাবণী সাহা বলেন, একজন ব্র্যান্ড প্রোমোটর হিসেবে সবচেয়ে ভালো লাগে যখন কোনো ক্রেতা রিমার্কের পণ্য সম্পর্কে ইতিবাচক কথা বলেন এবং পরে আবার সেই পণ্য কিনতে আসেন।

চ্যানেলের হেড অব সেলস হেলাল উদ্দিন বলেন, রিমার্কের এই সাফল্য কোনো একক ব্যক্তি বা বিভাগের নয়; এটি পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টার ফল। তিনি বলেন, রিমার্ক শুধু পণ্য বিক্রি করতে চায় না; মানসম্মত ও নির্ভরযোগ্য পণ্যের মাধ্যমে ক্রেতাদের দীর্ঘমেয়াদি আস্থা তৈরি করতে চায়। রিমার্কের মডার্ন ট্রেড চ্যানেলের মাধ্যমে স্বপ্ন, আগোরা, মীনা বাজার, ইউনিমার্ট, বেস্ট বাই, প্রিন্স বাজার, আলফা মার্ট, মুস্তফা মার্ট ও আপন ফ্যামিলি মার্টসহ দেশের বিভিন্ন সুপারশপে প্রতিষ্ঠানটির পণ্য বিক্রি হচ্ছে। প্রতিষ্ঠানটি জানায়, দেশের বাজারের পাশাপাশি রিমার্কের তৈরি পণ্য যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন ও ভারতসহ বিভিন্ন আন্তর্জাতিক বাজারে রপ্তানি ও বাজারজাত হচ্ছে।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
মডার্ন ট্রেডে শক্ত অবস্থান তৈরি করছে রিমার্ক
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন