বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

শেষ হলো ৯ দিনের ঢাকা নাট্যোৎসব

শেষ হলো ৯ দিনের ঢাকা নাট্যোৎসব

ঢাকার ৪১৬ বছরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে আয়োজিত নাট্যোৎসব সমাপ্ত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যশালায় আয়োজিত সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে ৯ দিনব্যাপী এই উৎসবের দ্বিতীয় পর্বের পর্দা নামে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম এবং সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান।

গত ১৬ থেকে ২৩ আগস্ট পুরান ঢাকার সূত্রাপুরে জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে আট দিনব্যাপী এই নাট্যোৎসবের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। পরবর্তী সময়ে ৬ সেপ্টেম্বর নাট্যশালার মূল মিলনায়তনে শুরু হয় দ্বিতীয় পর্ব, যা চলে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। ৯ দিনব্যাপী এই পর্বে দেশের শীর্ষস্থানীয় নয়টি নাট্যদলের মোট নয়টি নাটক প্রদর্শিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বলেন, সিটি করপোরেশনের দায়িত্ব শুধু পরিচ্ছন্নতা বা কর আদায়ের মধ্যে সীমাবদ্ধ নয়, নগরবাসীর বিনোদনের সুযোগ তৈরি করা এবং ঢাকার সমৃদ্ধ ইতিহাস-ঐতিহ্য নতুন প্রজন্মের সামনে তুলে ধরাও আমাদের অন্যতম দায়িত্ব। তিনি আরও বলেন, নগরীকে ভালোবাসলেই তার প্রতি নাগরিক দায়িত্ববোধ ও শ্রদ্ধা তৈরি হবে, যা পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবে।

ঢাকার অতীত ঐতিহ্য সংরক্ষণের তাগিদ দিয়ে তিনি জানান, লালকুঠিসহ ঐতিহাসিক স্থাপনাগুলো আগের রূপে ফিরিয়ে আনতে সংস্কারকাজ চলছে। এ ছাড়া, শিক্ষার্থীদের জন্য ছুটির দিনে কার্জন হল, শহীদ মিনার, লালবাগ কেল্লা ও আহসান মঞ্জিলের মতো ঐতিহাসিক স্থানগুলোতে ডিএসসিসির নিজস্ব ব্যবস্থাপনায় শিক্ষাসফরের উদ্যোগ নেওয়া হচ্ছে। সাংস্কৃতিক সংগঠনগুলোর সুবিধার্থে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় থাকা মিলনায়তন ও কমিউনিটি সেন্টারগুলো ব্যবহারে বিশেষ ছাড়ের আশ্বাসও দেন প্রশাসক। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী নাট্যদলগুলোর হাতে সম্মাননা স্মারক, সনদপত্র ও উপহার তুলে দেন প্রশাসক।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

শেষ হলো ৯ দিনের ঢাকা নাট্যোৎসব

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঢাকার ৪১৬ বছরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে আয়োজিত নাট্যোৎসব সমাপ্ত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যশালায় আয়োজিত সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে ৯ দিনব্যাপী এই উৎসবের দ্বিতীয় পর্বের পর্দা নামে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম এবং সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান।

গত ১৬ থেকে ২৩ আগস্ট পুরান ঢাকার সূত্রাপুরে জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে আট দিনব্যাপী এই নাট্যোৎসবের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। পরবর্তী সময়ে ৬ সেপ্টেম্বর নাট্যশালার মূল মিলনায়তনে শুরু হয় দ্বিতীয় পর্ব, যা চলে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। ৯ দিনব্যাপী এই পর্বে দেশের শীর্ষস্থানীয় নয়টি নাট্যদলের মোট নয়টি নাটক প্রদর্শিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বলেন, সিটি করপোরেশনের দায়িত্ব শুধু পরিচ্ছন্নতা বা কর আদায়ের মধ্যে সীমাবদ্ধ নয়, নগরবাসীর বিনোদনের সুযোগ তৈরি করা এবং ঢাকার সমৃদ্ধ ইতিহাস-ঐতিহ্য নতুন প্রজন্মের সামনে তুলে ধরাও আমাদের অন্যতম দায়িত্ব। তিনি আরও বলেন, নগরীকে ভালোবাসলেই তার প্রতি নাগরিক দায়িত্ববোধ ও শ্রদ্ধা তৈরি হবে, যা পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবে।

ঢাকার অতীত ঐতিহ্য সংরক্ষণের তাগিদ দিয়ে তিনি জানান, লালকুঠিসহ ঐতিহাসিক স্থাপনাগুলো আগের রূপে ফিরিয়ে আনতে সংস্কারকাজ চলছে। এ ছাড়া, শিক্ষার্থীদের জন্য ছুটির দিনে কার্জন হল, শহীদ মিনার, লালবাগ কেল্লা ও আহসান মঞ্জিলের মতো ঐতিহাসিক স্থানগুলোতে ডিএসসিসির নিজস্ব ব্যবস্থাপনায় শিক্ষাসফরের উদ্যোগ নেওয়া হচ্ছে। সাংস্কৃতিক সংগঠনগুলোর সুবিধার্থে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় থাকা মিলনায়তন ও কমিউনিটি সেন্টারগুলো ব্যবহারে বিশেষ ছাড়ের আশ্বাসও দেন প্রশাসক। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী নাট্যদলগুলোর হাতে সম্মাননা স্মারক, সনদপত্র ও উপহার তুলে দেন প্রশাসক।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
শেষ হলো ৯ দিনের ঢাকা নাট্যোৎসব
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন