বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

ডাকসু থেকে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ভূমিকা মুছে ফেলা যাবে না: রব

ছবিঃ সংগৃহীত

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি আ স ম আবদুর রব বলেছেন, ডাকসু সংগ্রহশালার বর্তমান প্রদর্শনীতে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক অর্জন ও সংগ্রামকে আড়াল করার প্রবণতা দেখা গেছে। ডাকসু থেকে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ভূমিকা মুছে ফেলার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি। সোমবার (১৪ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন এই রাজনৈতিক নেতা।

তিনি বলেন, ইতিহাস পুনর্বিন্যাসের নামে ভাষা আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামের ঐতিহাসিক ভূমিকা আড়াল করা হলে তা ইতিহাস বিকৃতির চর্চা হবে। ইতিহাস কোনো ব্যক্তির রাজনৈতিক পছন্দ-অপছন্দ কিংবা ব্যক্তিগত বিবেচনায় নির্ধারিত হতে পারে না বলে উল্লেখ করেন তিনি। ডাকসু সংগ্রহশালা কোনো রাজনৈতিক দলের ইতিহাস প্রদর্শনীর স্থান নয় বলেও মনে করিয়ে দেন তিনি।

আ স ম রব উল্লেখ করেন, গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে ডাকসুর সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর তিনটি ছবি স্থান পেয়েছে। জিন্নাহর উর্দুর ঘোষণা সংক্রান্ত বক্তব্য বাঙালির ভাষার অধিকার ও সংগ্রামের বিপরীত অবস্থানের দলিল। অথচ ৫২-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭ মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের কোনো ছবি সেখানে স্থান পায়নি।

তিনি আরও বলেন, ২০২৪-এর গণঅভ্যুত্থান ইতিহাসের কোনো অধ্যায় মুছে ফেলে নতুন ইতিহাস তৈরির জন্য সংঘটিত হয়নি। ইতিহাস পুনর্বিন্যাসের নামে এক পক্ষের স্মৃতি মুছে অন্য পক্ষের প্রতীক প্রতিষ্ঠা করা হলে তা ইতিহাসের রাজনৈতিক ব্যবহার হবে। এ ধরনের কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ডাকসু থেকে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ভূমিকা মুছে ফেলা যাবে না: রব

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি আ স ম আবদুর রব বলেছেন, ডাকসু সংগ্রহশালার বর্তমান প্রদর্শনীতে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক অর্জন ও সংগ্রামকে আড়াল করার প্রবণতা দেখা গেছে। ডাকসু থেকে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ভূমিকা মুছে ফেলার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি। সোমবার (১৪ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন এই রাজনৈতিক নেতা।

তিনি বলেন, ইতিহাস পুনর্বিন্যাসের নামে ভাষা আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামের ঐতিহাসিক ভূমিকা আড়াল করা হলে তা ইতিহাস বিকৃতির চর্চা হবে। ইতিহাস কোনো ব্যক্তির রাজনৈতিক পছন্দ-অপছন্দ কিংবা ব্যক্তিগত বিবেচনায় নির্ধারিত হতে পারে না বলে উল্লেখ করেন তিনি। ডাকসু সংগ্রহশালা কোনো রাজনৈতিক দলের ইতিহাস প্রদর্শনীর স্থান নয় বলেও মনে করিয়ে দেন তিনি।

আ স ম রব উল্লেখ করেন, গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে ডাকসুর সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর তিনটি ছবি স্থান পেয়েছে। জিন্নাহর উর্দুর ঘোষণা সংক্রান্ত বক্তব্য বাঙালির ভাষার অধিকার ও সংগ্রামের বিপরীত অবস্থানের দলিল। অথচ ৫২-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭ মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের কোনো ছবি সেখানে স্থান পায়নি।

তিনি আরও বলেন, ২০২৪-এর গণঅভ্যুত্থান ইতিহাসের কোনো অধ্যায় মুছে ফেলে নতুন ইতিহাস তৈরির জন্য সংঘটিত হয়নি। ইতিহাস পুনর্বিন্যাসের নামে এক পক্ষের স্মৃতি মুছে অন্য পক্ষের প্রতীক প্রতিষ্ঠা করা হলে তা ইতিহাসের রাজনৈতিক ব্যবহার হবে। এ ধরনের কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ডাকসু থেকে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ভূমিকা মুছে ফেলা যাবে না: রব
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন