বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

যুক্তরাষ্ট্রে হামে আরও এক নারীর মৃত্যু, বেড়েছে উদ্বেগ

যুক্তরাষ্ট্রে হামে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। পেনসিলভ্যানিয়া অঙ্গরাজ্যের জেফারসন কাউন্টির ৪০ বছর বয়সী এক নারী হামজনিত জটিলতায় শনিবার মারা গেছেন বলে রোববার জানিয়েছে কর্তৃপক্ষ। দ্য ওয়াশিংটন পোস্ট কাউন্টি করনার গ্রেগ ফার্লংকে উদ্ধৃত করে জানিয়েছে, ওই নারী হামের কোনো টিকা নিয়েছিলেন না। এ নিয়ে চলতি বছর যুক্তরাষ্ট্রে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে।

জেফারসন কাউন্টির চিফ ডেপুটি করনার জেসন স্টিভার বলেন, যদিও গুরুতর অসুস্থতার ঘটনা খুব একটা দেখা যায় না, তবে এই মর্মান্তিক ঘটনাটি মনে করিয়ে দেয় যে হামকে মোটেও হেলাফেলা করা উচিত নয়। রোগটি পরবর্তী সময়ে নিউমোনিয়া ও মস্তিষ্কের প্রদাহের মতো গুরুতর জটিলতার দিকে মোড় নিতে পারে, যা স্থায়ী শারীরিক ক্ষতি বা এমনকি মৃত্যুর কারণ হতে পারে।

এর আগে আগস্টে অঙ্গরাজ্যটির ল্যাঙ্কাস্টার কাউন্টিতে হামজনিত কারণে দুজনের মৃত্যু রেকর্ড করা হয়। এটি ছিল ২০২৬ সালে যুক্তরাষ্ট্রে এবং গত ৩৫ বছরের মধ্যে পেনসিলভ্যানিয়ায় হামে মৃত্যুর প্রথম ঘটনা। ২০০০ সালে যুক্তরাষ্ট্রকে হামমুক্ত ঘোষণা করা হয়েছিল, তবে সম্প্রতি টিকা নিয়ে নতুন করে নানা সংশয় এবং স্বাস্থ্য কর্তৃপক্ষের প্রতি অবিশ্বাসের কারণে ব্যাধিটি ফের মারাত্মক রূপ নিচ্ছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্যমন্ত্রী ও টিকা-সংশয়বাদী রবার্ট কেনেডি জুনিয়রের বিরুদ্ধে টিকা নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে এই সংকট তৈরির অভিযোগ রয়েছে। সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) তথ্য অনুযায়ী, ২০২৬ সালে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত প্রায় ৩ হাজার ৩০০ জনের হাম নিশ্চিত করা হয়েছে। এটি ২০২৫ সালের মোট ২ হাজার ২৮৯টি সংক্রমণের সংখ্যাকে ছাড়িয়ে গেছে এবং হামের ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর, কাশি ও সর্দি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রে হামে আরও এক নারীর মৃত্যু, বেড়েছে উদ্বেগ

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রে হামে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। পেনসিলভ্যানিয়া অঙ্গরাজ্যের জেফারসন কাউন্টির ৪০ বছর বয়সী এক নারী হামজনিত জটিলতায় শনিবার মারা গেছেন বলে রোববার জানিয়েছে কর্তৃপক্ষ। দ্য ওয়াশিংটন পোস্ট কাউন্টি করনার গ্রেগ ফার্লংকে উদ্ধৃত করে জানিয়েছে, ওই নারী হামের কোনো টিকা নিয়েছিলেন না। এ নিয়ে চলতি বছর যুক্তরাষ্ট্রে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে।

জেফারসন কাউন্টির চিফ ডেপুটি করনার জেসন স্টিভার বলেন, যদিও গুরুতর অসুস্থতার ঘটনা খুব একটা দেখা যায় না, তবে এই মর্মান্তিক ঘটনাটি মনে করিয়ে দেয় যে হামকে মোটেও হেলাফেলা করা উচিত নয়। রোগটি পরবর্তী সময়ে নিউমোনিয়া ও মস্তিষ্কের প্রদাহের মতো গুরুতর জটিলতার দিকে মোড় নিতে পারে, যা স্থায়ী শারীরিক ক্ষতি বা এমনকি মৃত্যুর কারণ হতে পারে।

এর আগে আগস্টে অঙ্গরাজ্যটির ল্যাঙ্কাস্টার কাউন্টিতে হামজনিত কারণে দুজনের মৃত্যু রেকর্ড করা হয়। এটি ছিল ২০২৬ সালে যুক্তরাষ্ট্রে এবং গত ৩৫ বছরের মধ্যে পেনসিলভ্যানিয়ায় হামে মৃত্যুর প্রথম ঘটনা। ২০০০ সালে যুক্তরাষ্ট্রকে হামমুক্ত ঘোষণা করা হয়েছিল, তবে সম্প্রতি টিকা নিয়ে নতুন করে নানা সংশয় এবং স্বাস্থ্য কর্তৃপক্ষের প্রতি অবিশ্বাসের কারণে ব্যাধিটি ফের মারাত্মক রূপ নিচ্ছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্যমন্ত্রী ও টিকা-সংশয়বাদী রবার্ট কেনেডি জুনিয়রের বিরুদ্ধে টিকা নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে এই সংকট তৈরির অভিযোগ রয়েছে। সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) তথ্য অনুযায়ী, ২০২৬ সালে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত প্রায় ৩ হাজার ৩০০ জনের হাম নিশ্চিত করা হয়েছে। এটি ২০২৫ সালের মোট ২ হাজার ২৮৯টি সংক্রমণের সংখ্যাকে ছাড়িয়ে গেছে এবং হামের ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর, কাশি ও সর্দি।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
যুক্তরাষ্ট্রে হামে আরও এক নারীর মৃত্যু, বেড়েছে উদ্বেগ
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন