বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

হবিগঞ্জে বালুর নিচে লোকানো ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ কোটি টাকার পণ্য জব্দ

হবিগঞ্জ জেলা প্রতিনিধি স্বপন রবি দাশের পাঠানো ছবি

হবিগঞ্জের মাধবপুরে একটি ড্রাম ট্রাকে বালুর নিচে রাখা ভারতীয় শাড়ি ও কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই ব্যাটালিয়নের আওতাধীন এলাকায় পৃথক অভিযানে ভারতীয় মদ ও গাঁজাও জব্দ করা হয়েছে। বিজিবির হিসাবে জব্দ করা এসব পণ্যের মোট সিজার মূল্য ১ কোটি ৬ লাখ ৭ হাজার ৪০০ টাকা।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বিকেল সোয়া তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি বিশেষ টহলদল মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট পুরোনো মহাসড়কের সুরমা চা-বাগান এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্ত থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে সড়কের পাশে একটি ড্রাম ট্রাক দেখতে পেয়ে তল্লাশি করা হয়।

তল্লাশির সময় ট্রাকে পরিবহন করা বালুর নিচে ভারতীয় শাড়ি ও বিভিন্ন ধরনের কসমেটিকস পাওয়া যায়। বিজিবি জানিয়েছে, এসব পণ্যের সিজার মূল্য ১ কোটি ৩ লাখ ৬২ হাজার ৪০০ টাকা।

এ ছাড়া ৫৫ বিজিবির সিন্দুরখান, সাতছড়ি ও তেলিয়াপাড়া বিওপির সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ১৪০ বোতল ভারতীয় মদ ও ১০ কেজি গাঁজা জব্দ করেন। বিজিবির হিসাবে এসব মাদকের সিজার মূল্য ২লাখ ৪৫ হাজার টাকা। সব মিলিয়ে পৃথক অভিযানগুলোতে জব্দ করা পণ্য ও মাদকের সিজার মূল্য ১ কোটি ৬ লাখ ৭ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, সীমান্ত দিয়ে চোরাচালান ও মাদকদ্রব্যের অনুপ্রবেশ ঠেকাতে অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। জব্দ করা মালামাল ও মাদকদ্রব্য বিধি অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

হবিগঞ্জে বালুর নিচে লোকানো ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ কোটি টাকার পণ্য জব্দ

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

হবিগঞ্জের মাধবপুরে একটি ড্রাম ট্রাকে বালুর নিচে রাখা ভারতীয় শাড়ি ও কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই ব্যাটালিয়নের আওতাধীন এলাকায় পৃথক অভিযানে ভারতীয় মদ ও গাঁজাও জব্দ করা হয়েছে। বিজিবির হিসাবে জব্দ করা এসব পণ্যের মোট সিজার মূল্য ১ কোটি ৬ লাখ ৭ হাজার ৪০০ টাকা।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বিকেল সোয়া তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি বিশেষ টহলদল মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট পুরোনো মহাসড়কের সুরমা চা-বাগান এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্ত থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে সড়কের পাশে একটি ড্রাম ট্রাক দেখতে পেয়ে তল্লাশি করা হয়।

তল্লাশির সময় ট্রাকে পরিবহন করা বালুর নিচে ভারতীয় শাড়ি ও বিভিন্ন ধরনের কসমেটিকস পাওয়া যায়। বিজিবি জানিয়েছে, এসব পণ্যের সিজার মূল্য ১ কোটি ৩ লাখ ৬২ হাজার ৪০০ টাকা।

এ ছাড়া ৫৫ বিজিবির সিন্দুরখান, সাতছড়ি ও তেলিয়াপাড়া বিওপির সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ১৪০ বোতল ভারতীয় মদ ও ১০ কেজি গাঁজা জব্দ করেন। বিজিবির হিসাবে এসব মাদকের সিজার মূল্য ২লাখ ৪৫ হাজার টাকা। সব মিলিয়ে পৃথক অভিযানগুলোতে জব্দ করা পণ্য ও মাদকের সিজার মূল্য ১ কোটি ৬ লাখ ৭ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, সীমান্ত দিয়ে চোরাচালান ও মাদকদ্রব্যের অনুপ্রবেশ ঠেকাতে অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। জব্দ করা মালামাল ও মাদকদ্রব্য বিধি অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
হবিগঞ্জে বালুর নিচে লোকানো ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ কোটি টাকার পণ্য জব্দ
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন