বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

শিশুদের সুরক্ষায় ক্যালিফোর্নিয়ায় নতুন সামাজিকমাধ্যম আইন

১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিকমাধ্যমে আসক্তি তৈরি করতে পারে এমন ফিচারের সংস্পর্শ থেকে দূরে রাখতে নতুন আইন করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। একই সঙ্গে এআই-চালিত সঙ্গী চ্যাটবটযুক্ত খেলনা তৈরি ও বিক্রিতে চার বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) গভর্নর গ্যাভিন নিউসম প্রযুক্তির ঝুঁকি থেকে শিশুদের সুরক্ষায় ১৩টি বিলে স্বাক্ষর করেন। এর মধ্যে অপ্রাপ্তবয়স্কদের অনলাইন গোপনীয়তা সুরক্ষার ব্যবস্থাও রয়েছে।

নতুন আইনে ১৬ বছরের কম বয়সীদের এমন মনস্তাত্ত্বিকভাবে শোষণমূলক ফিচার থেকে দূরে রাখার কথা বলা হয়েছে, যেগুলো ব্যবহারকারীর সম্পৃক্ততা বাড়িয়ে বাধ্যতামূলক ব্যবহারে ঠেলে দিতে পারে। এর মধ্যে রয়েছে অসীম স্ক্রল ও স্বয়ংক্রিয় ভিডিও চালুর মতো ফিচার। গভর্নর নিউসম বলেন, প্রযুক্তি শিশুদের কল্যাণে কাজ করবে, তাদের দুর্বলতাকে কাজে লাগাবে না— এমন পরিবেশ নিশ্চিত করাই এসব আইনের লক্ষ্য।

নতুন বিধিনিষেধের একটি অ্যাডামস ল নামে পরিচিত। ১৬ বছর বয়সী অ্যাডাম রেইনের স্মরণে এর নামকরণ করা হয়েছে। তার বাবা-মায়ের অভিযোগ, ২০২৫ সালের এপ্রিলে আত্মহত্যার আগে কয়েক মাস চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথনে তার আত্মহত্যাপ্রবণ চিন্তাকে সমর্থন করা হয়েছিল। ওপেনএআই জানিয়েছে, তারা চ্যাটজিপিটির নিরাপত্তাব্যবস্থা আরও উন্নত করছে। এ ছাড়া ১৮ বছরের কম বয়সী কাউকে যৌন কর্মকাণ্ডে জড়িত দেখিয়ে ডিজিটালভাবে পরিবর্তিত বা এআই দিয়ে তৈরি কনটেন্টকেও শিশু যৌন নিপীড়নের উপকরণসংক্রান্ত অপরাধের আওতায় আনা হয়েছে।

ক্যালিফোর্নিয়ার এই উদ্যোগের সমর্থন থাকলেও সমালোচনাও হয়েছে। ইলেকট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশন বলেছে, আইনটি তরুণদের ইন্টারনেট ব্যবহারে গোপনীয়তা ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য বড় ধরনের সংকট তৈরি করতে পারে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

শিশুদের সুরক্ষায় ক্যালিফোর্নিয়ায় নতুন সামাজিকমাধ্যম আইন

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিকমাধ্যমে আসক্তি তৈরি করতে পারে এমন ফিচারের সংস্পর্শ থেকে দূরে রাখতে নতুন আইন করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। একই সঙ্গে এআই-চালিত সঙ্গী চ্যাটবটযুক্ত খেলনা তৈরি ও বিক্রিতে চার বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) গভর্নর গ্যাভিন নিউসম প্রযুক্তির ঝুঁকি থেকে শিশুদের সুরক্ষায় ১৩টি বিলে স্বাক্ষর করেন। এর মধ্যে অপ্রাপ্তবয়স্কদের অনলাইন গোপনীয়তা সুরক্ষার ব্যবস্থাও রয়েছে।

নতুন আইনে ১৬ বছরের কম বয়সীদের এমন মনস্তাত্ত্বিকভাবে শোষণমূলক ফিচার থেকে দূরে রাখার কথা বলা হয়েছে, যেগুলো ব্যবহারকারীর সম্পৃক্ততা বাড়িয়ে বাধ্যতামূলক ব্যবহারে ঠেলে দিতে পারে। এর মধ্যে রয়েছে অসীম স্ক্রল ও স্বয়ংক্রিয় ভিডিও চালুর মতো ফিচার। গভর্নর নিউসম বলেন, প্রযুক্তি শিশুদের কল্যাণে কাজ করবে, তাদের দুর্বলতাকে কাজে লাগাবে না— এমন পরিবেশ নিশ্চিত করাই এসব আইনের লক্ষ্য।

নতুন বিধিনিষেধের একটি অ্যাডামস ল নামে পরিচিত। ১৬ বছর বয়সী অ্যাডাম রেইনের স্মরণে এর নামকরণ করা হয়েছে। তার বাবা-মায়ের অভিযোগ, ২০২৫ সালের এপ্রিলে আত্মহত্যার আগে কয়েক মাস চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথনে তার আত্মহত্যাপ্রবণ চিন্তাকে সমর্থন করা হয়েছিল। ওপেনএআই জানিয়েছে, তারা চ্যাটজিপিটির নিরাপত্তাব্যবস্থা আরও উন্নত করছে। এ ছাড়া ১৮ বছরের কম বয়সী কাউকে যৌন কর্মকাণ্ডে জড়িত দেখিয়ে ডিজিটালভাবে পরিবর্তিত বা এআই দিয়ে তৈরি কনটেন্টকেও শিশু যৌন নিপীড়নের উপকরণসংক্রান্ত অপরাধের আওতায় আনা হয়েছে।

ক্যালিফোর্নিয়ার এই উদ্যোগের সমর্থন থাকলেও সমালোচনাও হয়েছে। ইলেকট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশন বলেছে, আইনটি তরুণদের ইন্টারনেট ব্যবহারে গোপনীয়তা ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য বড় ধরনের সংকট তৈরি করতে পারে।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
শিশুদের সুরক্ষায় ক্যালিফোর্নিয়ায় নতুন সামাজিকমাধ্যম আইন
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন