বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

লোহাগাড়ায় ইয়াবা ও পিস্তলসহ গ্রেপ্তার ২

চট্টগ্রামের লোহাগাড়ায় একটি পিকআপে তল্লাশি চালিয়ে দুই হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তেরো রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, বিক্রির উদ্দেশ্যে এই মাদক ও আগ্নেয়াস্ত্রগুলো কক্সবাজার থেকে চট্টগ্রামে নেওয়া হচ্ছিল। শুক্রবার ১১ সেপ্টেম্বর উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতী রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চেকপোস্টে তল্লাশির সময় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন কক্সবাজার সদর উপজেলার খুরুসকুল এলাকার মো. তারেকুল ইসলাম ২৬ এবং মো. রাশেদুল ইসলাম ওরফে রুবেল ৩৮। পুলিশ জানিয়েছে, নিয়মিত চেকপোস্ট ও বিশেষ অভিযানের অংশ হিসেবে চুনতী রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে একটি ফোটন পিকআপে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে গাড়ির চালকের সিটের পেছনের পকেটে বিশেষ কৌশলে লুকানো সাদা পলিথিনে মোড়ানো একটি পুটলা পাওয়া যায়। পরে ওই পুটলা থেকে ইয়াবা, মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি একটি সচল পিস্তল, ম্যাগাজিন ও গুলিগুলো উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন তারা কক্সবাজারের কুরুশকুল এলাকা থেকে চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারে যাচ্ছিলেন। একই এলাকার মামুন নামের এক ব্যক্তির সঙ্গে যোগসাজশে বিক্রির উদ্দেশ্যে তারা ইয়াবা ও আগ্নেয়াস্ত্রগুলো পরিবহন করছিলেন। মাদক ও অস্ত্র গ্রহণের জন্য মামুন এরই মধ্যে বাসে চড়ে চট্টগ্রাম শহরে চলে যান।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল জানান, পলাতক মামুনকে গ্রেপ্তার এবং তার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা ও অভিযান চলমান রয়েছে। উদ্ধার করা মাদক ও অস্ত্রের ঘটনায় প্রচলিত আইনে মামলা করা হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

লোহাগাড়ায় ইয়াবা ও পিস্তলসহ গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চট্টগ্রামের লোহাগাড়ায় একটি পিকআপে তল্লাশি চালিয়ে দুই হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তেরো রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, বিক্রির উদ্দেশ্যে এই মাদক ও আগ্নেয়াস্ত্রগুলো কক্সবাজার থেকে চট্টগ্রামে নেওয়া হচ্ছিল। শুক্রবার ১১ সেপ্টেম্বর উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতী রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চেকপোস্টে তল্লাশির সময় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন কক্সবাজার সদর উপজেলার খুরুসকুল এলাকার মো. তারেকুল ইসলাম ২৬ এবং মো. রাশেদুল ইসলাম ওরফে রুবেল ৩৮। পুলিশ জানিয়েছে, নিয়মিত চেকপোস্ট ও বিশেষ অভিযানের অংশ হিসেবে চুনতী রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে একটি ফোটন পিকআপে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে গাড়ির চালকের সিটের পেছনের পকেটে বিশেষ কৌশলে লুকানো সাদা পলিথিনে মোড়ানো একটি পুটলা পাওয়া যায়। পরে ওই পুটলা থেকে ইয়াবা, মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি একটি সচল পিস্তল, ম্যাগাজিন ও গুলিগুলো উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন তারা কক্সবাজারের কুরুশকুল এলাকা থেকে চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারে যাচ্ছিলেন। একই এলাকার মামুন নামের এক ব্যক্তির সঙ্গে যোগসাজশে বিক্রির উদ্দেশ্যে তারা ইয়াবা ও আগ্নেয়াস্ত্রগুলো পরিবহন করছিলেন। মাদক ও অস্ত্র গ্রহণের জন্য মামুন এরই মধ্যে বাসে চড়ে চট্টগ্রাম শহরে চলে যান।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল জানান, পলাতক মামুনকে গ্রেপ্তার এবং তার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা ও অভিযান চলমান রয়েছে। উদ্ধার করা মাদক ও অস্ত্রের ঘটনায় প্রচলিত আইনে মামলা করা হয়েছে।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
লোহাগাড়ায় ইয়াবা ও পিস্তলসহ গ্রেপ্তার ২
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন