বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

ডিএসইতে সূচকের বড় পতন, লেনদেন ৫৪৪ কোটি টাকা

ডিএসই |ইন্টারনেট

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার সূচকের বড় পতন হয়েছে। একই সাথে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং দিন শেষে ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫৪৪ কোটি ৪২ লাখ টাকা। বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২২ দশমিক ৭১ পয়েন্ট কমে ৫ হাজার ৫১৫ দশমিক ১৭ পয়েন্টে নেমে এসেছে। এছাড়া ডিএস-৩০ সূচক ৭ দশমিক ৭২ পয়েন্ট কমে ২ হাজার ৯৫ দশমিক ৩১ পয়েন্ট এবং ডিএসই শরিয়াহ সূচক ৫ দশমিক ৭৬ পয়েন্ট কমে ১ হাজার ১০৫ দশমিক ৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইতে ১ লাখ ৫৬ হাজার ৮৬৯টি লেনদেনের মাধ্যমে ৩৮৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মোট ২১ কোটি ৭৬ লাখ ৪২ হাজার ৬৬টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়। লেনদেন হওয়া প্রতিষ্ঠানের মধ্যে ১০৩টির শেয়ারের দাম বেড়েছে, ২৩০টির কমেছে এবং ৫৪টির দাম অপরিবর্তিত রয়েছে।

অন্যদিকে দর বৃদ্ধির শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান, ফিনিক্স ফাইন্যান্স ফাস্ট মিউচুয়াল ফান্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সেনা ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ান, আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড এবং আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড। দর কমার শীর্ষ ১০ কোম্পানি ছিল রিলায়েন্স ইন্স্যুরেন্স, দেশ গার্মেন্টস, এএফসি এগ্রো বায়োটেক, ফার্স্ট ফাইন্যান্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, নাভানা ফার্মাসিউটিক্যালস, আল-হাজ্ব টেক্সটাইল, মেট্রো স্পিনিং, সোনারগাঁও টেক্সটাইল ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স। লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি ছিল এনভয় টেক্সটাইলস, শার্প ইন্ডাস্ট্রিজ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, প্যারামাউন্ট টেক্সটাইল, সায়হাম টেক্সটাইল, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, মালেক স্পিনিং, নিটল ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স ও সাউথইস্ট ব্যাংক।

এদিকে, দিনটিতে ব্লক মার্কেটে ৩৭টি সিকিউরিটিজের মোট ৯৬ লাখ ২ হাজার ৩৪৮টি শেয়ার লেনদেন হয়েছে। এ লেনদেনের মূল্য ছিল ৩৭ কোটি ৮ লাখ ৭৯ হাজার টাকা। ব্লক লেনদেনে সবচেয়ে বেশি মূল্যের লেনদেন হয়েছে আইপিডিসি ফাইন্যান্সে, যার পরিমাণ ৭ কোটি ৭৮ লাখ ৬১ হাজার টাকা। এরপর ছিল পূবালী ব্যাংক ৭ কোটি ৪৮ লাখ টাকা এবং বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ৫ কোটি ৪২ লাখ ৪১ হাজার টাকা। এছাড়া ব্লক মার্কেটে সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, সাউথইস্ট ব্যাংক, ট্রাস্ট ব্যাংক ও ডাফোডিল কম্পিউটার্সসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারও লেনদেন হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ডিএসইতে সূচকের বড় পতন, লেনদেন ৫৪৪ কোটি টাকা

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার সূচকের বড় পতন হয়েছে। একই সাথে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং দিন শেষে ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫৪৪ কোটি ৪২ লাখ টাকা। বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২২ দশমিক ৭১ পয়েন্ট কমে ৫ হাজার ৫১৫ দশমিক ১৭ পয়েন্টে নেমে এসেছে। এছাড়া ডিএস-৩০ সূচক ৭ দশমিক ৭২ পয়েন্ট কমে ২ হাজার ৯৫ দশমিক ৩১ পয়েন্ট এবং ডিএসই শরিয়াহ সূচক ৫ দশমিক ৭৬ পয়েন্ট কমে ১ হাজার ১০৫ দশমিক ৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইতে ১ লাখ ৫৬ হাজার ৮৬৯টি লেনদেনের মাধ্যমে ৩৮৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মোট ২১ কোটি ৭৬ লাখ ৪২ হাজার ৬৬টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়। লেনদেন হওয়া প্রতিষ্ঠানের মধ্যে ১০৩টির শেয়ারের দাম বেড়েছে, ২৩০টির কমেছে এবং ৫৪টির দাম অপরিবর্তিত রয়েছে।

অন্যদিকে দর বৃদ্ধির শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান, ফিনিক্স ফাইন্যান্স ফাস্ট মিউচুয়াল ফান্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সেনা ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ান, আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড এবং আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড। দর কমার শীর্ষ ১০ কোম্পানি ছিল রিলায়েন্স ইন্স্যুরেন্স, দেশ গার্মেন্টস, এএফসি এগ্রো বায়োটেক, ফার্স্ট ফাইন্যান্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, নাভানা ফার্মাসিউটিক্যালস, আল-হাজ্ব টেক্সটাইল, মেট্রো স্পিনিং, সোনারগাঁও টেক্সটাইল ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স। লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি ছিল এনভয় টেক্সটাইলস, শার্প ইন্ডাস্ট্রিজ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, প্যারামাউন্ট টেক্সটাইল, সায়হাম টেক্সটাইল, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, মালেক স্পিনিং, নিটল ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স ও সাউথইস্ট ব্যাংক।

এদিকে, দিনটিতে ব্লক মার্কেটে ৩৭টি সিকিউরিটিজের মোট ৯৬ লাখ ২ হাজার ৩৪৮টি শেয়ার লেনদেন হয়েছে। এ লেনদেনের মূল্য ছিল ৩৭ কোটি ৮ লাখ ৭৯ হাজার টাকা। ব্লক লেনদেনে সবচেয়ে বেশি মূল্যের লেনদেন হয়েছে আইপিডিসি ফাইন্যান্সে, যার পরিমাণ ৭ কোটি ৭৮ লাখ ৬১ হাজার টাকা। এরপর ছিল পূবালী ব্যাংক ৭ কোটি ৪৮ লাখ টাকা এবং বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ৫ কোটি ৪২ লাখ ৪১ হাজার টাকা। এছাড়া ব্লক মার্কেটে সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, সাউথইস্ট ব্যাংক, ট্রাস্ট ব্যাংক ও ডাফোডিল কম্পিউটার্সসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারও লেনদেন হয়েছে।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ডিএসইতে সূচকের বড় পতন, লেনদেন ৫৪৪ কোটি টাকা
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন