বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

গাইবান্ধার সুন্দরগঞ্জে সার সংগ্রহ করতে গিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ভোগান্তিতে কৃষক

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ শহীদুল ইসলাম শহীদ এর পাঠানো ছবি

গাইবান্ধার সুন্দরগঞ্জে সার সংগ্রহ করতে গিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ভোগান্তিতে পড়ছেন কৃষকরা। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বিভিন্ন বিক্রয়কেন্দ্রে প্রতিদিনই দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে কৃষকদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) উপজেলার বামনডাঙ্গা এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়,সকাল থেকেই সার নেওয়ার জন্য বিপুলসংখ্যক কৃষক লাইনে দাঁড়িয়ে রয়েছেন। দীর্ঘ সময় অপেক্ষার পরও প্রয়োজন অনুযায়ী সার না পাওয়ায় অনেককে হতাশ হয়ে ফিরতে হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

কৃষকদের ভাষ্য, কৃষিকাজের গুরুত্বপূর্ণ সময়ে সার সংগ্রহ করতে দিনের বড় একটি সময় লাইনে কাটাতে হচ্ছে। এতে একদিকে যেমন সময় নষ্ট হচ্ছে, অন্যদিকে সময়মতো জমিতে সার প্রয়োগ নিয়েও অনিশ্চয়তা তৈরি হচ্ছে।

এক কৃষক বলেন,সার নেওয়ার জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। সময়মতো সার না পেলে জমিতে ঠিক সময়ে প্রয়োগ করা কঠিন হয়ে যায়। আমরা সহজ ও দ্রুত সার পাওয়ার ব্যবস্থা চাই।

অন্য এক কৃষক জানান, কৃষিকাজের ব্যস্ত সময়ে সার সংগ্রহ করতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। তাই কৃষকদের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করার দাবি জানান তিনি।

কৃষকদের অনেকে সার বিতরণ ব্যবস্থাপনা আরও সহজ করার পাশাপাশি দ্রুত অতিরিক্ত বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছেন। দীর্ঘ লাইনের চাপ কমাতে খোলা বাজারে সার বিক্রির ব্যবস্থা করার দাবিও জানিয়েছেন কেউ কেউ।

এদিকে সার বিতরণ কার্যক্রম স্বাভাবিক রাখা এবং অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

সার সংকটের বিষয়ে সুন্দরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধুরী বলেন, আমাদের সারের চাহিদা ঠিকই আছে। এরপরও অতিরিক্ত বরাদ্দের জন্য চাহিদা দেওয়া হয়েছে। অনেক কৃষক হয়তো আগামী মৌসুমের কথা চিন্তা করে আগেভাগেই সার সংগ্রহ করছেন। এ কারণে বর্তমানে ভিড় বেশি দেখা যাচ্ছে।

কৃষকদের দাবি,দ্রুত অতিরিক্ত সার বরাদ্দ নিশ্চিত করে পর্যাপ্ত সার সরবরাহ করা হলে দীর্ঘ লাইনের ভোগান্তি কমার পাশাপাশি কৃষিকাজ ও স্বাভাবিক ভাবে পরিচালনা করা সম্ভব হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

গাইবান্ধার সুন্দরগঞ্জে সার সংগ্রহ করতে গিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ভোগান্তিতে কৃষক

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

গাইবান্ধার সুন্দরগঞ্জে সার সংগ্রহ করতে গিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ভোগান্তিতে পড়ছেন কৃষকরা। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বিভিন্ন বিক্রয়কেন্দ্রে প্রতিদিনই দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে কৃষকদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) উপজেলার বামনডাঙ্গা এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়,সকাল থেকেই সার নেওয়ার জন্য বিপুলসংখ্যক কৃষক লাইনে দাঁড়িয়ে রয়েছেন। দীর্ঘ সময় অপেক্ষার পরও প্রয়োজন অনুযায়ী সার না পাওয়ায় অনেককে হতাশ হয়ে ফিরতে হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

কৃষকদের ভাষ্য, কৃষিকাজের গুরুত্বপূর্ণ সময়ে সার সংগ্রহ করতে দিনের বড় একটি সময় লাইনে কাটাতে হচ্ছে। এতে একদিকে যেমন সময় নষ্ট হচ্ছে, অন্যদিকে সময়মতো জমিতে সার প্রয়োগ নিয়েও অনিশ্চয়তা তৈরি হচ্ছে।

এক কৃষক বলেন,সার নেওয়ার জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। সময়মতো সার না পেলে জমিতে ঠিক সময়ে প্রয়োগ করা কঠিন হয়ে যায়। আমরা সহজ ও দ্রুত সার পাওয়ার ব্যবস্থা চাই।

অন্য এক কৃষক জানান, কৃষিকাজের ব্যস্ত সময়ে সার সংগ্রহ করতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। তাই কৃষকদের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করার দাবি জানান তিনি।

কৃষকদের অনেকে সার বিতরণ ব্যবস্থাপনা আরও সহজ করার পাশাপাশি দ্রুত অতিরিক্ত বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছেন। দীর্ঘ লাইনের চাপ কমাতে খোলা বাজারে সার বিক্রির ব্যবস্থা করার দাবিও জানিয়েছেন কেউ কেউ।

এদিকে সার বিতরণ কার্যক্রম স্বাভাবিক রাখা এবং অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

সার সংকটের বিষয়ে সুন্দরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধুরী বলেন, আমাদের সারের চাহিদা ঠিকই আছে। এরপরও অতিরিক্ত বরাদ্দের জন্য চাহিদা দেওয়া হয়েছে। অনেক কৃষক হয়তো আগামী মৌসুমের কথা চিন্তা করে আগেভাগেই সার সংগ্রহ করছেন। এ কারণে বর্তমানে ভিড় বেশি দেখা যাচ্ছে।

কৃষকদের দাবি,দ্রুত অতিরিক্ত সার বরাদ্দ নিশ্চিত করে পর্যাপ্ত সার সরবরাহ করা হলে দীর্ঘ লাইনের ভোগান্তি কমার পাশাপাশি কৃষিকাজ ও স্বাভাবিক ভাবে পরিচালনা করা সম্ভব হবে।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
গাইবান্ধার সুন্দরগঞ্জে সার সংগ্রহ করতে গিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ভোগান্তিতে কৃষক
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন