বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থের মোড়ক উন্মোচন, উপস্থিত ছিলেন রাজনীতি-সাহিত্য-সংস্কৃতির বিশিষ্টজন

অতিথিদের মোরক উন্মোচন কালীন ছবি।

রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানের লেখা ‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থকে ঘিরে বর্ণাঢ্য মোড়ক উন্মোচন ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে রাজনীতি, আইন, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির আয়োজন করে ‘প্রতিধ্বনি’। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিধ্বনির প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট শিমুল পারভীন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ও আইনমন্ত্রীর সহধর্মিণী শিরীন সুলতানা। এছাড়া উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন, দুর্বা গ্রুপের চেয়ারম্যান এ কিউ এম ডি আহমেদ সুমন, ভারতীয় অভিনয়শিল্পী বিশ্বজিৎ চক্রবর্তী এবং বিশিষ্ট কথাসাহিত্যিক সাদাত হোসাইন।

অনুষ্ঠানে জাতীয় কবিতা সাহিত্য পরিষদের সভাপতি কবি মোহন রায়হানসহ সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের আরও বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

মোড়ক উন্মোচনের পর গ্রন্থটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচক সাদাত হোসাইন বইটির বিষয়বস্তু ও সাহিত্যিক বৈশিষ্ট্য তুলে ধরেন। বক্তারা বলেন, ‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে ব্যক্তিগত অনুভূতি, একাকিত্ব, ভালোবাসা, দুঃখ, অভিমান ও জীবনবোধের পাশাপাশি দেশ, রাজনীতি, সমাজ ও গণতন্ত্রের নানা প্রসঙ্গ উঠে এসেছে।

লেখক মো. আসাদুজ্জামান বলেন, তিনি লেখক হওয়ার জন্য লেখেন না; বরং মাধবী নামের এক কাল্পনিক চরিত্রের কাছে নিজের নিত্যদিনের অন্তর্জ্বালা, দুঃখ, ভালো লাগা, উপেক্ষা ও অবহেলার অনুভূতিগুলো তুলে ধরেন।

অনুষ্ঠানে ভারতীয় অভিনয়শিল্পী বিশ্বজিৎ চক্রবর্তী অংশগ্রহণ করেন। পাশাপাশি জাতীয় সংগীত, পুঁথি পাঠ, কবিতা পাঠ, গান ও নৃত্য পরিবেশনের মাধ্যমে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। দেশের বিভিন্ন অঙ্গনের কবি, সাহিত্যিক, শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গও অনুষ্ঠানে অংশ নেন।

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থটি মুক্ত গদ্যের আঙ্গিকে রচিত। বইটিতে মাধবীকে উদ্দেশ করে লেখা চিঠির মাধ্যমে লেখকের ব্যক্তিগত অনুভূতি ও জীবনদর্শনের পাশাপাশি সমাজ, রাষ্ট্র, রাজনীতি, দর্শন ও মানুষের অন্তর্গত একাকিত্বের নানা দিক তুলে ধরা হয়েছে।

বর্ণাঢ্য আয়োজন, বিশিষ্ট অতিথিদের উপস্থিতি এবং সাহিত্য-সংস্কৃতির নানা পরিবেশনার মধ্য দিয়ে ‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থের অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থের মোড়ক উন্মোচন, উপস্থিত ছিলেন রাজনীতি-সাহিত্য-সংস্কৃতির বিশিষ্টজন

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানের লেখা ‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থকে ঘিরে বর্ণাঢ্য মোড়ক উন্মোচন ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে রাজনীতি, আইন, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির আয়োজন করে ‘প্রতিধ্বনি’। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিধ্বনির প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট শিমুল পারভীন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ও আইনমন্ত্রীর সহধর্মিণী শিরীন সুলতানা। এছাড়া উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন, দুর্বা গ্রুপের চেয়ারম্যান এ কিউ এম ডি আহমেদ সুমন, ভারতীয় অভিনয়শিল্পী বিশ্বজিৎ চক্রবর্তী এবং বিশিষ্ট কথাসাহিত্যিক সাদাত হোসাইন।

অনুষ্ঠানে জাতীয় কবিতা সাহিত্য পরিষদের সভাপতি কবি মোহন রায়হানসহ সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের আরও বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

মোড়ক উন্মোচনের পর গ্রন্থটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচক সাদাত হোসাইন বইটির বিষয়বস্তু ও সাহিত্যিক বৈশিষ্ট্য তুলে ধরেন। বক্তারা বলেন, ‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে ব্যক্তিগত অনুভূতি, একাকিত্ব, ভালোবাসা, দুঃখ, অভিমান ও জীবনবোধের পাশাপাশি দেশ, রাজনীতি, সমাজ ও গণতন্ত্রের নানা প্রসঙ্গ উঠে এসেছে।

লেখক মো. আসাদুজ্জামান বলেন, তিনি লেখক হওয়ার জন্য লেখেন না; বরং মাধবী নামের এক কাল্পনিক চরিত্রের কাছে নিজের নিত্যদিনের অন্তর্জ্বালা, দুঃখ, ভালো লাগা, উপেক্ষা ও অবহেলার অনুভূতিগুলো তুলে ধরেন।

অনুষ্ঠানে ভারতীয় অভিনয়শিল্পী বিশ্বজিৎ চক্রবর্তী অংশগ্রহণ করেন। পাশাপাশি জাতীয় সংগীত, পুঁথি পাঠ, কবিতা পাঠ, গান ও নৃত্য পরিবেশনের মাধ্যমে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। দেশের বিভিন্ন অঙ্গনের কবি, সাহিত্যিক, শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গও অনুষ্ঠানে অংশ নেন।

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থটি মুক্ত গদ্যের আঙ্গিকে রচিত। বইটিতে মাধবীকে উদ্দেশ করে লেখা চিঠির মাধ্যমে লেখকের ব্যক্তিগত অনুভূতি ও জীবনদর্শনের পাশাপাশি সমাজ, রাষ্ট্র, রাজনীতি, দর্শন ও মানুষের অন্তর্গত একাকিত্বের নানা দিক তুলে ধরা হয়েছে।

বর্ণাঢ্য আয়োজন, বিশিষ্ট অতিথিদের উপস্থিতি এবং সাহিত্য-সংস্কৃতির নানা পরিবেশনার মধ্য দিয়ে ‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থের অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থের মোড়ক উন্মোচন, উপস্থিত ছিলেন রাজনীতি-সাহিত্য-সংস্কৃতির বিশিষ্টজন
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন