বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

নিখোঁজের ১২ ঘণ্টা পর সিলেট থেকে মাধবপুরের স্কুলছাত্র সৈয়দ সাদাফ উদ্ধার

হবিগঞ্জ জেলা প্রতিনিধি স্বপন রবি দাশের পাঠানো ছবি

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ থাকার পর প্রায় ১২ ঘণ্টা পরে শুক্রবার সকালে সিলেটের শাহপরান এলাকার সড়কের পাশে তাকে পাওয়া যায়।

ওই শিক্ষার্থীর নাম সৈয়দ সাদাফ। সে উপজেলার নোয়াপাড়া এলাকার সৈয়দ সঈদ উদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

পরিবারের সদস্যদের ভাষ্য, বৃহস্পতিবার রাত আটটার দিকে তিন থেকে চারজন ব্যক্তি সাদাফকে মাথায় আঘাত করে একটি হাইচ গাড়িতে তুলে নিয়ে যান। এরপর তাঁকে বিভিন্ন স্থানে ঘোরানো হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

সাদাফ পরিবারের সদস্যদের কাছে দাবি করেছে, গাড়িতে থাকা ব্যক্তিরা নিজেদের মধ্যে হিন্দি ভাষায় কথা বলছিলেন। পরে রাতের দিকে সিলেটের জাফলং সড়কের শাহপরান এলাকায় তাকে গাড়ি থেকে নামিয়ে রেখে যাওয়া হয় বলে অভিযোগ।

শুক্রবার সকালে স্থানীয় লোকজন ও এক সিএনজি অটোরিকশাচালকের সহযোগিতায় সাদাফের সন্ধান পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা তাকে বাড়িতে নিয়ে যান এবং চিকিৎসার ব্যবস্থা করেন।

সাদাফের বাবা সৈয়দ শাহীন বলেন, তাঁর ছেলেকে পরিকল্পিতভাবে কেউ তুলে নিয়ে যেতে পারে বলে তিনি মনে করছেন। তাঁর আশঙ্কা, ভারতে পাচারের উদ্দেশ্যেও তাকে নেওয়া হয়ে থাকতে পারে। তবে এ আশঙ্কার পক্ষে কোনো প্রমাণ বা নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত নন। এ ঘটনায় থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি।অভিভাবকদের সন্তানদের বিষয়ে আরও সচেতন ও সতর্ক থাকতে হবে।’

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

নিখোঁজের ১২ ঘণ্টা পর সিলেট থেকে মাধবপুরের স্কুলছাত্র সৈয়দ সাদাফ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ থাকার পর প্রায় ১২ ঘণ্টা পরে শুক্রবার সকালে সিলেটের শাহপরান এলাকার সড়কের পাশে তাকে পাওয়া যায়।

ওই শিক্ষার্থীর নাম সৈয়দ সাদাফ। সে উপজেলার নোয়াপাড়া এলাকার সৈয়দ সঈদ উদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

পরিবারের সদস্যদের ভাষ্য, বৃহস্পতিবার রাত আটটার দিকে তিন থেকে চারজন ব্যক্তি সাদাফকে মাথায় আঘাত করে একটি হাইচ গাড়িতে তুলে নিয়ে যান। এরপর তাঁকে বিভিন্ন স্থানে ঘোরানো হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

সাদাফ পরিবারের সদস্যদের কাছে দাবি করেছে, গাড়িতে থাকা ব্যক্তিরা নিজেদের মধ্যে হিন্দি ভাষায় কথা বলছিলেন। পরে রাতের দিকে সিলেটের জাফলং সড়কের শাহপরান এলাকায় তাকে গাড়ি থেকে নামিয়ে রেখে যাওয়া হয় বলে অভিযোগ।

শুক্রবার সকালে স্থানীয় লোকজন ও এক সিএনজি অটোরিকশাচালকের সহযোগিতায় সাদাফের সন্ধান পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা তাকে বাড়িতে নিয়ে যান এবং চিকিৎসার ব্যবস্থা করেন।

সাদাফের বাবা সৈয়দ শাহীন বলেন, তাঁর ছেলেকে পরিকল্পিতভাবে কেউ তুলে নিয়ে যেতে পারে বলে তিনি মনে করছেন। তাঁর আশঙ্কা, ভারতে পাচারের উদ্দেশ্যেও তাকে নেওয়া হয়ে থাকতে পারে। তবে এ আশঙ্কার পক্ষে কোনো প্রমাণ বা নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত নন। এ ঘটনায় থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি।অভিভাবকদের সন্তানদের বিষয়ে আরও সচেতন ও সতর্ক থাকতে হবে।’

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
নিখোঁজের ১২ ঘণ্টা পর সিলেট থেকে মাধবপুরের স্কুলছাত্র সৈয়দ সাদাফ উদ্ধার
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন