বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

‘জাতীয় অ্যাওয়ার্ড গ্রিনম্যান’ পেলেন জিটিভির মাহমুদ সোহেল

পরিবেশ ও জলবায়ু পরিবর্তন নিয়ে জনসচেতনতা তৈরিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘জাতীয় অ্যাওয়ার্ড গ্রিনম্যান-২০২৬’ পেয়েছেন গাজী টেলিভিশনের (জিটিভি) বার্তা সম্পাদক মাহমুদুর রহমান (মাহমুদ সোহেল)। বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়।

‘বিদ্যুৎ ঘাটতি নিরসনে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করতে করণীয়’ শীর্ষক এই আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বাপ্পি সরদার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আহসান। অনুষ্ঠানে পরিবেশ সচেতনতা তৈরিতে ভূমিকা রাখায় সাতটি প্রতিষ্ঠান ও বিশিষ্ট নাগরিকদের এই পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষজ্ঞ আলোচক ও অতিথি হিসেবে বক্তব্য দেন ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম, অধ্যাপক ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার, অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান, নগর পরিকল্পনাবিদ মেহেদী আহসান, অধ্যাপক ড. মো. ফরহাদুর রেজা, মো. আবুল কালাম আজাদ, আবু জোবায়ের, মোহাম্মদ আলমগীর কবির, আহসান রনি এবং মহসিন সিকদার পাভেলসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

প্রায় ২৩ বছরের সাংবাদিকতা জীবনে মাহমুদ সোহেল অনুসন্ধানী ও জনস্বার্থসংশ্লিষ্ট প্রতিবেদন করতে গিয়ে নানা চাপ ও মামলার মুখোমুখি হয়েছেন। এমনকি সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির করা মামলায় তাকে একাধিকবার রংপুর আদালতে হাজিরাও দিতে হয়েছে। বর্তমানে জিটিভির বার্তা সম্পাদকের পাশাপাশি তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক এবং ঢাকাস্থ যশোর সাংবাদিক ফোরামের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

‘জাতীয় অ্যাওয়ার্ড গ্রিনম্যান’ পেলেন জিটিভির মাহমুদ সোহেল

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

পরিবেশ ও জলবায়ু পরিবর্তন নিয়ে জনসচেতনতা তৈরিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘জাতীয় অ্যাওয়ার্ড গ্রিনম্যান-২০২৬’ পেয়েছেন গাজী টেলিভিশনের (জিটিভি) বার্তা সম্পাদক মাহমুদুর রহমান (মাহমুদ সোহেল)। বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়।

‘বিদ্যুৎ ঘাটতি নিরসনে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করতে করণীয়’ শীর্ষক এই আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বাপ্পি সরদার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আহসান। অনুষ্ঠানে পরিবেশ সচেতনতা তৈরিতে ভূমিকা রাখায় সাতটি প্রতিষ্ঠান ও বিশিষ্ট নাগরিকদের এই পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষজ্ঞ আলোচক ও অতিথি হিসেবে বক্তব্য দেন ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম, অধ্যাপক ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার, অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান, নগর পরিকল্পনাবিদ মেহেদী আহসান, অধ্যাপক ড. মো. ফরহাদুর রেজা, মো. আবুল কালাম আজাদ, আবু জোবায়ের, মোহাম্মদ আলমগীর কবির, আহসান রনি এবং মহসিন সিকদার পাভেলসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

প্রায় ২৩ বছরের সাংবাদিকতা জীবনে মাহমুদ সোহেল অনুসন্ধানী ও জনস্বার্থসংশ্লিষ্ট প্রতিবেদন করতে গিয়ে নানা চাপ ও মামলার মুখোমুখি হয়েছেন। এমনকি সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির করা মামলায় তাকে একাধিকবার রংপুর আদালতে হাজিরাও দিতে হয়েছে। বর্তমানে জিটিভির বার্তা সম্পাদকের পাশাপাশি তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক এবং ঢাকাস্থ যশোর সাংবাদিক ফোরামের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
‘জাতীয় অ্যাওয়ার্ড গ্রিনম্যান’ পেলেন জিটিভির মাহমুদ সোহেল
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন