বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

উত্তরবঙ্গে কৃষির বিকাশে ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল

বাংলাদেশ ব্যাংক |সংগৃহীত

দেশের উত্তরবঙ্গে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে তিন হাজার কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (২ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক জানায়, রাজশাহী ও রংপুর বিভাগের আওতাধীন ১৬টি জেলায় কৃষিপণ্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, পরিবহন, বাজারজাতকরণ এবং আন্তর্জাতিক বাজারে রফতানি পর্যন্ত সমন্বিত কৃষিমূল্য শৃঙ্খল তৈরিতে এ তহবিল থেকে স্বল্প সুদে ঋণ দেওয়া হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, তহবিলের আওতায় গ্রাহক পর্যায়ে ঋণ বা বিনিয়োগের সর্বোচ্চ সুদ অথবা মুনাফার হার হবে সাত শতাংশ। এতে একজন গ্রাহক কৃষি উৎপাদন খাতে সর্বোচ্চ ৩০ লাখ টাকা এবং কৃষিপণ্য সংরক্ষণ, পরিবহন, বাজারজাতকরণ ও অবকাঠামো খাতে সর্বোচ্চ ৪০ কোটি টাকা পর্যন্ত ঋণ পাবেন। এ ছাড়া কৃষিজাত ও কৃষিভিত্তিক পণ্য উৎপাদন এবং প্রক্রিয়াজাতকরণ খাতে সর্বোচ্চ ৪০ কোটি টাকা এবং কৃষিপণ্য রফতানি খাতে সর্বোচ্চ ১৫ কোটি টাকা ঋণ সুবিধা পাওয়া যাবে।

এর আগে গত ৬ জুলাই ২০২৬ তারিখে সার্কুলার জারির পর ৩১ আগস্ট বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আগ্রহী ৩৮টি ব্যাংকের সঙ্গে এ তহবিল ব্যবহারের চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো: কবির আহাম্মদ। সার্কুলার জারির তারিখ থেকে তিন বছর মেয়াদি এই তহবিলের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংক জানায়, পর্যাপ্ত কোল্ড স্টোরেজ, আধুনিক সংরক্ষণাগার ও কার্যকর পরিবহন ব্যবস্থার অভাবে কৃষিপণ্য নষ্ট হওয়া রোধ করতে এবং কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এই তহবিলের মাধ্যমে আধুনিক ও পরিবেশবান্ধব হিমাগার, সাইলো, কোল্ড চেইন লজিস্টিকস এবং রপ্তানিমুখী শিল্পে অর্থায়নের সুযোগ তৈরি হবে, যা উত্তরবঙ্গের গ্রামীণ কর্মসংস্থান ও রফতানি সক্ষমতা বৃদ্ধি করবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

উত্তরবঙ্গে কৃষির বিকাশে ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দেশের উত্তরবঙ্গে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে তিন হাজার কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (২ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক জানায়, রাজশাহী ও রংপুর বিভাগের আওতাধীন ১৬টি জেলায় কৃষিপণ্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, পরিবহন, বাজারজাতকরণ এবং আন্তর্জাতিক বাজারে রফতানি পর্যন্ত সমন্বিত কৃষিমূল্য শৃঙ্খল তৈরিতে এ তহবিল থেকে স্বল্প সুদে ঋণ দেওয়া হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, তহবিলের আওতায় গ্রাহক পর্যায়ে ঋণ বা বিনিয়োগের সর্বোচ্চ সুদ অথবা মুনাফার হার হবে সাত শতাংশ। এতে একজন গ্রাহক কৃষি উৎপাদন খাতে সর্বোচ্চ ৩০ লাখ টাকা এবং কৃষিপণ্য সংরক্ষণ, পরিবহন, বাজারজাতকরণ ও অবকাঠামো খাতে সর্বোচ্চ ৪০ কোটি টাকা পর্যন্ত ঋণ পাবেন। এ ছাড়া কৃষিজাত ও কৃষিভিত্তিক পণ্য উৎপাদন এবং প্রক্রিয়াজাতকরণ খাতে সর্বোচ্চ ৪০ কোটি টাকা এবং কৃষিপণ্য রফতানি খাতে সর্বোচ্চ ১৫ কোটি টাকা ঋণ সুবিধা পাওয়া যাবে।

এর আগে গত ৬ জুলাই ২০২৬ তারিখে সার্কুলার জারির পর ৩১ আগস্ট বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আগ্রহী ৩৮টি ব্যাংকের সঙ্গে এ তহবিল ব্যবহারের চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো: কবির আহাম্মদ। সার্কুলার জারির তারিখ থেকে তিন বছর মেয়াদি এই তহবিলের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংক জানায়, পর্যাপ্ত কোল্ড স্টোরেজ, আধুনিক সংরক্ষণাগার ও কার্যকর পরিবহন ব্যবস্থার অভাবে কৃষিপণ্য নষ্ট হওয়া রোধ করতে এবং কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এই তহবিলের মাধ্যমে আধুনিক ও পরিবেশবান্ধব হিমাগার, সাইলো, কোল্ড চেইন লজিস্টিকস এবং রপ্তানিমুখী শিল্পে অর্থায়নের সুযোগ তৈরি হবে, যা উত্তরবঙ্গের গ্রামীণ কর্মসংস্থান ও রফতানি সক্ষমতা বৃদ্ধি করবে।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
উত্তরবঙ্গে কৃষির বিকাশে ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন