বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষে রণক্ষেত্র বাহুবল আহত অন্তত ৫০

হবিগঞ্জ জেলা প্রতিনিধি স্বপন রবি দাশের পাঠানো ছবি

হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে পশ্চিম জয়পুর ও বানিয়াগাঁও গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার বিকেলে পশ্চিম জয়পুর ও বানিয়াগাঁও গ্রামের যুবকদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ হয়। খেলা শেষে দুই পক্ষের কয়েকজন যুবকের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে এ ঘটনার জেরে দুই গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সন্ধ্যার দিকে দুই পক্ষের লোকজন মিরপুর বাজার এলাকায় জড়ো হলে তাঁদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে বাজারের কয়েকটি দোকান বন্ধ হয়ে যায় এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

সংঘর্ষে আহত ব্যক্তিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার পাশাপাশি বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নেওয়া হয়েছে। তবে আহতদের মধ্যে কারও অবস্থা গুরুতর কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

খবর পেয়ে বাহুবল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন তালুকদার বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের কয়েকজন যুবকের মধ্যে প্রথমে হাতাহাতি হয়। পরে এর জেরে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষে রণক্ষেত্র বাহুবল আহত অন্তত ৫০

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে পশ্চিম জয়পুর ও বানিয়াগাঁও গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার বিকেলে পশ্চিম জয়পুর ও বানিয়াগাঁও গ্রামের যুবকদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ হয়। খেলা শেষে দুই পক্ষের কয়েকজন যুবকের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে এ ঘটনার জেরে দুই গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সন্ধ্যার দিকে দুই পক্ষের লোকজন মিরপুর বাজার এলাকায় জড়ো হলে তাঁদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে বাজারের কয়েকটি দোকান বন্ধ হয়ে যায় এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

সংঘর্ষে আহত ব্যক্তিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার পাশাপাশি বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নেওয়া হয়েছে। তবে আহতদের মধ্যে কারও অবস্থা গুরুতর কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

খবর পেয়ে বাহুবল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন তালুকদার বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের কয়েকজন যুবকের মধ্যে প্রথমে হাতাহাতি হয়। পরে এর জেরে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষে রণক্ষেত্র বাহুবল আহত অন্তত ৫০
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন