বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

সংবিধান সংশোধন কমিটিতে এলে স্থায়ী কমিটির সভাপতি পদ: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংশোধন সংক্রান্ত কমিটিতে অংশ নিলেই বিরোধী দলকে আসনের আনুপাতিক হারে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

এর আগে সংসদীয় কমিটিতে আনুপাতিক হারে সভাপতি পদ না পাওয়া নিয়ে ক্ষোভ জানান বিরোধী দলের উপনেতা। তার বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান সংশোধনী সংক্রান্ত কমিটিতে তাদের জন্য ৫ জনের জায়গা রাখা হয়েছে। বিরোধী দল সংস্কার চায় আর সরকার চায় সংশোধনী, যার মূল উদ্দেশ্য এক। তাই বাইরে রাজনীতি না করে সংসদে এসে এই প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সহযোগিতায় না এসে এখনই হিস্যা চাওয়াকে সাংঘর্ষিক বলে মন্তব্য করেন।

সংসদের কার্যপ্রণালি বিধির বিষয়টি তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংবিধান বা রুলস অব প্রসিডিউরে বিরোধীদলীয় সদস্যদের আনুপাতিক হারে সভাপতি পদ দেওয়ার কোনো বাধ্যবাধকতা কিংবা অতীত নজির নেই। তবে রাজনৈতিক সমঝোতা অনুযায়ী ইতোমধ্যে তাদের ২৬ শতাংশ কমিটিতে স্থান দেওয়া হয়েছে। ফলে নিয়মে বাধা না থাকলেও বিরোধী দল এটিকে নিজেদের অধিকার দাবি করতে পারে না।

দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে স্বৈরাচার উদ্ভবের আশঙ্কার জবাবে তিনি বলেন, ২০০১ সালে বেগম খালেদা জিয়ার দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকলেও তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলুপ্ত করা হয়নি। আবার ১৯৭৯ সালে জিয়াউর রহমানের সময়েও মেজরিটি থাকা সত্ত্বেও বহুদলীয় রাজনীতি, বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছিল। ফলে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেলে সংসদীয় পদ্ধতি আরও সুদৃঢ় হয় বলে তিনি উল্লেখ করেন।

কমিটি গঠন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মন্ত্রণালয় সম্পর্কিত ৩৯টি এবং সংসদীয় আরও প্রায় ১১টি স্থায়ী কমিটি রয়েছে। জুলাই জাতীয় সনদ অনুযায়ী বিরোধী দল আনুপাতিক হারে সভাপতি পদ পাবে। তবে স্পিকার পদাধিকার বলে যে একটি কমিটির সভাপতি হন, সেটি বাদে বাকিগুলোর ক্ষেত্রে এই অনুপাত প্রযোজ্য হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

সংবিধান সংশোধন কমিটিতে এলে স্থায়ী কমিটির সভাপতি পদ: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংশোধন সংক্রান্ত কমিটিতে অংশ নিলেই বিরোধী দলকে আসনের আনুপাতিক হারে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

এর আগে সংসদীয় কমিটিতে আনুপাতিক হারে সভাপতি পদ না পাওয়া নিয়ে ক্ষোভ জানান বিরোধী দলের উপনেতা। তার বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান সংশোধনী সংক্রান্ত কমিটিতে তাদের জন্য ৫ জনের জায়গা রাখা হয়েছে। বিরোধী দল সংস্কার চায় আর সরকার চায় সংশোধনী, যার মূল উদ্দেশ্য এক। তাই বাইরে রাজনীতি না করে সংসদে এসে এই প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সহযোগিতায় না এসে এখনই হিস্যা চাওয়াকে সাংঘর্ষিক বলে মন্তব্য করেন।

সংসদের কার্যপ্রণালি বিধির বিষয়টি তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংবিধান বা রুলস অব প্রসিডিউরে বিরোধীদলীয় সদস্যদের আনুপাতিক হারে সভাপতি পদ দেওয়ার কোনো বাধ্যবাধকতা কিংবা অতীত নজির নেই। তবে রাজনৈতিক সমঝোতা অনুযায়ী ইতোমধ্যে তাদের ২৬ শতাংশ কমিটিতে স্থান দেওয়া হয়েছে। ফলে নিয়মে বাধা না থাকলেও বিরোধী দল এটিকে নিজেদের অধিকার দাবি করতে পারে না।

দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে স্বৈরাচার উদ্ভবের আশঙ্কার জবাবে তিনি বলেন, ২০০১ সালে বেগম খালেদা জিয়ার দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকলেও তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলুপ্ত করা হয়নি। আবার ১৯৭৯ সালে জিয়াউর রহমানের সময়েও মেজরিটি থাকা সত্ত্বেও বহুদলীয় রাজনীতি, বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছিল। ফলে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেলে সংসদীয় পদ্ধতি আরও সুদৃঢ় হয় বলে তিনি উল্লেখ করেন।

কমিটি গঠন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মন্ত্রণালয় সম্পর্কিত ৩৯টি এবং সংসদীয় আরও প্রায় ১১টি স্থায়ী কমিটি রয়েছে। জুলাই জাতীয় সনদ অনুযায়ী বিরোধী দল আনুপাতিক হারে সভাপতি পদ পাবে। তবে স্পিকার পদাধিকার বলে যে একটি কমিটির সভাপতি হন, সেটি বাদে বাকিগুলোর ক্ষেত্রে এই অনুপাত প্রযোজ্য হবে।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবিধান সংশোধন কমিটিতে এলে স্থায়ী কমিটির সভাপতি পদ: স্বরাষ্ট্রমন্ত্রী
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন