বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

স্পেনে মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশি যুবক

ছবিঃ সংগৃহীত

স্পেনের রাজধানী মাদ্রিদের আরগানসুয়েলা এলাকায় একটি গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ২৫ বছর বয়সী প্রবাসী বাংলাদেশি যুবক ইউসুফ হাসান আলিফ। গ্যারেজে আগুন ছড়িয়ে পড়ার পর ভেতর থেকে উদ্ধার করা হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। মৃত্যুর মাত্র তিনদিন আগে স্পেনে তাঁর কাজের অনুমতি এসেছিল বলে পরিবার ও স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সূত্র জানিয়েছে। রোববার সন্ধ্যায় একটি ভবনের নিচে থাকা ওই গ্যারেজে আগুন লাগে।

গ্যারেজটিতে বিভিন্ন স্টোররুম ও বিপুলসংখ্যক ইলেকট্রিক বাইসাইকেল রাখা ছিল। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অল্প সময়ের মধ্যেই গ্যারেজের ভেতর ঘন ধোঁয়া ও প্রচণ্ড তাপে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। Emergencias Madrid-এর তথ্য অনুযায়ী, রাত ৮টার কিছু আগে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাদ্রিদ সিটি কাউন্সিলের দমকল বাহিনীর ১৩টি ইউনিট। গ্যারেজের জটিল কাঠামো, প্রচণ্ড তাপ ও ঘন ধোঁয়ার কারণে উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়ে। দীর্ঘ প্রচেষ্টার পর দমকল কর্মীরা গ্যারেজের ভেতরে প্রবেশ করে আগুনের উৎস শনাক্ত করেন।

পরে সেখান থেকে এক যুবককে উদ্ধার করে বাইরে নিয়ে আসা হয়। তবে ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছিল। ঘটনাস্থলে থাকা চিকিৎসকরা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তাঁর শরীরে ধোঁয়াজনিত বিষক্রিয়া ও শ্বাসনালিতে পোড়ার লক্ষণ পাওয়া যায়। স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্য ও নিহতের পরিচিতদের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত যুবকের নাম ইউসুফ হাসান আলিফ। তাঁর বাবার নাম আব্দুল মতালিব। তাঁর বাড়ি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার উত্তরগাঁও এলাকায় বলে জানা গেছে।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, আলিফ গত বছর জীবিকার সন্ধানে স্পেনে আসেন। সম্প্রতি তিনি নিয়মিতকরণের একটি নতুন প্রক্রিয়ায় আবেদন করেছিলেন। মৃত্যুর মাত্র তিন দিন আগে তাঁর কাজের অনুমতি আসে। নতুনভাবে কাজ শুরু করে ভবিষ্যৎ গড়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। কিন্তু সেই নতুন জীবনের শুরুতেই ঘটে গেল মর্মান্তিক পরিণতি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

স্পেনে মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশি যুবক

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

স্পেনের রাজধানী মাদ্রিদের আরগানসুয়েলা এলাকায় একটি গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ২৫ বছর বয়সী প্রবাসী বাংলাদেশি যুবক ইউসুফ হাসান আলিফ। গ্যারেজে আগুন ছড়িয়ে পড়ার পর ভেতর থেকে উদ্ধার করা হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। মৃত্যুর মাত্র তিনদিন আগে স্পেনে তাঁর কাজের অনুমতি এসেছিল বলে পরিবার ও স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সূত্র জানিয়েছে। রোববার সন্ধ্যায় একটি ভবনের নিচে থাকা ওই গ্যারেজে আগুন লাগে।

গ্যারেজটিতে বিভিন্ন স্টোররুম ও বিপুলসংখ্যক ইলেকট্রিক বাইসাইকেল রাখা ছিল। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অল্প সময়ের মধ্যেই গ্যারেজের ভেতর ঘন ধোঁয়া ও প্রচণ্ড তাপে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। Emergencias Madrid-এর তথ্য অনুযায়ী, রাত ৮টার কিছু আগে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাদ্রিদ সিটি কাউন্সিলের দমকল বাহিনীর ১৩টি ইউনিট। গ্যারেজের জটিল কাঠামো, প্রচণ্ড তাপ ও ঘন ধোঁয়ার কারণে উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়ে। দীর্ঘ প্রচেষ্টার পর দমকল কর্মীরা গ্যারেজের ভেতরে প্রবেশ করে আগুনের উৎস শনাক্ত করেন।

পরে সেখান থেকে এক যুবককে উদ্ধার করে বাইরে নিয়ে আসা হয়। তবে ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছিল। ঘটনাস্থলে থাকা চিকিৎসকরা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তাঁর শরীরে ধোঁয়াজনিত বিষক্রিয়া ও শ্বাসনালিতে পোড়ার লক্ষণ পাওয়া যায়। স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্য ও নিহতের পরিচিতদের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত যুবকের নাম ইউসুফ হাসান আলিফ। তাঁর বাবার নাম আব্দুল মতালিব। তাঁর বাড়ি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার উত্তরগাঁও এলাকায় বলে জানা গেছে।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, আলিফ গত বছর জীবিকার সন্ধানে স্পেনে আসেন। সম্প্রতি তিনি নিয়মিতকরণের একটি নতুন প্রক্রিয়ায় আবেদন করেছিলেন। মৃত্যুর মাত্র তিন দিন আগে তাঁর কাজের অনুমতি আসে। নতুনভাবে কাজ শুরু করে ভবিষ্যৎ গড়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। কিন্তু সেই নতুন জীবনের শুরুতেই ঘটে গেল মর্মান্তিক পরিণতি।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
স্পেনে মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশি যুবক
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন