বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

নারায়ণগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, হটস্পট সদর ও বন্দর

ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক রূপ নিচ্ছে। চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত জেলায় মোট ১ হাজার ২৮৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে কেবল আগস্ট মাসেই আক্রান্ত হয়েছেন ৭১০ জন, যার বড় অংশই শনাক্ত হয়েছে সদর ও বন্দর উপজেলায়।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, আগস্টে আক্রান্ত ৭১০ জনের মধ্যে ১২৭ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। আগস্টের উপজেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সদর উপজেলায় ২৫০, বন্দরে ২৩৯, সোনারগাঁয়ে ১০০, আড়াইহাজারে ৫৩ এবং রূপগঞ্জে ৪৯ জন আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য কর্মকর্তারা জানান, ঘনবসতি, অপরিকল্পিত নগরায়ণ ও নির্মাণকাজের কারণে জমে থাকা পানিতে এডিস মশার বংশবিস্তার বাড়ছে। সিটি করপোরেশন মশক নিধন কার্যক্রম চালালেও বৃষ্টি ও জমে থাকা পানির কারণে এডিস মশার ঘনত্ব বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। ফলে নির্মাণাধীন ভবন, ছাদ ও পরিত্যক্ত পাত্রের পানি নিয়মিত পরিষ্কারের তাগিদ দেওয়া হচ্ছে।

নারায়ণগঞ্জের নবনিযুক্ত সিভিল সার্জন ডা. এস এম সাখাওয়াত হোসেন জানান, জেলায় ডেঙ্গু আক্রান্তের হার বাড়ছে এবং স্বাস্থ্য বিভাগের সার্বিক প্রস্তুতি রয়েছে। ডেঙ্গুর সংক্রমণ সেপ্টেম্বরেও অব্যাহত থাকার আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, জ্বর, মাথাব্যথা, শরীরে ব্যথা বা বমির মতো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, হটস্পট সদর ও বন্দর

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক রূপ নিচ্ছে। চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত জেলায় মোট ১ হাজার ২৮৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে কেবল আগস্ট মাসেই আক্রান্ত হয়েছেন ৭১০ জন, যার বড় অংশই শনাক্ত হয়েছে সদর ও বন্দর উপজেলায়।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, আগস্টে আক্রান্ত ৭১০ জনের মধ্যে ১২৭ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। আগস্টের উপজেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সদর উপজেলায় ২৫০, বন্দরে ২৩৯, সোনারগাঁয়ে ১০০, আড়াইহাজারে ৫৩ এবং রূপগঞ্জে ৪৯ জন আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য কর্মকর্তারা জানান, ঘনবসতি, অপরিকল্পিত নগরায়ণ ও নির্মাণকাজের কারণে জমে থাকা পানিতে এডিস মশার বংশবিস্তার বাড়ছে। সিটি করপোরেশন মশক নিধন কার্যক্রম চালালেও বৃষ্টি ও জমে থাকা পানির কারণে এডিস মশার ঘনত্ব বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। ফলে নির্মাণাধীন ভবন, ছাদ ও পরিত্যক্ত পাত্রের পানি নিয়মিত পরিষ্কারের তাগিদ দেওয়া হচ্ছে।

নারায়ণগঞ্জের নবনিযুক্ত সিভিল সার্জন ডা. এস এম সাখাওয়াত হোসেন জানান, জেলায় ডেঙ্গু আক্রান্তের হার বাড়ছে এবং স্বাস্থ্য বিভাগের সার্বিক প্রস্তুতি রয়েছে। ডেঙ্গুর সংক্রমণ সেপ্টেম্বরেও অব্যাহত থাকার আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, জ্বর, মাথাব্যথা, শরীরে ব্যথা বা বমির মতো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
নারায়ণগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, হটস্পট সদর ও বন্দর
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন