বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

৩ মিনিটে ৮১ বার 'স্যার' ডেকে আলোচনার কেন্দ্রবিন্দু সিভিল সার্জন

ফাইল ছবি

মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভি ফেরদৌস স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলকে তার মাত্র ৩ মিনিটের বক্তব্যে ৮১ বার ‘স্যার’ বলে সম্বোধন করেছেন। সোমবার ৩১ আগস্ট বেলা ১২টার দিকে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সিভিল সার্জনের এই ঘন ঘন ‘স্যার’ ডাকার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ চাঞ্চল্য ও হাস্যরসের তৈরি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিভিল সার্জন ডা. আইভি ফেরদৌস যখন মানিকগঞ্জ জেলার স্বাস্থ্য সমস্যা, সংকট ও সমাধান পরিস্থিতি স্বাস্থ্যমন্ত্রীর সামনে তুলে ধরছিলেন, তখন তিনি অতি অল্প সময়ে রেকর্ড ৮১ বার ‘স্যার’ শব্দটি ব্যবহার করেন। এটি সভায় উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে এবং একপর্যায়ে কৌতূহল ও গুঞ্জনের জন্ম দেয়। শুধু সিভিল সার্জনই নন, ওই একই সভায় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামানও তার মাত্র ১ মিনিটের সংক্ষিপ্ত বক্তব্যে ১০ বার ‘স্যার’ শব্দটি ব্যবহার করেছেন।

সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী দেশের ৬৪ জেলার সার্বিক সরকারি কার্যক্রম তদারকির জন্য ৩০ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে দায়িত্ব দেন। তারই অংশ হিসেবে মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন মানিকগঞ্জে এই সমন্বয় সভায় অংশ নেন। সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন যে স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার, তাই হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের সঙ্গে ভালো আচরণ, সময়মতো চিকিৎসা এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে হবে।

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম। এ ছাড়া জেলার সাত উপজেলার নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা এবং জেলা বিএনপির সিনিয়র নেতারাও সভায় উপস্থিত ছিলেন। সভায় স্বাস্থ্যমন্ত্রী জেলার সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক, জনবল ও ওষুধের ঘাটতি দূর করে প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার তাগিদ দেন এবং মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখার নির্দেশনা দেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

৩ মিনিটে ৮১ বার 'স্যার' ডেকে আলোচনার কেন্দ্রবিন্দু সিভিল সার্জন

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভি ফেরদৌস স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলকে তার মাত্র ৩ মিনিটের বক্তব্যে ৮১ বার ‘স্যার’ বলে সম্বোধন করেছেন। সোমবার ৩১ আগস্ট বেলা ১২টার দিকে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সিভিল সার্জনের এই ঘন ঘন ‘স্যার’ ডাকার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ চাঞ্চল্য ও হাস্যরসের তৈরি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিভিল সার্জন ডা. আইভি ফেরদৌস যখন মানিকগঞ্জ জেলার স্বাস্থ্য সমস্যা, সংকট ও সমাধান পরিস্থিতি স্বাস্থ্যমন্ত্রীর সামনে তুলে ধরছিলেন, তখন তিনি অতি অল্প সময়ে রেকর্ড ৮১ বার ‘স্যার’ শব্দটি ব্যবহার করেন। এটি সভায় উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে এবং একপর্যায়ে কৌতূহল ও গুঞ্জনের জন্ম দেয়। শুধু সিভিল সার্জনই নন, ওই একই সভায় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামানও তার মাত্র ১ মিনিটের সংক্ষিপ্ত বক্তব্যে ১০ বার ‘স্যার’ শব্দটি ব্যবহার করেছেন।

সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী দেশের ৬৪ জেলার সার্বিক সরকারি কার্যক্রম তদারকির জন্য ৩০ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে দায়িত্ব দেন। তারই অংশ হিসেবে মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন মানিকগঞ্জে এই সমন্বয় সভায় অংশ নেন। সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন যে স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার, তাই হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের সঙ্গে ভালো আচরণ, সময়মতো চিকিৎসা এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে হবে।

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম। এ ছাড়া জেলার সাত উপজেলার নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা এবং জেলা বিএনপির সিনিয়র নেতারাও সভায় উপস্থিত ছিলেন। সভায় স্বাস্থ্যমন্ত্রী জেলার সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক, জনবল ও ওষুধের ঘাটতি দূর করে প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার তাগিদ দেন এবং মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখার নির্দেশনা দেন।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
৩ মিনিটে ৮১ বার 'স্যার' ডেকে আলোচনার কেন্দ্রবিন্দু সিভিল সার্জন
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন