বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

ফুটবল খেলাকে কেন্দ্র করে বানিয়াচংয়ে দুই মহল্লার সংঘর্ষ, আহত শতাধিক

হবিগঞ্জ জেলা প্রতিনিধি স্বপন রবি দাশের পাঠানো ছবি

হবিগঞ্জের বানিয়াচংয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই মহল্লার বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলা এ সংঘর্ষে শতাধিক মানুষ আহত হয়েছেন বলে স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন। তবে আহতদের সঠিক সংখ্যা ও পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আহতদের মধ্যে কয়েকজনকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া অন্যান্য আহত ব্যক্তিদের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বানিয়াচং সদর এলাকার তোপখানা মহল্লার কয়েকজন কিশোর স্থানীয় জুয়েল মাঠে ফুটবল খেলতে যায়। খেলার একপর্যায়ে চাঁনপাড়া মহল্লার কয়েকজন বাসিন্দার সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। পরে বিষয়টি দুই মহল্লায় ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন জড়ো হন।

একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষে দেশীয় অস্ত্র ব্যবহারের অভিযোগও উঠেছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

খবর পেয়ে বানিয়াচং থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েকটি টিয়ার শেল নিক্ষেপ করে। পরে স্থানীয় রাজনৈতিক নেতা, বিভিন্ন মহল্লার সরদার ও গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় রাত ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক বলেন, ‘বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নিতে তদন্ত চলছে।’

পুলিশ জানিয়েছে, সংঘর্ষে জড়িত ব্যক্তিদের শনাক্তের কাজ চলছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ফুটবল খেলাকে কেন্দ্র করে বানিয়াচংয়ে দুই মহল্লার সংঘর্ষ, আহত শতাধিক

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

হবিগঞ্জের বানিয়াচংয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই মহল্লার বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলা এ সংঘর্ষে শতাধিক মানুষ আহত হয়েছেন বলে স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন। তবে আহতদের সঠিক সংখ্যা ও পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আহতদের মধ্যে কয়েকজনকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া অন্যান্য আহত ব্যক্তিদের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বানিয়াচং সদর এলাকার তোপখানা মহল্লার কয়েকজন কিশোর স্থানীয় জুয়েল মাঠে ফুটবল খেলতে যায়। খেলার একপর্যায়ে চাঁনপাড়া মহল্লার কয়েকজন বাসিন্দার সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। পরে বিষয়টি দুই মহল্লায় ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন জড়ো হন।

একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষে দেশীয় অস্ত্র ব্যবহারের অভিযোগও উঠেছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

খবর পেয়ে বানিয়াচং থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েকটি টিয়ার শেল নিক্ষেপ করে। পরে স্থানীয় রাজনৈতিক নেতা, বিভিন্ন মহল্লার সরদার ও গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় রাত ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক বলেন, ‘বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নিতে তদন্ত চলছে।’

পুলিশ জানিয়েছে, সংঘর্ষে জড়িত ব্যক্তিদের শনাক্তের কাজ চলছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ফুটবল খেলাকে কেন্দ্র করে বানিয়াচংয়ে দুই মহল্লার সংঘর্ষ, আহত শতাধিক
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন