বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

বিইউপির পশ্চিম ক্যাম্পাসে ৩টি নতুন ভবন উদ্বোধন করলেন সেনাপ্রধান

ফাইল ছবি

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর পশ্চিম ক্যাম্পাসে তিনটি নতুন ভবন উদ্বোধন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ ও একাডেমিক অবকাঠামো সম্প্রসারণের অংশ হিসেবে মিরপুর সেনানিবাসে নবনির্মিত ইউটিলিটি বিল্ডিং, এফএসটি টাওয়ার এবং এফএএসএস টাওয়ারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

ভবন উদ্বোধন শেষে প্রধান অতিথি ক্যাম্পাসে একটি গাছের চারা রোপণ করেন এবং পশ্চিম ক্যাম্পাসসহ শিক্ষার্থীদের আবাসিক এলাকা ঘুরে দেখেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলমের লেখা ‘এডুকেটিং মাইন্ডস; অ্যাওয়েকেনিং কনশেন্স’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন। এ ছাড়া বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী বিইউপির ১৪টি শিক্ষার্থী দলকে তিনি পুরস্কৃত করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষা ও গবেষণায় বিইউপির অগ্রগতির প্রশংসা করে বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত সাফল্য কেবল একাডেমিক উৎকর্ষেই সীমাবদ্ধ নয়, বরং নৈতিকতা, মূল্যবোধ, সততা এবং দায়িত্ববোধসম্পন্ন মানবসম্পদ গড়ে তোলার মধ্যেই নিহিত। তিনি আধুনিক শিক্ষা পরিবেশ তৈরি ও দেশপ্রেমিক প্রজন্ম গঠনে বিশ্ববিদ্যালয়ের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিইউপি সিনেটের সদস্যবৃন্দ, সেনা, নৌ ও বিমান বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ, সাবেক উপাচার্যগণ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। নতুন এই তিনটি ভবন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সৃজনশীল কার্যক্রমের সুযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বিইউপির পশ্চিম ক্যাম্পাসে ৩টি নতুন ভবন উদ্বোধন করলেন সেনাপ্রধান

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর পশ্চিম ক্যাম্পাসে তিনটি নতুন ভবন উদ্বোধন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ ও একাডেমিক অবকাঠামো সম্প্রসারণের অংশ হিসেবে মিরপুর সেনানিবাসে নবনির্মিত ইউটিলিটি বিল্ডিং, এফএসটি টাওয়ার এবং এফএএসএস টাওয়ারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

ভবন উদ্বোধন শেষে প্রধান অতিথি ক্যাম্পাসে একটি গাছের চারা রোপণ করেন এবং পশ্চিম ক্যাম্পাসসহ শিক্ষার্থীদের আবাসিক এলাকা ঘুরে দেখেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলমের লেখা ‘এডুকেটিং মাইন্ডস; অ্যাওয়েকেনিং কনশেন্স’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন। এ ছাড়া বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী বিইউপির ১৪টি শিক্ষার্থী দলকে তিনি পুরস্কৃত করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষা ও গবেষণায় বিইউপির অগ্রগতির প্রশংসা করে বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত সাফল্য কেবল একাডেমিক উৎকর্ষেই সীমাবদ্ধ নয়, বরং নৈতিকতা, মূল্যবোধ, সততা এবং দায়িত্ববোধসম্পন্ন মানবসম্পদ গড়ে তোলার মধ্যেই নিহিত। তিনি আধুনিক শিক্ষা পরিবেশ তৈরি ও দেশপ্রেমিক প্রজন্ম গঠনে বিশ্ববিদ্যালয়ের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিইউপি সিনেটের সদস্যবৃন্দ, সেনা, নৌ ও বিমান বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ, সাবেক উপাচার্যগণ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। নতুন এই তিনটি ভবন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সৃজনশীল কার্যক্রমের সুযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
বিইউপির পশ্চিম ক্যাম্পাসে ৩টি নতুন ভবন উদ্বোধন করলেন সেনাপ্রধান
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন