বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

স্কুল মসজিদের পুকুরে ডুবে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

হবিগঞ্জ জেলা প্রতিনিধি স্বপন রবি দাশের পাঠানো ছবি

হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের স্কুল মসজিদের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আব্দুল মমিন তালহা সান (১৪) নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (৩০ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মমিন তালহা হবিগঞ্জ শহরের দক্ষিণ শ্যামলী এলাকার বাসিন্দা এবং হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। পাশাপাশি সে কোরআন শিক্ষার সঙ্গেও যুক্ত ছিল বলে পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়রা জানান, রোববার দুপুরে তালহা কয়েকজন সহপাঠীর সঙ্গে বিদ্যালয়ের স্কুল মসজিদের পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে সে পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পুকুরে উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ সময় তল্লাশির পর পুকুর থেকে তালহার মরদেহ উদ্ধার করা হয়।

তালহার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তার সহপাঠীরাও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে।

এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, বিদ্যালয়ের পুকুরের সিঁড়ি দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় রয়েছে। সিঁড়িটি সংস্কার না হওয়ায় পুকুরটি শিক্ষার্থীদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তাঁরা দ্রুত পুকুরের সিঁড়ি সংস্কারের পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

স্কুল মসজিদের পুকুরে ডুবে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের স্কুল মসজিদের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আব্দুল মমিন তালহা সান (১৪) নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (৩০ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মমিন তালহা হবিগঞ্জ শহরের দক্ষিণ শ্যামলী এলাকার বাসিন্দা এবং হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। পাশাপাশি সে কোরআন শিক্ষার সঙ্গেও যুক্ত ছিল বলে পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়রা জানান, রোববার দুপুরে তালহা কয়েকজন সহপাঠীর সঙ্গে বিদ্যালয়ের স্কুল মসজিদের পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে সে পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পুকুরে উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ সময় তল্লাশির পর পুকুর থেকে তালহার মরদেহ উদ্ধার করা হয়।

তালহার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তার সহপাঠীরাও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে।

এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, বিদ্যালয়ের পুকুরের সিঁড়ি দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় রয়েছে। সিঁড়িটি সংস্কার না হওয়ায় পুকুরটি শিক্ষার্থীদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তাঁরা দ্রুত পুকুরের সিঁড়ি সংস্কারের পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
স্কুল মসজিদের পুকুরে ডুবে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন