বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

নবীগঞ্জে শ্বশুরবাড়ি যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলের দুই কর্মচারী নিহত

হবিগঞ্জ জেলা প্রতিনিধি স্বপন রবি দাশের পাঠানো ছবি

হবিগঞ্জের নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় একটি বিদ্যালয়ের দুই কর্মচারী নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) দুপুরে ঢাকা–সিলেট মহাসড়কের দেবপাড়া ইউনিয়নের নলসুজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ঘোলডুবা এম এ মান্নান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোহাম্মদ মাসুম পারভেজ ও দপ্তরি শামীম রেজা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে মাসুম পারভেজ ও শামীম রেজা মোটরসাইকেলে করে পানিউমদা এলাকার দিকে যাচ্ছিলেন। তারা নলসুজা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি নম্বরবিহীন ডিআই পিকআপ তাঁদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। হাসপাতালে নেওয়ার পথে মাসুম পারভেজের মৃত্যু হয়। গুরুতর আহত শামীম রেজাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে তাঁর মৃত্যু হয়।

নিহত মাসুম পারভেজ নেত্রকোনার আটপাড়া উপজেলার কৈলং এলাকার মো. আজিজুর রহমানের ছেলে। অপর নিহত শামীম রেজা নবীগঞ্জ উপজেলার বেতাপুর এলাকার ইছমত মিয়ার ছেলে।

দুর্ঘটনার পর শেরপুর হাইওয়ে থানা-পুলিশ পিকআপ ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যায়। নিহতদের সুরতহাল প্রতিবেদনও প্রস্তুত করা হয়েছে।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, পিকআপ ও মোটরসাইকেলটি থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

নবীগঞ্জে শ্বশুরবাড়ি যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলের দুই কর্মচারী নিহত

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

হবিগঞ্জের নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় একটি বিদ্যালয়ের দুই কর্মচারী নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) দুপুরে ঢাকা–সিলেট মহাসড়কের দেবপাড়া ইউনিয়নের নলসুজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ঘোলডুবা এম এ মান্নান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোহাম্মদ মাসুম পারভেজ ও দপ্তরি শামীম রেজা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে মাসুম পারভেজ ও শামীম রেজা মোটরসাইকেলে করে পানিউমদা এলাকার দিকে যাচ্ছিলেন। তারা নলসুজা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি নম্বরবিহীন ডিআই পিকআপ তাঁদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। হাসপাতালে নেওয়ার পথে মাসুম পারভেজের মৃত্যু হয়। গুরুতর আহত শামীম রেজাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে তাঁর মৃত্যু হয়।

নিহত মাসুম পারভেজ নেত্রকোনার আটপাড়া উপজেলার কৈলং এলাকার মো. আজিজুর রহমানের ছেলে। অপর নিহত শামীম রেজা নবীগঞ্জ উপজেলার বেতাপুর এলাকার ইছমত মিয়ার ছেলে।

দুর্ঘটনার পর শেরপুর হাইওয়ে থানা-পুলিশ পিকআপ ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যায়। নিহতদের সুরতহাল প্রতিবেদনও প্রস্তুত করা হয়েছে।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, পিকআপ ও মোটরসাইকেলটি থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
নবীগঞ্জে শ্বশুরবাড়ি যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলের দুই কর্মচারী নিহত
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন