বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

ফ্ল্যাট বিক্রির প্রতারণা মামলায় এরশাদের সাবেক স্ত্রী বিদিশা কারাগারে

ছবিঃ সংগৃহীত

ফ্ল্যাট বিক্রির নামে ৭৫ লাখ টাকা আত্মসাতের মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে কারাগারে পাঠিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ তার জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন।

এর আগে সাজা পরোয়ানার ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে গুলশান-২ নম্বরের অ্যারাবিকা রেস্টুরেন্ট থেকে বিদিশাকে গ্রেফতার করে পুলিশ। আজ সাজা পরোয়ানামূলে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে আপিল শর্তে জামিন চাওয়া হলে বিচারক তা নাকচ করেন।

গত ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম এ মামলায় বিদিশাকে দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক মাস কারাভোগ করতে হবে। এই মামলায় পূর্বে জামিনে থাকলেও ২০১৫ সালের ৬ ডিসেম্বর তার জামিন বাতিল করা হয়েছিল।

মামলার নথি অনুযায়ী, ২০০১ সালে ব্যবসায়ী মোশাররফ হোসেন বারিধারা প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট কেনার জন্য বিদিশার সঙ্গে ৮০ লাখ টাকার চুক্তি করেন। চুক্তির অংশ হিসেবে বিদিশার মনোনীত ব্যক্তি আব্দুল রাজ্জাকের নামে ৭৫ লাখ টাকা পরিশোধ করা হলেও নির্ধারিত সময়ে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া হয়নি।

পরবর্তীতে ২০০৫ সালে টাকা ফেরতের জন্য বিদিশার দেওয়া ৭৫ লাখ টাকার চেকটি ব্যাংকে ডিজঅনার হয়। এ ঘটনায় ২০০৮ সালের ৭ ফেব্রুয়ারি গুলশান থানায় মামলা করেন ভুক্তভোগী ব্যবসায়ী। তদন্ত শেষে একই বছরের ২২ জুন পুলিশ অভিযোগপত্র দিলে আদালত সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে রায় ঘোষণা করেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ফ্ল্যাট বিক্রির প্রতারণা মামলায় এরশাদের সাবেক স্ত্রী বিদিশা কারাগারে

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

ফ্ল্যাট বিক্রির নামে ৭৫ লাখ টাকা আত্মসাতের মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে কারাগারে পাঠিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ তার জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন।

এর আগে সাজা পরোয়ানার ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে গুলশান-২ নম্বরের অ্যারাবিকা রেস্টুরেন্ট থেকে বিদিশাকে গ্রেফতার করে পুলিশ। আজ সাজা পরোয়ানামূলে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে আপিল শর্তে জামিন চাওয়া হলে বিচারক তা নাকচ করেন।

গত ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম এ মামলায় বিদিশাকে দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক মাস কারাভোগ করতে হবে। এই মামলায় পূর্বে জামিনে থাকলেও ২০১৫ সালের ৬ ডিসেম্বর তার জামিন বাতিল করা হয়েছিল।

মামলার নথি অনুযায়ী, ২০০১ সালে ব্যবসায়ী মোশাররফ হোসেন বারিধারা প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট কেনার জন্য বিদিশার সঙ্গে ৮০ লাখ টাকার চুক্তি করেন। চুক্তির অংশ হিসেবে বিদিশার মনোনীত ব্যক্তি আব্দুল রাজ্জাকের নামে ৭৫ লাখ টাকা পরিশোধ করা হলেও নির্ধারিত সময়ে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া হয়নি।

পরবর্তীতে ২০০৫ সালে টাকা ফেরতের জন্য বিদিশার দেওয়া ৭৫ লাখ টাকার চেকটি ব্যাংকে ডিজঅনার হয়। এ ঘটনায় ২০০৮ সালের ৭ ফেব্রুয়ারি গুলশান থানায় মামলা করেন ভুক্তভোগী ব্যবসায়ী। তদন্ত শেষে একই বছরের ২২ জুন পুলিশ অভিযোগপত্র দিলে আদালত সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে রায় ঘোষণা করেন।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ফ্ল্যাট বিক্রির প্রতারণা মামলায় এরশাদের সাবেক স্ত্রী বিদিশা কারাগারে
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন