বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

ঢামেকে ৫০ ব্লাড টিউবসহ দালাল আটক

ঢামেকে ৫০ ব্লাড টিউবসহ দালাল আটক
ফাইল ছবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রোগীদের প্রলোভন দেখিয়ে বাইরে বেসরকারি ক্লিনিকে নেওয়া এবং অতিরিক্ত অর্থের বিনিময়ে পরীক্ষা করানোর অভিযোগে সুধাংশু মন্ডল নামে এক ব্যক্তিকে আটক করেছে আনসার সদস্যরা। রোববার (২৩ আগস্ট) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা নাজমুস সাকিব এই তথ্য জানান। রোববার আনুমানিক বেলা ১১টার দিকে রাজধানীর রমনা থানাধীন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন ভবনের ১০৭ নম্বর ওয়ার্ডে দায়িত্ব পালনরত আনসার সদস্যদের তৎপরতায় সুধাংশু মন্ডলকে আটক করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

ওয়ার্ডে দায়িত্ব পালনকালে আনসার সদস্য মো. মনির হোসেন সুধাংশু মন্ডলের সন্দেহজনক কর্মকাণ্ড লক্ষ্য করেন। তিনি ভর্তি রোগীদের উন্নত চিকিৎসার কথা বলে হাসপাতালের বাইরের বেসরকারি ক্লিনিকে নেওয়ার প্রস্তাব দেওয়ার পাশাপাশি, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগীদের রক্তের নমুনা সংগ্রহ করছিলেন। বিষয়টি জানতে চাইলে সুধাংশু মন্ডল বিভিন্ন রাজনৈতিক নেতার সঙ্গে তার প্রভাব ও যোগাযোগের কথা উল্লেখ করে আনসার সদস্যের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করেন। পরে তাকে ওয়ার্ড থেকে বের করে দেওয়া হলে তিনি আনসার সদস্যকে মারধরের হুমকি দেন এবং বিষয়টি টহলরত আনসার সদস্যদের হস্তক্ষেপে তাকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, সুধাংশু মন্ডল অধিক অর্থের বিনিময়ে রোগীদের রক্তের নমুনা সংগ্রহ করে হাসপাতালের বাইরের ক্লিনিকে পরীক্ষা করানোর কথা স্বীকার করেন বলে জানিয়েছে আনসার। এ সময় তার কাছ থেকে ৫০টি ব্লাড সংগ্রহের টিউব, ১২টি ইউরিন পট, ৭টি ইউরিন সিএস, ২১টি সিরিঞ্জ ও ৫টি বাটারফ্লাই উদ্ধার করা হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সুধাংশু মন্ডলকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নাজমুস সাকিব জানান, রোগীদের হয়রানি, প্রতারণা, রোগী ভাগিয়ে নেওয়া ও অতিরিক্ত অর্থ আদায়ের মতো অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে হাসপাতালগুলোতে দায়িত্ব পালনরত আনসার সদস্যরা সতর্কতার সঙ্গে কাজ করছেন। সেবাগ্রহীতাদের নিরাপদ ও নির্বিঘ্ন চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এ ধরনের দালালবিরোধী কার্যক্রম অব্যাহত থাকবে। ঢামেক হাসপাতালের আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) শাহাদাত হোসেন জানান, হাসপাতালে পরিচালকের নির্দেশনায় সব ধরনের দালাল সদস্যদের আমরা আটক করছি এবং তারই ধারাবাহিকতায় সুধাংশু মন্ডলকে আটক করে পুলিশের সোপর্দ করা হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ঢামেকে ৫০ ব্লাড টিউবসহ দালাল আটক

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রোগীদের প্রলোভন দেখিয়ে বাইরে বেসরকারি ক্লিনিকে নেওয়া এবং অতিরিক্ত অর্থের বিনিময়ে পরীক্ষা করানোর অভিযোগে সুধাংশু মন্ডল নামে এক ব্যক্তিকে আটক করেছে আনসার সদস্যরা। রোববার (২৩ আগস্ট) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা নাজমুস সাকিব এই তথ্য জানান। রোববার আনুমানিক বেলা ১১টার দিকে রাজধানীর রমনা থানাধীন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন ভবনের ১০৭ নম্বর ওয়ার্ডে দায়িত্ব পালনরত আনসার সদস্যদের তৎপরতায় সুধাংশু মন্ডলকে আটক করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

ওয়ার্ডে দায়িত্ব পালনকালে আনসার সদস্য মো. মনির হোসেন সুধাংশু মন্ডলের সন্দেহজনক কর্মকাণ্ড লক্ষ্য করেন। তিনি ভর্তি রোগীদের উন্নত চিকিৎসার কথা বলে হাসপাতালের বাইরের বেসরকারি ক্লিনিকে নেওয়ার প্রস্তাব দেওয়ার পাশাপাশি, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগীদের রক্তের নমুনা সংগ্রহ করছিলেন। বিষয়টি জানতে চাইলে সুধাংশু মন্ডল বিভিন্ন রাজনৈতিক নেতার সঙ্গে তার প্রভাব ও যোগাযোগের কথা উল্লেখ করে আনসার সদস্যের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করেন। পরে তাকে ওয়ার্ড থেকে বের করে দেওয়া হলে তিনি আনসার সদস্যকে মারধরের হুমকি দেন এবং বিষয়টি টহলরত আনসার সদস্যদের হস্তক্ষেপে তাকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, সুধাংশু মন্ডল অধিক অর্থের বিনিময়ে রোগীদের রক্তের নমুনা সংগ্রহ করে হাসপাতালের বাইরের ক্লিনিকে পরীক্ষা করানোর কথা স্বীকার করেন বলে জানিয়েছে আনসার। এ সময় তার কাছ থেকে ৫০টি ব্লাড সংগ্রহের টিউব, ১২টি ইউরিন পট, ৭টি ইউরিন সিএস, ২১টি সিরিঞ্জ ও ৫টি বাটারফ্লাই উদ্ধার করা হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সুধাংশু মন্ডলকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নাজমুস সাকিব জানান, রোগীদের হয়রানি, প্রতারণা, রোগী ভাগিয়ে নেওয়া ও অতিরিক্ত অর্থ আদায়ের মতো অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে হাসপাতালগুলোতে দায়িত্ব পালনরত আনসার সদস্যরা সতর্কতার সঙ্গে কাজ করছেন। সেবাগ্রহীতাদের নিরাপদ ও নির্বিঘ্ন চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এ ধরনের দালালবিরোধী কার্যক্রম অব্যাহত থাকবে। ঢামেক হাসপাতালের আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) শাহাদাত হোসেন জানান, হাসপাতালে পরিচালকের নির্দেশনায় সব ধরনের দালাল সদস্যদের আমরা আটক করছি এবং তারই ধারাবাহিকতায় সুধাংশু মন্ডলকে আটক করে পুলিশের সোপর্দ করা হয়েছে।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ঢামেকে ৫০ ব্লাড টিউবসহ দালাল আটক
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন