শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
LIVE ENGLISH

সাভারে দৃষ্টি প্রতিবন্ধী সংস্থায় অবৈধ প্রশাসক বাতিল ও নির্বাচনের দাবি

ফাইল ছবি

সাভারে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থায় অবৈধ প্রশাসক নিয়োগ বাতিল এবং দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তরের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন দৃষ্টি প্রতিবন্ধীরা।

​আজ বিকেলে সাভারের জাতীয় অন্ধ সংস্থা মার্কেটের সামনে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সংস্থাটির কয়েক শতাধিক দৃষ্টি প্রতিবন্ধী সদস্য।

​মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা অভিযোগ করে বলেন, নিয়ম ও বিধি বহির্ভূতভাবে প্রশাসক নিয়োগ দিয়ে দৃষ্টি প্রতিবন্ধীদের সাংবিধানিক ও সাংগঠনিক অধিকার ক্ষুণ্ন করা হচ্ছে। নির্বাচিত কমিটি ছাড়া এই মার্কেটের দোকান বা বাণিজ্যিক স্পেসের ভাড়া উত্তোলনের অধিকার অন্য কারও নেই। অবৈধভাবে কোনো ভাড়া দেওয়া হলে পরবর্তীতে নির্বাচিত কমিটি তা কোনোভাবেই মেনে নেবে না বলে হুশিয়ারি দেন আন্দোলনকারীরা।

​মানববন্ধনে অংশ নিয়ে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার মহাসচিব মো. আইয়ুব আলী হাওলাদার বলেন, "আমরা কোনো অবৈধ প্রশাসক মানি না, মানব না।" তিনি অনতিবিলম্বে অবৈধ প্রশাসক নিয়োগের আদেশ বাতিল করে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানান। একইসাথে দৃষ্টি প্রতিবন্ধীদের আত্মনির্ভরশীলতা নিশ্চিত করার লক্ষ্যে মার্কেটের সামগ্রিক ব্যবস্থাপনায় নির্বাচিত প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করার জোর দাবি তোলেন তিনি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

নওগাঁয় শান্তনার চতুর চাল: অর্থ-গহনা নিয়ে সাবেক স্বামীর ঘরে।

শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

সাভারে মাদকমুক্ত সমাজ গড়ার ডাক দিয়ে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সাভারে দৃষ্টি প্রতিবন্ধী সংস্থায় অবৈধ প্রশাসক বাতিল ও নির্বাচনের দাবি

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

সাভারে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থায় অবৈধ প্রশাসক নিয়োগ বাতিল এবং দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তরের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন দৃষ্টি প্রতিবন্ধীরা।

​আজ বিকেলে সাভারের জাতীয় অন্ধ সংস্থা মার্কেটের সামনে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সংস্থাটির কয়েক শতাধিক দৃষ্টি প্রতিবন্ধী সদস্য।

​মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা অভিযোগ করে বলেন, নিয়ম ও বিধি বহির্ভূতভাবে প্রশাসক নিয়োগ দিয়ে দৃষ্টি প্রতিবন্ধীদের সাংবিধানিক ও সাংগঠনিক অধিকার ক্ষুণ্ন করা হচ্ছে। নির্বাচিত কমিটি ছাড়া এই মার্কেটের দোকান বা বাণিজ্যিক স্পেসের ভাড়া উত্তোলনের অধিকার অন্য কারও নেই। অবৈধভাবে কোনো ভাড়া দেওয়া হলে পরবর্তীতে নির্বাচিত কমিটি তা কোনোভাবেই মেনে নেবে না বলে হুশিয়ারি দেন আন্দোলনকারীরা।

​মানববন্ধনে অংশ নিয়ে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার মহাসচিব মো. আইয়ুব আলী হাওলাদার বলেন, "আমরা কোনো অবৈধ প্রশাসক মানি না, মানব না।" তিনি অনতিবিলম্বে অবৈধ প্রশাসক নিয়োগের আদেশ বাতিল করে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানান। একইসাথে দৃষ্টি প্রতিবন্ধীদের আত্মনির্ভরশীলতা নিশ্চিত করার লক্ষ্যে মার্কেটের সামগ্রিক ব্যবস্থাপনায় নির্বাচিত প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করার জোর দাবি তোলেন তিনি।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒