বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

দেশের উন্নয়নে প্রকৌশলীদের ভূমিকা অনস্বীকার্য: মারদিয়া মমতাজ

ফাইল ছবি

দেশের সার্বিক উন্নয়নে প্রকৌশলীদের ভূমিকা অনস্বীকার্য এবং বিদেশি প্রকৌশলীদের ওপর নির্ভরতা কমানো জরুরি বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য প্রকৌশলী মারদিয়া মমতাজ। তিনি বলেন, প্রকৌশল পেশায় নৈতিকতার চর্চা বাড়ানোর পাশাপাশি গবেষণা ও উদ্ভাবনকে এগিয়ে নিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং ইন্ডাস্ট্রি ও অ্যাকাডেমিয়ার মধ্যে কার্যকর সেতুবন্ধন গড়ে তুলতে হবে।

শুক্রবার দিবাগত রাতে চট্টগ্রাম নগরের একটি রেস্টুরেন্টে দি ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস বাংলাদেশ, চট্টগ্রাম কেন্দ্রের বার্ষিক সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। শনিবার সংগঠনটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়, যেখানে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলমের সভাপতিত্বে প্রায় চার শতাধিক প্রকৌশলী অংশ নেন।

মারদিয়া মমতাজ বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শিক্ষার্থীদের শিল্পপ্রতিষ্ঠানে ইন্টার্নশিপ ও অ্যাটাচমেন্টের সুযোগ সৃষ্টির পাশাপাশি একটি কার্যকর গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করা প্রয়োজন। পরিবেশ সংরক্ষণে ইটের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে তিনি দেশের উন্নয়ন কর্মকাণ্ডে দেশীয় প্রকৌশলীদের দক্ষতা কাজে লাগানোর আহ্বান জানান।

ফোরামের সেক্রেটারি প্রকৌশলী মোহাম্মদ তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফোরামের উপদেষ্টা নজরুল ইসলাম, নুরুল আমিন, প্রকৌশলী মোহাম্মদ মিয়ান তালুকদার ও ডা. এ টি এম রেজাউল করিমসহ অনেকে। অনুষ্ঠানে বক্তারা পেশাগত উৎকর্ষ সাধনের পাশাপাশি নৈতিকতা ও পরিবেশ সুরক্ষার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

দেশের উন্নয়নে প্রকৌশলীদের ভূমিকা অনস্বীকার্য: মারদিয়া মমতাজ

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

দেশের সার্বিক উন্নয়নে প্রকৌশলীদের ভূমিকা অনস্বীকার্য এবং বিদেশি প্রকৌশলীদের ওপর নির্ভরতা কমানো জরুরি বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য প্রকৌশলী মারদিয়া মমতাজ। তিনি বলেন, প্রকৌশল পেশায় নৈতিকতার চর্চা বাড়ানোর পাশাপাশি গবেষণা ও উদ্ভাবনকে এগিয়ে নিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং ইন্ডাস্ট্রি ও অ্যাকাডেমিয়ার মধ্যে কার্যকর সেতুবন্ধন গড়ে তুলতে হবে।

শুক্রবার দিবাগত রাতে চট্টগ্রাম নগরের একটি রেস্টুরেন্টে দি ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস বাংলাদেশ, চট্টগ্রাম কেন্দ্রের বার্ষিক সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। শনিবার সংগঠনটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়, যেখানে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলমের সভাপতিত্বে প্রায় চার শতাধিক প্রকৌশলী অংশ নেন।

মারদিয়া মমতাজ বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শিক্ষার্থীদের শিল্পপ্রতিষ্ঠানে ইন্টার্নশিপ ও অ্যাটাচমেন্টের সুযোগ সৃষ্টির পাশাপাশি একটি কার্যকর গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করা প্রয়োজন। পরিবেশ সংরক্ষণে ইটের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে তিনি দেশের উন্নয়ন কর্মকাণ্ডে দেশীয় প্রকৌশলীদের দক্ষতা কাজে লাগানোর আহ্বান জানান।

ফোরামের সেক্রেটারি প্রকৌশলী মোহাম্মদ তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফোরামের উপদেষ্টা নজরুল ইসলাম, নুরুল আমিন, প্রকৌশলী মোহাম্মদ মিয়ান তালুকদার ও ডা. এ টি এম রেজাউল করিমসহ অনেকে। অনুষ্ঠানে বক্তারা পেশাগত উৎকর্ষ সাধনের পাশাপাশি নৈতিকতা ও পরিবেশ সুরক্ষার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দেশের উন্নয়নে প্রকৌশলীদের ভূমিকা অনস্বীকার্য: মারদিয়া মমতাজ
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন