বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

চীনে রেকর্ড গাড়ি তুলে নিচ্ছে টেসলাসহ ১১ প্রতিষ্ঠান

জরুরি অবস্থায় গাড়ির দরজা খুলতে সমস্যা হওয়ার আশঙ্কায় চীন থেকে রেকর্ড সংখ্যক গাড়ি তুলে নেওয়ার উদ্যোগ নিয়েছে টেসলা ও শাওমিসহ ১১টি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, এটি চীনের ইতিহাসে সবচেয়ে বড় গাড়ি প্রত্যাহারের ঘটনা। শাওমি, লিপমোটর, এক্সপেং, জিকর এবং লিংক অ্যান্ড কো-এর মতো গাড়ি নির্মাতারাও এই কর্মসূচিতে রয়েছে।

বেশিরভাগ গাড়ি তুলে নেওয়ার মূল কারণ হলো গাড়ির জরুরি দরজা খোলার হাতল। দুর্ঘটনার মতো জরুরি পরিস্থিতিতে এসব হাতল কোথায় রয়েছে তা খুঁজে বের করা বা সঠিকভাবে ব্যবহার করা কঠিন হতে পারে বলে উদ্বেগ তৈরি হয়েছে। গুরুতর সংঘর্ষের পর গাড়ির বৈদ্যুতিক ব্যবস্থা কাজ না করলে যাত্রীদের বের হওয়া কিংবা উদ্ধারকারীদের প্রবেশের ক্ষেত্রে সমস্যা হতে পারে। এই সমস্যা সমাধানে ১১টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি বিনা খরচে সতর্কতামূলক লেবেল লাগাবে এবং সফটওয়্যার হালনাগাদ করবে।

এই কর্মসূচিতে টেসলার অংশগ্রহণই সবচেয়ে বড় এবং চীনের বাজার থেকে প্রায় ২৯ লাখ ৮০ হাজার আমদানি করা ও চীনে তৈরি টেসলা গাড়ি তুলে নেওয়া হবে। এর মধ্যে মডেল ৩, মডেল ওয়াই, মডেল এস এবং মডেল এক্স অন্তর্ভুক্ত রয়েছে এবং গাড়িগুলো আগামী ২৫ সেপ্টেম্বর থেকে এই কর্মসূচির আওতায় আসবে। টেসলার ক্ষেত্রে সতর্কতামূলক লেবেল লাগানোর পাশাপাশি সফটওয়্যার হালনাগাদের মাধ্যমে দুর্ঘটনার পর স্বয়ংক্রিয়ভাবে গাড়ির জানালা কিছুটা নামিয়ে দেওয়ার সুবিধা যুক্ত করা হবে।

ইতিমধ্যে চীন ২০২৭ সাল থেকে লুকানো বা গোপন দরজার হাতল নিষিদ্ধ করার পরিকল্পনা করেছে যা গাড়ির দরজার সঙ্গে সমতলভাবে থাকে। টেসলার মাধ্যমে এই নকশা ব্যাপক জনপ্রিয় হওয়ার পর অনেক চীনা বৈদ্যুতিক গাড়িতেও তা ব্যবহার করা হয়েছে। তবে দুর্ঘটনা বা বিদ্যুৎ ব্যবস্থা বিকল হওয়ার পরিস্থিতিতে এসব হাতল ব্যবহার করা যাবে কি না, তা নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রে নিয়ন্ত্রক পর্যায়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

চীনে রেকর্ড গাড়ি তুলে নিচ্ছে টেসলাসহ ১১ প্রতিষ্ঠান

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

জরুরি অবস্থায় গাড়ির দরজা খুলতে সমস্যা হওয়ার আশঙ্কায় চীন থেকে রেকর্ড সংখ্যক গাড়ি তুলে নেওয়ার উদ্যোগ নিয়েছে টেসলা ও শাওমিসহ ১১টি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, এটি চীনের ইতিহাসে সবচেয়ে বড় গাড়ি প্রত্যাহারের ঘটনা। শাওমি, লিপমোটর, এক্সপেং, জিকর এবং লিংক অ্যান্ড কো-এর মতো গাড়ি নির্মাতারাও এই কর্মসূচিতে রয়েছে।

বেশিরভাগ গাড়ি তুলে নেওয়ার মূল কারণ হলো গাড়ির জরুরি দরজা খোলার হাতল। দুর্ঘটনার মতো জরুরি পরিস্থিতিতে এসব হাতল কোথায় রয়েছে তা খুঁজে বের করা বা সঠিকভাবে ব্যবহার করা কঠিন হতে পারে বলে উদ্বেগ তৈরি হয়েছে। গুরুতর সংঘর্ষের পর গাড়ির বৈদ্যুতিক ব্যবস্থা কাজ না করলে যাত্রীদের বের হওয়া কিংবা উদ্ধারকারীদের প্রবেশের ক্ষেত্রে সমস্যা হতে পারে। এই সমস্যা সমাধানে ১১টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি বিনা খরচে সতর্কতামূলক লেবেল লাগাবে এবং সফটওয়্যার হালনাগাদ করবে।

এই কর্মসূচিতে টেসলার অংশগ্রহণই সবচেয়ে বড় এবং চীনের বাজার থেকে প্রায় ২৯ লাখ ৮০ হাজার আমদানি করা ও চীনে তৈরি টেসলা গাড়ি তুলে নেওয়া হবে। এর মধ্যে মডেল ৩, মডেল ওয়াই, মডেল এস এবং মডেল এক্স অন্তর্ভুক্ত রয়েছে এবং গাড়িগুলো আগামী ২৫ সেপ্টেম্বর থেকে এই কর্মসূচির আওতায় আসবে। টেসলার ক্ষেত্রে সতর্কতামূলক লেবেল লাগানোর পাশাপাশি সফটওয়্যার হালনাগাদের মাধ্যমে দুর্ঘটনার পর স্বয়ংক্রিয়ভাবে গাড়ির জানালা কিছুটা নামিয়ে দেওয়ার সুবিধা যুক্ত করা হবে।

ইতিমধ্যে চীন ২০২৭ সাল থেকে লুকানো বা গোপন দরজার হাতল নিষিদ্ধ করার পরিকল্পনা করেছে যা গাড়ির দরজার সঙ্গে সমতলভাবে থাকে। টেসলার মাধ্যমে এই নকশা ব্যাপক জনপ্রিয় হওয়ার পর অনেক চীনা বৈদ্যুতিক গাড়িতেও তা ব্যবহার করা হয়েছে। তবে দুর্ঘটনা বা বিদ্যুৎ ব্যবস্থা বিকল হওয়ার পরিস্থিতিতে এসব হাতল ব্যবহার করা যাবে কি না, তা নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রে নিয়ন্ত্রক পর্যায়ে উদ্বেগ তৈরি হয়েছে।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
চীনে রেকর্ড গাড়ি তুলে নিচ্ছে টেসলাসহ ১১ প্রতিষ্ঠান
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন