বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

হয়রানি বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি: গোবিন্দগঞ্জে সাঁওতালদের প্রতিবাদ সমাবেশ

সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ শহিদুল ইসলামের পাঠানো ছবি

নিরীহ সাঁওতালদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা চাঁদাবাজি ও চুরির মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলার রাজাবিরাট বাজারে মাঞ্জিহী পরিষদের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

​সমাবেশে সভাপতিত্ব করেন সাঁওতাল নেতা বিটিশ সরেন। এতে বক্তব্য দেন আদিবাসী নেতা রিপন বেসরা জয়, তারামনি সরেন, সাহেব মুরমু, মেরিনা সরেন, জুলিয়াস, কমলেশ সরেন, রূপ সরেন, শ্যামবালা হেমব্রম, অলিবিয়া হেমব্রম, মমতা হেমব্রম, শিউলি হেমব্রম, সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান মইনুল, মানবাধিকার ও সমাজকর্মী মনির হোসেন সুইট এবং রুহুল আমীন। সমাবেশে সংহতি জানিয়ে আরও উপস্থিত ছিলেন ওঁরাও সম্প্রদায়ের নেতা মিলন তিগ্যা ও আবিনা টপ্পা।

​বক্তারা অভিযোগ করে বলেন, রাজাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ভাই শফিকুল ও স্থানীয় ভূমিদস্যু উজ্জ্বল যোগসাজশ করে সাঁওতালদের উচ্ছেদ ও ভূমি দখলের পাঁয়তারা চালাচ্ছেন। আদিবাসীদের আতঙ্কিত ও কোণঠাসা করতে ২০২৫ সালের ২১ জুন গোবিন্দগঞ্জ চৌকি আদালতে শ্যামবালা, সুমি সরেন, বিটিশ সরেনসহ ১৩ জনের নামে চাঁদাবাজি ও চুরির সম্পূর্ণ সাজানো মামলা দায়ের করা হয়।

​সমাবেশে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, "সাঁওতালরা কখনো চুরি, চাঁদাবাজি বা কারও জমি দখল করে না। অথচ মিথ্যা মামলা দিয়ে তাদের স্বাভাবিক জীবনযাপন চরমভাবে ব্যাহত করা হচ্ছে।" সাঁওতালদের ওপর চলমান হয়রানি অবিলম্বে বন্ধ এবং সব মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করা না হলে আগামীতে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তাঁরা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

হয়রানি বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি: গোবিন্দগঞ্জে সাঁওতালদের প্রতিবাদ সমাবেশ

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

নিরীহ সাঁওতালদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা চাঁদাবাজি ও চুরির মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলার রাজাবিরাট বাজারে মাঞ্জিহী পরিষদের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

​সমাবেশে সভাপতিত্ব করেন সাঁওতাল নেতা বিটিশ সরেন। এতে বক্তব্য দেন আদিবাসী নেতা রিপন বেসরা জয়, তারামনি সরেন, সাহেব মুরমু, মেরিনা সরেন, জুলিয়াস, কমলেশ সরেন, রূপ সরেন, শ্যামবালা হেমব্রম, অলিবিয়া হেমব্রম, মমতা হেমব্রম, শিউলি হেমব্রম, সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান মইনুল, মানবাধিকার ও সমাজকর্মী মনির হোসেন সুইট এবং রুহুল আমীন। সমাবেশে সংহতি জানিয়ে আরও উপস্থিত ছিলেন ওঁরাও সম্প্রদায়ের নেতা মিলন তিগ্যা ও আবিনা টপ্পা।

​বক্তারা অভিযোগ করে বলেন, রাজাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ভাই শফিকুল ও স্থানীয় ভূমিদস্যু উজ্জ্বল যোগসাজশ করে সাঁওতালদের উচ্ছেদ ও ভূমি দখলের পাঁয়তারা চালাচ্ছেন। আদিবাসীদের আতঙ্কিত ও কোণঠাসা করতে ২০২৫ সালের ২১ জুন গোবিন্দগঞ্জ চৌকি আদালতে শ্যামবালা, সুমি সরেন, বিটিশ সরেনসহ ১৩ জনের নামে চাঁদাবাজি ও চুরির সম্পূর্ণ সাজানো মামলা দায়ের করা হয়।

​সমাবেশে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, "সাঁওতালরা কখনো চুরি, চাঁদাবাজি বা কারও জমি দখল করে না। অথচ মিথ্যা মামলা দিয়ে তাদের স্বাভাবিক জীবনযাপন চরমভাবে ব্যাহত করা হচ্ছে।" সাঁওতালদের ওপর চলমান হয়রানি অবিলম্বে বন্ধ এবং সব মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করা না হলে আগামীতে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তাঁরা।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
হয়রানি বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি: গোবিন্দগঞ্জে সাঁওতালদের প্রতিবাদ সমাবেশ
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন