বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ জমা দিয়ে থানা ফটকেই বাবার মৃত্যু

ছবিঃ সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মারধরের লিখিত অভিযোগ জমা দেওয়ার পর থানা ফটকে অসুস্থ হয়ে মো. আবু তাহের মজুমদার (৭৫) নামের এক বাবার মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাংপাই গ্রামে মারধরের শিকার হয়ে তিনি চৌদ্দগ্রাম থানায় গিয়েছিলেন।

স্থানীয় সূত্র ও বাবার লিখিত অভিযোগ থেকে জানা যায়, বাংপাই গ্রামের শহিদুল ইসলাম শরীফ মজুমদার (৩২) দীর্ঘদিন ধরে নেশার টাকার জন্য বাবা আবু তাহের ও মা শরীফা বেগমকে মারধরসহ ঘরের জিনিসপত্র ভাঙচুর করতেন। এরই ধারাবাহিকতায় শনিবার সকাল সাড়ে সাতটায় তিনি বাবার ঘরে ঢুকে গালমন্দ করেন এবং বাবা-মাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে গলাটিপে হত্যার চেষ্টা চালান। ওই সময় স্থানীয়রা এসে তাদের উদ্ধার করেন।

এ ঘটনার পর আহত আবু তাহের ছেলে শরীফ মজুমদারের বিরুদ্ধে প্রতিকার চেয়ে চৌদ্দগ্রাম থানায় যান। সেখানে অভিযোগ লেখা শেষে থানা আঙিনায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান। তাৎক্ষণিকভাবে পুলিশ তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন শনিবার বিকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, পারিবারিক কলহের জেরে থানায় অভিযোগ দিতে এসে আবু তাহের অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং তদন্ত সাপেক্ষে অভিযুক্ত ছেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ জমা দিয়ে থানা ফটকেই বাবার মৃত্যু

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মারধরের লিখিত অভিযোগ জমা দেওয়ার পর থানা ফটকে অসুস্থ হয়ে মো. আবু তাহের মজুমদার (৭৫) নামের এক বাবার মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাংপাই গ্রামে মারধরের শিকার হয়ে তিনি চৌদ্দগ্রাম থানায় গিয়েছিলেন।

স্থানীয় সূত্র ও বাবার লিখিত অভিযোগ থেকে জানা যায়, বাংপাই গ্রামের শহিদুল ইসলাম শরীফ মজুমদার (৩২) দীর্ঘদিন ধরে নেশার টাকার জন্য বাবা আবু তাহের ও মা শরীফা বেগমকে মারধরসহ ঘরের জিনিসপত্র ভাঙচুর করতেন। এরই ধারাবাহিকতায় শনিবার সকাল সাড়ে সাতটায় তিনি বাবার ঘরে ঢুকে গালমন্দ করেন এবং বাবা-মাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে গলাটিপে হত্যার চেষ্টা চালান। ওই সময় স্থানীয়রা এসে তাদের উদ্ধার করেন।

এ ঘটনার পর আহত আবু তাহের ছেলে শরীফ মজুমদারের বিরুদ্ধে প্রতিকার চেয়ে চৌদ্দগ্রাম থানায় যান। সেখানে অভিযোগ লেখা শেষে থানা আঙিনায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান। তাৎক্ষণিকভাবে পুলিশ তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন শনিবার বিকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, পারিবারিক কলহের জেরে থানায় অভিযোগ দিতে এসে আবু তাহের অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং তদন্ত সাপেক্ষে অভিযুক্ত ছেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ জমা দিয়ে থানা ফটকেই বাবার মৃত্যু
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন