বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

রাউজানে প্রবাসীর ২৩ লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার ১

ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামের রাউজানে ইট কেনার জন্য ব্যাংক থেকে তোলা ২৩ লাখ ৫০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় মো. জয়নাল আবেদীন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া টাকার মধ্য থেকে ১৭ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার ১ নম্বর হলদিয়া ইউনিয়নের সেবাখোলা এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাতারপ্রবাসী মো. রাসেলের বাড়ি নির্মাণের জন্য ইট কেনার পরিকল্পনা ছিল। এ জন্য তার চাচাতো ভাই মো. আহম্মদ উল্লাহ ব্যাংক থেকে ওই টাকা তুলে দুইজনকে সঙ্গে নিয়ে ব্যক্তিগত গাড়িতে করে ইটভাটার উদ্দেশে রওনা হন। বিকেল সাড়ে তিনটার দিকে গাড়িটি সেবাখোলা এলাকায় পৌঁছালে ৫ থেকে ৬ জনের একটি দল গতিরোধ করে। এ সময় দেশীয় অস্ত্রের মুখে জিম্মি ও মারধর করে সাব্বিরের কাছে থাকা ২৩ লাখ ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

ঘটনার পরই তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে জয়নালকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরের খাটের নিচে লুকিয়ে রাখা ১৭ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় বুধবার ভুক্তভোগী মো. আহম্মদ উল্লাহ বাদী হয়ে রাউজান থানায় একটি মামলা দায়ের করেন। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, বাকি ৬ লাখ টাকা উদ্ধার এবং জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

রাউজানে প্রবাসীর ২৩ লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

চট্টগ্রামের রাউজানে ইট কেনার জন্য ব্যাংক থেকে তোলা ২৩ লাখ ৫০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় মো. জয়নাল আবেদীন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া টাকার মধ্য থেকে ১৭ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার ১ নম্বর হলদিয়া ইউনিয়নের সেবাখোলা এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাতারপ্রবাসী মো. রাসেলের বাড়ি নির্মাণের জন্য ইট কেনার পরিকল্পনা ছিল। এ জন্য তার চাচাতো ভাই মো. আহম্মদ উল্লাহ ব্যাংক থেকে ওই টাকা তুলে দুইজনকে সঙ্গে নিয়ে ব্যক্তিগত গাড়িতে করে ইটভাটার উদ্দেশে রওনা হন। বিকেল সাড়ে তিনটার দিকে গাড়িটি সেবাখোলা এলাকায় পৌঁছালে ৫ থেকে ৬ জনের একটি দল গতিরোধ করে। এ সময় দেশীয় অস্ত্রের মুখে জিম্মি ও মারধর করে সাব্বিরের কাছে থাকা ২৩ লাখ ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

ঘটনার পরই তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে জয়নালকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরের খাটের নিচে লুকিয়ে রাখা ১৭ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় বুধবার ভুক্তভোগী মো. আহম্মদ উল্লাহ বাদী হয়ে রাউজান থানায় একটি মামলা দায়ের করেন। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, বাকি ৬ লাখ টাকা উদ্ধার এবং জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
রাউজানে প্রবাসীর ২৩ লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার ১
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন