বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

মতলবে মোবাইল চুরির সন্দেহে কিশোরকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেফতার ১

ছবিঃ সংগৃহীত

চাঁদপুরের মতলব দক্ষিণে মোবাইল ফোন চুরির সন্দেহে ১৭ বছরের এক কিশোরকে গাছে বেঁধে কয়েক ঘণ্টা ধরে নির্যাতনের অভিযোগ উঠেছে। মাথায় গামছা বেঁধে গরম পানি ঢালার পাশাপাশি নারিকেল গাছের ডাল দিয়ে তাকে মারধর করা হয়। আহত কিশোরকে চিকিৎসার জন্য মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় জড়িত সন্দেহে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাসিন্দা শফিক প্রধানকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মতলব দক্ষিণ থানার ওসি মো. হাফিজুর রহমান মানিক জানান, মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে এবং বুধবার রাতে শফিককে গ্রেপ্তার করা হয়। মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং বৃহস্পতিবার গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হবে।

কিশোরের মা জানান, তাঁর ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়। তিনি বলেন, “মাথায় গামছা বেঁধে গরম পানি ঢেলে দেওয়া হয়। কয়েক ঘণ্টা ধরে থেমে থেমে তাকে মারধর করা হয়েছে। আমি সামনে দাঁড়িয়ে থাকলেও ছেলেকে তাদের হাত থেকে বাঁচাতে পারিনি।”

ভুক্তভোগী কিশোর ও তার ভাই ঢাকায় কাজ করেন এবং ছুটিতে বাড়িতে এসেছিলেন। ছেলের ওপর এমন নির্মম নির্যাতনের সঠিক বিচার দাবি করেছেন ভুক্তভোগীর মা। পুলিশ জানিয়েছে, এ ঘটনার সঙ্গে জড়িত অন্য অভিযুক্তদের গ্রেপ্তারেও চেষ্টা চালানো হচ্ছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মতলবে মোবাইল চুরির সন্দেহে কিশোরকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেফতার ১

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

চাঁদপুরের মতলব দক্ষিণে মোবাইল ফোন চুরির সন্দেহে ১৭ বছরের এক কিশোরকে গাছে বেঁধে কয়েক ঘণ্টা ধরে নির্যাতনের অভিযোগ উঠেছে। মাথায় গামছা বেঁধে গরম পানি ঢালার পাশাপাশি নারিকেল গাছের ডাল দিয়ে তাকে মারধর করা হয়। আহত কিশোরকে চিকিৎসার জন্য মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় জড়িত সন্দেহে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাসিন্দা শফিক প্রধানকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মতলব দক্ষিণ থানার ওসি মো. হাফিজুর রহমান মানিক জানান, মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে এবং বুধবার রাতে শফিককে গ্রেপ্তার করা হয়। মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং বৃহস্পতিবার গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হবে।

কিশোরের মা জানান, তাঁর ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়। তিনি বলেন, “মাথায় গামছা বেঁধে গরম পানি ঢেলে দেওয়া হয়। কয়েক ঘণ্টা ধরে থেমে থেমে তাকে মারধর করা হয়েছে। আমি সামনে দাঁড়িয়ে থাকলেও ছেলেকে তাদের হাত থেকে বাঁচাতে পারিনি।”

ভুক্তভোগী কিশোর ও তার ভাই ঢাকায় কাজ করেন এবং ছুটিতে বাড়িতে এসেছিলেন। ছেলের ওপর এমন নির্মম নির্যাতনের সঠিক বিচার দাবি করেছেন ভুক্তভোগীর মা। পুলিশ জানিয়েছে, এ ঘটনার সঙ্গে জড়িত অন্য অভিযুক্তদের গ্রেপ্তারেও চেষ্টা চালানো হচ্ছে।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
মতলবে মোবাইল চুরির সন্দেহে কিশোরকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেফতার ১
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন