বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

মুয়াজ্জিনের তালিকায় নাম না দেওয়ায় ইমামকে হাতুড়িপেটার অভিযোগ

প্রতীকী ছবি

সরকারি অনুদানের জন্য মসজিদের মুয়াজ্জিনের তালিকায় নিজের নাম না থাকায় বরিশালের মুলাদীতে এক ইমামকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে বাবা ও ছেলের বিরুদ্ধে। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার কাজিরচর ইউনিয়নের ডিক্রীরচর গ্রামের প্যাদারহাট সিকদার বাড়ি বাইতুল ইজ্জত জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

আহত ইমাম মুফতি মাহফুজুর রহমান (২৯) কাজিরচর ইউনিয়নের বড়ইয়া গ্রামের মোশাররফ হোসেন রাড়ীর ছেলে। হামলার পর স্থানীয় মুসল্লিরা তাকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

অভিযুক্তরা হলেন ডিক্রীরচর গ্রামের মৃত আব্দুল খালেক সিকদার ওরফে খালেক ডাক্তারের ছেলে মিজান সিকদার (৪৫) ও তার ছেলে রাকিব সিকদার (১৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি অনুদান দেওয়ার জন্য সম্প্রতি উপজেলার সব মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের তালিকা চাওয়া হয় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে। প্যাদারহাট সিকদার বাড়ি বাইতুল ইজ্জত জামে মসজিদের পক্ষ থেকে ইমাম মাহফুজুর রহমান মুয়াজ্জিন হিসেবে নূরে আলম সিকদারের নাম পাঠান।

এতে ক্ষুব্ধ হন মুয়াজ্জিন পদে তালিকাভুক্ত হতে আগ্রহী রাকিব সিকদার ও তার বাবা মিজান সিকদার। এ নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় তাদের সঙ্গে ইমামের কথা-কাটাকাটি হয়।

স্থানীয় মুসল্লিরা জানান, বুধবার ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় মাহফুজুর রহমানের ওপর হামলা চালান মিজান সিকদার ও রাকিব সিকদার। এ সময় হাতুড়ি দিয়ে পিটিয়ে তাকে আহত করা হয়। পরে মুসল্লিরা এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

আহত ইমাম মুফতি মাহফুজুর রহমান বলেন, ‘গ্রামের মসজিদ হওয়ায় এখানে নির্দিষ্ট কোনো বেতনভুক্ত মুয়াজ্জিন নেই। নূরে আলম সিকদার ও রাকিব সিকদার দুজনই আজান দেন। তবে নূরে আলম বয়োজ্যেষ্ঠ হওয়ায় মসজিদ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাঁর নাম তালিকায় দেওয়া হয়েছে।’

এ ঘটনায় বুধবার বিকেলে আহত ইমামের বাবা মোশাররফ হোসেন রাড়ী বাদী হয়ে মিজান সিকদার ও রাকিব সিকদারকে আসামি করে মুলাদী থানায় মামলা করেন।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাটি তদন্ত করছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মুয়াজ্জিনের তালিকায় নাম না দেওয়ায় ইমামকে হাতুড়িপেটার অভিযোগ

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

সরকারি অনুদানের জন্য মসজিদের মুয়াজ্জিনের তালিকায় নিজের নাম না থাকায় বরিশালের মুলাদীতে এক ইমামকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে বাবা ও ছেলের বিরুদ্ধে। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার কাজিরচর ইউনিয়নের ডিক্রীরচর গ্রামের প্যাদারহাট সিকদার বাড়ি বাইতুল ইজ্জত জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

আহত ইমাম মুফতি মাহফুজুর রহমান (২৯) কাজিরচর ইউনিয়নের বড়ইয়া গ্রামের মোশাররফ হোসেন রাড়ীর ছেলে। হামলার পর স্থানীয় মুসল্লিরা তাকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

অভিযুক্তরা হলেন ডিক্রীরচর গ্রামের মৃত আব্দুল খালেক সিকদার ওরফে খালেক ডাক্তারের ছেলে মিজান সিকদার (৪৫) ও তার ছেলে রাকিব সিকদার (১৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি অনুদান দেওয়ার জন্য সম্প্রতি উপজেলার সব মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের তালিকা চাওয়া হয় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে। প্যাদারহাট সিকদার বাড়ি বাইতুল ইজ্জত জামে মসজিদের পক্ষ থেকে ইমাম মাহফুজুর রহমান মুয়াজ্জিন হিসেবে নূরে আলম সিকদারের নাম পাঠান।

এতে ক্ষুব্ধ হন মুয়াজ্জিন পদে তালিকাভুক্ত হতে আগ্রহী রাকিব সিকদার ও তার বাবা মিজান সিকদার। এ নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় তাদের সঙ্গে ইমামের কথা-কাটাকাটি হয়।

স্থানীয় মুসল্লিরা জানান, বুধবার ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় মাহফুজুর রহমানের ওপর হামলা চালান মিজান সিকদার ও রাকিব সিকদার। এ সময় হাতুড়ি দিয়ে পিটিয়ে তাকে আহত করা হয়। পরে মুসল্লিরা এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

আহত ইমাম মুফতি মাহফুজুর রহমান বলেন, ‘গ্রামের মসজিদ হওয়ায় এখানে নির্দিষ্ট কোনো বেতনভুক্ত মুয়াজ্জিন নেই। নূরে আলম সিকদার ও রাকিব সিকদার দুজনই আজান দেন। তবে নূরে আলম বয়োজ্যেষ্ঠ হওয়ায় মসজিদ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাঁর নাম তালিকায় দেওয়া হয়েছে।’

এ ঘটনায় বুধবার বিকেলে আহত ইমামের বাবা মোশাররফ হোসেন রাড়ী বাদী হয়ে মিজান সিকদার ও রাকিব সিকদারকে আসামি করে মুলাদী থানায় মামলা করেন।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাটি তদন্ত করছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
মুয়াজ্জিনের তালিকায় নাম না দেওয়ায় ইমামকে হাতুড়িপেটার অভিযোগ
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন