বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

বিদ্যুৎ অফিসে ‘ভয়ের ছায়া’, ফেসবুকে কর্মকর্তাদের আকুতি

ছবিঃ সংগৃহীত

দেশজুড়ে অতিরিক্ত লোডশেডিংয়ের এই সময়ে বিভিন্ন এলাকার পল্লীবিদ্যুৎ অফিসের কর্মকর্তা-কর্মচারীরা ভয়ে সময় পার করছেন। রাত-দিন ফোন দিয়ে সাধারণ মানুষ গালাগাল থেকে শুরু করে হামলার হুমকি পর্যন্ত দিচ্ছেন। মাঠপর্যায়ে কর্মীদের তীব্র মানসিক চাপ ও অসহায়ত্বের প্রমাণ মিলছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

এমন পরিস্থিতিতে কর্মকর্তা-কর্মচারীরা ফেসবুক স্ট্যাটাস দিয়ে রীতিমতো হামলা থেকে বাঁচার আকুতি জানাচ্ছেন।

‘রাজশাহীর লাইনম্যান পিবিএস এর প্রাণ’ পেজের এক কর্মী তার নিরাপত্তাহীনতার কথা তুলে ধরে জানান, মাঠপর্যায়ে বিদ্যুৎকর্মীদের নিরাপত্তা শূন্যের কোঠায়। অফিসে ভাঙচুর ও মারধরের ভয়ে তারা এখন পালানোর আতঙ্কে রয়েছেন।

মাদারীপুর এলাকার এক কর্মী ‘বিদ্যুৎ প্রতিদিন’ নামে ফেসবুক পেজে নিজের ছবি দিয়ে লিখেছেন, ‘আজকে রাতের লোডশেডিংয়ের ভার আমার কাঁধে দিয়েন না।’

খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির একজন কর্মী বলেন, ‘অযথা বিদ্যুৎ কর্মীদের গালাগালি করবেন না, আমাদের দোষ দিবেন না। এমন পরিস্থিতিতে নিরুপায় কর্মীদের স্পষ্ট কথা, ‘পল্লী বিদ্যুৎ নিজেরা বিদ্যুৎ তৈরি করে না, তারা জাতীয় গ্রিড থেকে প্রাপ্ত বিদ্যুৎ শুধু বিতরণ করে। বিদ্যুৎ উৎপাদন করে না দিলে আমরা বিতরণ করবো কিভাবে?’

অনেক কর্মীর অভিযোগ, ‘অফিসে ডিউটিতে থাকে একজন ফোন থাকে ৪/৫ টা। হাজার হাজার ফোন আসে, একজন লোক কয়টা ফোন একসঙ্গে রিসিভ করবে। ফোন দিয়ে বাবা-মা তুলে গালাগালি করে।’

একই চিত্র দেখা গেছে জেলা অফিসগুলোর দাপ্তরিক পেজেও।

‘পল্লী বিদ্যুৎ খোকসা, কুষ্টিয়া’ পেজের এক আনুষ্ঠানিক বার্তায় জানানো হয়, পিক আওয়ারে ১৪ মেগাওয়াট চাহিদার বিপরীতে বটতৈল গ্রিড থেকে মাত্র ৪.৫ মেগাওয়াট বরাদ্দ মেলায় দীর্ঘ লোডশেডিং দিতে হচ্ছে। চব্বিশ ঘণ্টার নির্দিষ্ট শিডিউল না পাওয়ার কারণ হিসেবে তারা জানায়, গ্রিড থেকে বারবার বরাদ্দের পরিমাণ পরিবর্তিত হওয়ায় শিডিউল ধরে রাখা সম্ভব হচ্ছে না। গ্রাহকদের বোঝানোর জন্য তারা প্রতিনিয়ত সতর্কতামূলক পোস্টও দিয়ে যাচ্ছেন।

এদিকে দেশজুড়ে বিদ্যুৎ পরিস্থিতি এতটাই নাজুক রূপ নিয়েছে যে, পরিস্থিতি পর্যালোচনা করে খোদ বিদ্যুৎমন্ত্রী দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। পরিস্থিতির চরম অবনতি ঘটায় বিদ্যুৎকেন্দ্র, স্থানীয় কার্যালয় ও কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কয়েকটি জেলায় পুলিশ সুপার ও সংশ্লিষ্ট থানায় লিখিত আবেদন জানিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি।

মূলত জাতীয় গ্রিডের বড় ঘাটতির কারণেই এই সংকট দেখা দিয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের দৈনিক প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে পিক আওয়ারে দেশে বিদ্যুতের দৈনিক চাহিদা ১৬,০০০ মেগাওয়াটের বেশি। তবে প্রয়োজনীয় গ্যাস ও কয়লা সংকট এবং বিদ্যুৎ আমদানি কমে যাওয়ায় জাতীয় গ্রিডে প্রতিদিন ২,৫০০ থেকে ৩,৬০০ মেগাওয়াটের বড় ঘাটতি তৈরি হচ্ছে।

PGCB-এর তথ্য অনুযায়ী, বিদ্যুৎ উৎপাদনের জন্য দৈনিক ১০০ কোটি ঘনফুট গ্যাসের জায়গায় পাওয়া যাচ্ছে মাত্র ৭০ কোটি ঘনফুট; ফলে গ্যাসভিত্তিক কেন্দ্রগুলোতেই প্রায় ২,০০০ মেগাওয়াট উৎপাদন বন্ধ থাকছে।

BPDB ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের তথ্য বলছে, এর সরাসরি খেসারত দিতে হচ্ছে মফস্বল ও গ্রামের মানুষকে, যেখানে দিনে ৮ থেকে ১২ ঘণ্টারও বেশি সময় লোডশেডিং করতে হচ্ছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বিদ্যুৎ অফিসে ‘ভয়ের ছায়া’, ফেসবুকে কর্মকর্তাদের আকুতি

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

দেশজুড়ে অতিরিক্ত লোডশেডিংয়ের এই সময়ে বিভিন্ন এলাকার পল্লীবিদ্যুৎ অফিসের কর্মকর্তা-কর্মচারীরা ভয়ে সময় পার করছেন। রাত-দিন ফোন দিয়ে সাধারণ মানুষ গালাগাল থেকে শুরু করে হামলার হুমকি পর্যন্ত দিচ্ছেন। মাঠপর্যায়ে কর্মীদের তীব্র মানসিক চাপ ও অসহায়ত্বের প্রমাণ মিলছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

এমন পরিস্থিতিতে কর্মকর্তা-কর্মচারীরা ফেসবুক স্ট্যাটাস দিয়ে রীতিমতো হামলা থেকে বাঁচার আকুতি জানাচ্ছেন।

‘রাজশাহীর লাইনম্যান পিবিএস এর প্রাণ’ পেজের এক কর্মী তার নিরাপত্তাহীনতার কথা তুলে ধরে জানান, মাঠপর্যায়ে বিদ্যুৎকর্মীদের নিরাপত্তা শূন্যের কোঠায়। অফিসে ভাঙচুর ও মারধরের ভয়ে তারা এখন পালানোর আতঙ্কে রয়েছেন।

মাদারীপুর এলাকার এক কর্মী ‘বিদ্যুৎ প্রতিদিন’ নামে ফেসবুক পেজে নিজের ছবি দিয়ে লিখেছেন, ‘আজকে রাতের লোডশেডিংয়ের ভার আমার কাঁধে দিয়েন না।’

খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির একজন কর্মী বলেন, ‘অযথা বিদ্যুৎ কর্মীদের গালাগালি করবেন না, আমাদের দোষ দিবেন না। এমন পরিস্থিতিতে নিরুপায় কর্মীদের স্পষ্ট কথা, ‘পল্লী বিদ্যুৎ নিজেরা বিদ্যুৎ তৈরি করে না, তারা জাতীয় গ্রিড থেকে প্রাপ্ত বিদ্যুৎ শুধু বিতরণ করে। বিদ্যুৎ উৎপাদন করে না দিলে আমরা বিতরণ করবো কিভাবে?’

অনেক কর্মীর অভিযোগ, ‘অফিসে ডিউটিতে থাকে একজন ফোন থাকে ৪/৫ টা। হাজার হাজার ফোন আসে, একজন লোক কয়টা ফোন একসঙ্গে রিসিভ করবে। ফোন দিয়ে বাবা-মা তুলে গালাগালি করে।’

একই চিত্র দেখা গেছে জেলা অফিসগুলোর দাপ্তরিক পেজেও।

‘পল্লী বিদ্যুৎ খোকসা, কুষ্টিয়া’ পেজের এক আনুষ্ঠানিক বার্তায় জানানো হয়, পিক আওয়ারে ১৪ মেগাওয়াট চাহিদার বিপরীতে বটতৈল গ্রিড থেকে মাত্র ৪.৫ মেগাওয়াট বরাদ্দ মেলায় দীর্ঘ লোডশেডিং দিতে হচ্ছে। চব্বিশ ঘণ্টার নির্দিষ্ট শিডিউল না পাওয়ার কারণ হিসেবে তারা জানায়, গ্রিড থেকে বারবার বরাদ্দের পরিমাণ পরিবর্তিত হওয়ায় শিডিউল ধরে রাখা সম্ভব হচ্ছে না। গ্রাহকদের বোঝানোর জন্য তারা প্রতিনিয়ত সতর্কতামূলক পোস্টও দিয়ে যাচ্ছেন।

এদিকে দেশজুড়ে বিদ্যুৎ পরিস্থিতি এতটাই নাজুক রূপ নিয়েছে যে, পরিস্থিতি পর্যালোচনা করে খোদ বিদ্যুৎমন্ত্রী দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। পরিস্থিতির চরম অবনতি ঘটায় বিদ্যুৎকেন্দ্র, স্থানীয় কার্যালয় ও কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কয়েকটি জেলায় পুলিশ সুপার ও সংশ্লিষ্ট থানায় লিখিত আবেদন জানিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি।

মূলত জাতীয় গ্রিডের বড় ঘাটতির কারণেই এই সংকট দেখা দিয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের দৈনিক প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে পিক আওয়ারে দেশে বিদ্যুতের দৈনিক চাহিদা ১৬,০০০ মেগাওয়াটের বেশি। তবে প্রয়োজনীয় গ্যাস ও কয়লা সংকট এবং বিদ্যুৎ আমদানি কমে যাওয়ায় জাতীয় গ্রিডে প্রতিদিন ২,৫০০ থেকে ৩,৬০০ মেগাওয়াটের বড় ঘাটতি তৈরি হচ্ছে।

PGCB-এর তথ্য অনুযায়ী, বিদ্যুৎ উৎপাদনের জন্য দৈনিক ১০০ কোটি ঘনফুট গ্যাসের জায়গায় পাওয়া যাচ্ছে মাত্র ৭০ কোটি ঘনফুট; ফলে গ্যাসভিত্তিক কেন্দ্রগুলোতেই প্রায় ২,০০০ মেগাওয়াট উৎপাদন বন্ধ থাকছে।

BPDB ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের তথ্য বলছে, এর সরাসরি খেসারত দিতে হচ্ছে মফস্বল ও গ্রামের মানুষকে, যেখানে দিনে ৮ থেকে ১২ ঘণ্টারও বেশি সময় লোডশেডিং করতে হচ্ছে।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
বিদ্যুৎ অফিসে ‘ভয়ের ছায়া’, ফেসবুকে কর্মকর্তাদের আকুতি
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন