বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

বাহ, রায়হান রাফী বাহ! আমিও তো আছি আন্ধারে, নাকি?

ছবিঃ সংগৃহীত

সিনেমার প্রচারণায় বরাবরই ভিন্নধর্মী চমক দেখাতে পছন্দ করেন নির্মাতা রায়হান রাফী। তার আগের সিনেমাগুলোর প্রচারণাতেও এর প্রমাণ মিলেছে। এবার মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘আন্ধার’-এর প্রচারণাতেও সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন তিনি। একের পর এক অভিনয়শিল্পীর লুক প্রকাশ করে দর্শকদের মধ্যে তৈরি করছেন কৌতূহল।

ইতোমধ্যে নাজিফা তুষি, রেহান, গাজী রাকায়েত ও চঞ্চল চৌধুরীর লুক প্রকাশ করেছেন রাফী। তবে এখনো প্রকাশ্যে আনেননি সিনেমাটির অন্যতম আলোচিত অভিনেতা সিয়াম আহমেদের লুক। বিষয়টি নিয়ে যেন কিছুটা অভিমানই জমেছে সিয়ামের।

বুধবার চঞ্চল চৌধুরীর লুক প্রকাশ করেন রাফী। এরপর এর আগে প্রকাশ করা সব শিল্পীর লুক নিজের পোস্টে শেয়ার করে মজার ছলে পরিচালকের উদ্দেশে সিয়াম লেখেন, ‘বাহ, রায়হান রাফী বাহ! সবার ছবি লিক করে দিলা সুন্দর করে। আমিও তো আছি আন্ধারে, নাকি? আমার চরিত্র কই? আমি কি দোষ করলাম?’

সিয়ামের এমন মন্তব্যের জবাবও দিয়েছেন রাফী। মন্তব্যের ঘরে তিনি লিখেছেন, ‘তুমি তো আমার জান, তাই তোমাকে লুকাই রাখছি।’ পরে অবশ্য এই মন্তব্যটি খুঁজে পাওয়া যায়নি।

রাফীর এই মন্তব্যের পরই সিনেমাটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকের ধারণা, ‘আন্ধার’-এ সিয়াম আহমেদকে বড় কোনো চমক হিসেবে হাজির করা হবে। সে কারণেই অন্যদের লুক প্রকাশ করা হলেও সিয়ামের লুক এখনো গোপন রেখেছেন নির্মাতা।

অর্থহীন ব্যান্ডের সংগীতশিল্পী সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর ভৌতিক গল্প অবলম্বনে নির্মিত হয়েছে ‘আন্ধার’। পরিচালনা করেছেন রায়হান রাফী।

‘আন্ধার’ সিনেমাটিতে সিয়াম আহমেদ ছাড়াও অভিনয় করছেন নাজিফা তুষি, রেহান, গাজী রাকায়েত, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, স্বর্ণালি চৈতী প্রমুখ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বাহ, রায়হান রাফী বাহ! আমিও তো আছি আন্ধারে, নাকি?

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

সিনেমার প্রচারণায় বরাবরই ভিন্নধর্মী চমক দেখাতে পছন্দ করেন নির্মাতা রায়হান রাফী। তার আগের সিনেমাগুলোর প্রচারণাতেও এর প্রমাণ মিলেছে। এবার মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘আন্ধার’-এর প্রচারণাতেও সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন তিনি। একের পর এক অভিনয়শিল্পীর লুক প্রকাশ করে দর্শকদের মধ্যে তৈরি করছেন কৌতূহল।

ইতোমধ্যে নাজিফা তুষি, রেহান, গাজী রাকায়েত ও চঞ্চল চৌধুরীর লুক প্রকাশ করেছেন রাফী। তবে এখনো প্রকাশ্যে আনেননি সিনেমাটির অন্যতম আলোচিত অভিনেতা সিয়াম আহমেদের লুক। বিষয়টি নিয়ে যেন কিছুটা অভিমানই জমেছে সিয়ামের।

বুধবার চঞ্চল চৌধুরীর লুক প্রকাশ করেন রাফী। এরপর এর আগে প্রকাশ করা সব শিল্পীর লুক নিজের পোস্টে শেয়ার করে মজার ছলে পরিচালকের উদ্দেশে সিয়াম লেখেন, ‘বাহ, রায়হান রাফী বাহ! সবার ছবি লিক করে দিলা সুন্দর করে। আমিও তো আছি আন্ধারে, নাকি? আমার চরিত্র কই? আমি কি দোষ করলাম?’

সিয়ামের এমন মন্তব্যের জবাবও দিয়েছেন রাফী। মন্তব্যের ঘরে তিনি লিখেছেন, ‘তুমি তো আমার জান, তাই তোমাকে লুকাই রাখছি।’ পরে অবশ্য এই মন্তব্যটি খুঁজে পাওয়া যায়নি।

রাফীর এই মন্তব্যের পরই সিনেমাটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকের ধারণা, ‘আন্ধার’-এ সিয়াম আহমেদকে বড় কোনো চমক হিসেবে হাজির করা হবে। সে কারণেই অন্যদের লুক প্রকাশ করা হলেও সিয়ামের লুক এখনো গোপন রেখেছেন নির্মাতা।

অর্থহীন ব্যান্ডের সংগীতশিল্পী সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর ভৌতিক গল্প অবলম্বনে নির্মিত হয়েছে ‘আন্ধার’। পরিচালনা করেছেন রায়হান রাফী।

‘আন্ধার’ সিনেমাটিতে সিয়াম আহমেদ ছাড়াও অভিনয় করছেন নাজিফা তুষি, রেহান, গাজী রাকায়েত, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, স্বর্ণালি চৈতী প্রমুখ।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
বাহ, রায়হান রাফী বাহ! আমিও তো আছি আন্ধারে, নাকি?
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন