বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

আনোয়ারায় স্বাস্থ্যসেবা ও টিকাদান কার্যক্রম পরিদর্শন করল ডব্লিউএইচও

ফাইল ছবি

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবা ও সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) পরিদর্শন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (১১ আগস্ট) পরিদর্শনের সময় আনোয়ারা এলাকায় হামসহ অন্যান্য সংক্রামক রোগের পরিস্থিতি ও প্রতিরোধ ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন ডব্লিউএইচও বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রধান ডা. রাজেশ নারওয়াল।

সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শেখ ফজলে রাব্বী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় প্রতিনিধি ডা. ইমং প্রু চৌধুরী এবং জেলা প্রতিনিধি ডা. এফ এম জাহিদুল ইসলাম। প্রতিনিধি দলটি হাসপাতালে পৌঁছালে তাদের স্বাগত জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দীন চৌধুরী।

পরিদর্শনকালে ডা. রাজেশ নারওয়াল হাসপাতালের ইপিআই স্থায়ী কেন্দ্র ও কোল্ড রুম পরিদর্শন করে টিকা সংরক্ষণ এবং কোল্ড চেইন ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন। এরপর তিনি অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ (এনসিডি) কর্নার ঘুরে দেখেন এবং সেখানে নিজেও স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।

হাসপাতালের সুশৃঙ্খল পরিবেশ, ইপিআই কোল্ড চেইন ব্যবস্থাপনা ও সেবার মানে সন্তোষ প্রকাশ করে সার্বিক ব্যবস্থার প্রশংসা করেন ডা. রাজেশ নারওয়াল। উপজেলা পর্যায়ে মানসম্মত স্বাস্থ্যসেবা ও টিকাদান জোরদারে ভূমিকা রাখায় ডা. শেখ ফজলে রাব্বী, চট্টগ্রাম জেলার সিভিল সার্জন এবং ডা. মাহাতাব উদ্দীন চৌধুরীর উদ্যোগকে ধন্যবাদ জানান তিনি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

আনোয়ারায় স্বাস্থ্যসেবা ও টিকাদান কার্যক্রম পরিদর্শন করল ডব্লিউএইচও

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবা ও সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) পরিদর্শন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (১১ আগস্ট) পরিদর্শনের সময় আনোয়ারা এলাকায় হামসহ অন্যান্য সংক্রামক রোগের পরিস্থিতি ও প্রতিরোধ ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন ডব্লিউএইচও বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রধান ডা. রাজেশ নারওয়াল।

সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শেখ ফজলে রাব্বী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় প্রতিনিধি ডা. ইমং প্রু চৌধুরী এবং জেলা প্রতিনিধি ডা. এফ এম জাহিদুল ইসলাম। প্রতিনিধি দলটি হাসপাতালে পৌঁছালে তাদের স্বাগত জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দীন চৌধুরী।

পরিদর্শনকালে ডা. রাজেশ নারওয়াল হাসপাতালের ইপিআই স্থায়ী কেন্দ্র ও কোল্ড রুম পরিদর্শন করে টিকা সংরক্ষণ এবং কোল্ড চেইন ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন। এরপর তিনি অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ (এনসিডি) কর্নার ঘুরে দেখেন এবং সেখানে নিজেও স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।

হাসপাতালের সুশৃঙ্খল পরিবেশ, ইপিআই কোল্ড চেইন ব্যবস্থাপনা ও সেবার মানে সন্তোষ প্রকাশ করে সার্বিক ব্যবস্থার প্রশংসা করেন ডা. রাজেশ নারওয়াল। উপজেলা পর্যায়ে মানসম্মত স্বাস্থ্যসেবা ও টিকাদান জোরদারে ভূমিকা রাখায় ডা. শেখ ফজলে রাব্বী, চট্টগ্রাম জেলার সিভিল সার্জন এবং ডা. মাহাতাব উদ্দীন চৌধুরীর উদ্যোগকে ধন্যবাদ জানান তিনি।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
আনোয়ারায় স্বাস্থ্যসেবা ও টিকাদান কার্যক্রম পরিদর্শন করল ডব্লিউএইচও
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন