বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

রাঙামাটিতে সাংবাদিক ও সাবেক ছাত্রদল নেতাকে তুলে নিয়ে গেছে ডিবি

ছবিঃ সংগৃহীত

রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরী এবং জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর সুমনকে সাদাপোশাকে তুলে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ২টা ৩৫ মিনিটে রাঙামাটি জেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।

রাঙামাটি জেলা পুলিশ জানিয়েছে, ছাত্রদলের কেন্দ্রীয় এক নেত্রীর পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তাদের দুজনকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ আটক করে ঢাকায় নিয়ে গেছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, চার ব্যক্তি সাংবাদিক সৈকতকে একটি মাইক্রোবাসে তুলে স্টেডিয়ামের দিকে চলে যান।

এ বিষয়ে রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানান, শাহবাগ থানায় ছাত্রদলের কেন্দ্রীয় এক নেত্রীর দায়ের করা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় সন্দেহভাজন হিসেবে ডিএমপির গোয়েন্দা পুলিশ তাদের আটক করেছে। তবে এ বিষয়ে জেলা পুলিশকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. কামাল উদ্দিন ও রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ জানান, প্রথমে সুমনের ফোন পেয়ে সৈকত সেখানে যান এবং সাদাপোশাকের ব্যক্তিদের সঙ্গে বাগবিতণ্ডার একপর্যায়ে তাকেও তুলে নেওয়া হয়। সাংবাদিক নেতারা দিনদুপুরে এভাবে তুলে নেওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সৈকতের মুক্তির দাবি জানিয়েছেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

রাঙামাটিতে সাংবাদিক ও সাবেক ছাত্রদল নেতাকে তুলে নিয়ে গেছে ডিবি

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরী এবং জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর সুমনকে সাদাপোশাকে তুলে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ২টা ৩৫ মিনিটে রাঙামাটি জেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।

রাঙামাটি জেলা পুলিশ জানিয়েছে, ছাত্রদলের কেন্দ্রীয় এক নেত্রীর পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তাদের দুজনকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ আটক করে ঢাকায় নিয়ে গেছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, চার ব্যক্তি সাংবাদিক সৈকতকে একটি মাইক্রোবাসে তুলে স্টেডিয়ামের দিকে চলে যান।

এ বিষয়ে রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানান, শাহবাগ থানায় ছাত্রদলের কেন্দ্রীয় এক নেত্রীর দায়ের করা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় সন্দেহভাজন হিসেবে ডিএমপির গোয়েন্দা পুলিশ তাদের আটক করেছে। তবে এ বিষয়ে জেলা পুলিশকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. কামাল উদ্দিন ও রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ জানান, প্রথমে সুমনের ফোন পেয়ে সৈকত সেখানে যান এবং সাদাপোশাকের ব্যক্তিদের সঙ্গে বাগবিতণ্ডার একপর্যায়ে তাকেও তুলে নেওয়া হয়। সাংবাদিক নেতারা দিনদুপুরে এভাবে তুলে নেওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সৈকতের মুক্তির দাবি জানিয়েছেন।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
রাঙামাটিতে সাংবাদিক ও সাবেক ছাত্রদল নেতাকে তুলে নিয়ে গেছে ডিবি
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন