বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

ট্রাইব্যুনালে হাসিনার ফোনালাপ: পাল্টা আগুন ও হেলিকপ্টারের নির্দেশ

ছবিঃ সংগৃহীত

জুলাই অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে পাল্টা আগুন দেওয়া এবং হেলিকপ্টার দিয়ে ছত্রভঙ্গের নির্দেশ দেওয়ার অভিযোগ তুলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও ফোনালাপ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ শেখ হাসিনার সঙ্গে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের এই কথোপকথন প্রমাণ হিসেবে তুলে ধরেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।

নথির তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৯ ও ২১ জুলাই শেখ হাসিনার সঙ্গে ওবায়দুল কাদের ও হাছান মাহমুদের এসব ফোনালাপ হয়। এতে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, আন্দোলনকারীরা আগুন দিলে পাল্টা তাদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানেও যেন আগুন দেওয়া হয়। পাশাপাশি যেখানে জমায়েত বেশি হবে, সেখানে র‍্যাব ও বিজিবি প্রস্তুত রেখে হেলিকপ্টার থেকে ছত্রভঙ্গ করার নির্দেশও দেন তিনি।

ফোনালাপে আন্দোলন ও সহিংসতার দায় ছাত্র এবং বিরোধী দলের ওপর চাপানোর কৌশল এবং গণমাধ্যম নিয়ন্ত্রণের বিষয়টিও উঠে আসে। হাছান মাহমুদ জানান, বিদেশি কূটনীতিকদের ব্রিফিংকালে কোনো মিডিয়াকে ডাকা হয়নি, কেবল বিটিভি ও মন্ত্রণালয়ের ক্যামেরা রাখা হয়েছিল। শেখ হাসিনা এ পদক্ষেপের প্রশংসা করেন এবং ফোনালাপের একপর্যায়ে মন্তব্য করেন যে, ছাত্ররা নিজেরাই নিজেদের গুলি করে মারছে।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। প্রসিকিউশনের মতে, আসামিরা সমন্বিতভাবে নির্দেশ, উসকানি ও কঠোর দমন-পীড়ন চালিয়ে সারাদেশে হত্যা ও ব্যাপক সহিংসতা ঘটিয়েছেন। এ মামলায় তদন্ত কর্মকর্তাসহ মোট ২৮ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ট্রাইব্যুনালে হাসিনার ফোনালাপ: পাল্টা আগুন ও হেলিকপ্টারের নির্দেশ

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

জুলাই অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে পাল্টা আগুন দেওয়া এবং হেলিকপ্টার দিয়ে ছত্রভঙ্গের নির্দেশ দেওয়ার অভিযোগ তুলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও ফোনালাপ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ শেখ হাসিনার সঙ্গে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের এই কথোপকথন প্রমাণ হিসেবে তুলে ধরেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।

নথির তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৯ ও ২১ জুলাই শেখ হাসিনার সঙ্গে ওবায়দুল কাদের ও হাছান মাহমুদের এসব ফোনালাপ হয়। এতে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, আন্দোলনকারীরা আগুন দিলে পাল্টা তাদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানেও যেন আগুন দেওয়া হয়। পাশাপাশি যেখানে জমায়েত বেশি হবে, সেখানে র‍্যাব ও বিজিবি প্রস্তুত রেখে হেলিকপ্টার থেকে ছত্রভঙ্গ করার নির্দেশও দেন তিনি।

ফোনালাপে আন্দোলন ও সহিংসতার দায় ছাত্র এবং বিরোধী দলের ওপর চাপানোর কৌশল এবং গণমাধ্যম নিয়ন্ত্রণের বিষয়টিও উঠে আসে। হাছান মাহমুদ জানান, বিদেশি কূটনীতিকদের ব্রিফিংকালে কোনো মিডিয়াকে ডাকা হয়নি, কেবল বিটিভি ও মন্ত্রণালয়ের ক্যামেরা রাখা হয়েছিল। শেখ হাসিনা এ পদক্ষেপের প্রশংসা করেন এবং ফোনালাপের একপর্যায়ে মন্তব্য করেন যে, ছাত্ররা নিজেরাই নিজেদের গুলি করে মারছে।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। প্রসিকিউশনের মতে, আসামিরা সমন্বিতভাবে নির্দেশ, উসকানি ও কঠোর দমন-পীড়ন চালিয়ে সারাদেশে হত্যা ও ব্যাপক সহিংসতা ঘটিয়েছেন। এ মামলায় তদন্ত কর্মকর্তাসহ মোট ২৮ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ট্রাইব্যুনালে হাসিনার ফোনালাপ: পাল্টা আগুন ও হেলিকপ্টারের নির্দেশ
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন