বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

ইরানের নিরাপত্তা পরিষদের নতুন সচিব সাবেক সেনাপ্রধান মোহসেন রেজায়ি

ছবিঃ সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দেশটির শীর্ষ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা 'সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল' (এসএনএসসি)-এর নতুন সচিব হিসেবে সাবেক আইআরজিসি প্রধান মোহসেন রেজায়িকে নিয়োগ দিয়েছেন। ৭১ বছর বয়সী রেজায়ি একই সঙ্গে এই নিরাপত্তা পরিষদে সর্বোচ্চ নেতার প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করবেন।

সাবেক নিরাপত্তা প্রধান মোহাম্মদ বাঘের জোলকাদরের স্থলাভিষিক্ত হলেন মোহসেন রেজায়ি। দায়িত্ব ছাড়ার পর জোলকাদরকে সর্বোচ্চ নেতার রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়েছে। নিরাপত্তা কাউন্সিলের নীতি নির্ধারকদের মতে, বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতির সঙ্গে মানানসই করতেই এই 'কৌশলগত পুনর্গঠন' করা হয়েছে।

মোহসেন রেজায়ি ১৯৮০-র দশকে ইরাক যুদ্ধের সময়সহ টানা ১৬ বছর ইসলামিক রেভল্যুশনারি গার্ড ক্রপসের (আইআরজিসি) প্রধান ছিলেন। ২০২১ থেকে ২০২৪ সালে ইব্রাহিম রাইসির মেয়াদে তিনি উচ্চপর্যায়ের অর্থনৈতিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন। চলমান যুদ্ধ শুরুর পর মোজতবা খামেনি সর্বোচ্চ নেতার দায়িত্ব নিলে রেজায়ি তার সামরিক উপদেষ্টা হন।

রেজায়ির এই নিয়োগের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ১৯৯৪ সালে আর্জেন্টিনার বুয়েনস আইরেসে ইহুদি কেন্দ্রে বোমা হামলায় ৮৫ জন নিহতের ঘটনায় রেজায়ি এবং আহমাদ ওয়াহিদির বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ রয়েছে।

একই সঙ্গে ইরানে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক পদে নিয়োগ দেওয়া হয়েছে। সশস্ত্র বাহিনীর নতুন চিফ অব স্টাফ হিসেবে আলী আবদুল্লাহি এবং আইআরজিসি নৌবাহিনীর প্রধান হিসেবে আলী ওজমাইকে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া গত ফেব্রুয়ারি মাসে নিহত মোহাম্মদ পাকপুরের স্থলাভিষিক্ত হয়ে আহমাদ ওয়াহিদি আইআরজিসির কমান্ডার-ইন-চিফ হিসেবে দায়িত্ব পেয়েছেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ইরানের নিরাপত্তা পরিষদের নতুন সচিব সাবেক সেনাপ্রধান মোহসেন রেজায়ি

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দেশটির শীর্ষ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা 'সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল' (এসএনএসসি)-এর নতুন সচিব হিসেবে সাবেক আইআরজিসি প্রধান মোহসেন রেজায়িকে নিয়োগ দিয়েছেন। ৭১ বছর বয়সী রেজায়ি একই সঙ্গে এই নিরাপত্তা পরিষদে সর্বোচ্চ নেতার প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করবেন।

সাবেক নিরাপত্তা প্রধান মোহাম্মদ বাঘের জোলকাদরের স্থলাভিষিক্ত হলেন মোহসেন রেজায়ি। দায়িত্ব ছাড়ার পর জোলকাদরকে সর্বোচ্চ নেতার রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়েছে। নিরাপত্তা কাউন্সিলের নীতি নির্ধারকদের মতে, বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতির সঙ্গে মানানসই করতেই এই 'কৌশলগত পুনর্গঠন' করা হয়েছে।

মোহসেন রেজায়ি ১৯৮০-র দশকে ইরাক যুদ্ধের সময়সহ টানা ১৬ বছর ইসলামিক রেভল্যুশনারি গার্ড ক্রপসের (আইআরজিসি) প্রধান ছিলেন। ২০২১ থেকে ২০২৪ সালে ইব্রাহিম রাইসির মেয়াদে তিনি উচ্চপর্যায়ের অর্থনৈতিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন। চলমান যুদ্ধ শুরুর পর মোজতবা খামেনি সর্বোচ্চ নেতার দায়িত্ব নিলে রেজায়ি তার সামরিক উপদেষ্টা হন।

রেজায়ির এই নিয়োগের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ১৯৯৪ সালে আর্জেন্টিনার বুয়েনস আইরেসে ইহুদি কেন্দ্রে বোমা হামলায় ৮৫ জন নিহতের ঘটনায় রেজায়ি এবং আহমাদ ওয়াহিদির বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ রয়েছে।

একই সঙ্গে ইরানে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক পদে নিয়োগ দেওয়া হয়েছে। সশস্ত্র বাহিনীর নতুন চিফ অব স্টাফ হিসেবে আলী আবদুল্লাহি এবং আইআরজিসি নৌবাহিনীর প্রধান হিসেবে আলী ওজমাইকে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া গত ফেব্রুয়ারি মাসে নিহত মোহাম্মদ পাকপুরের স্থলাভিষিক্ত হয়ে আহমাদ ওয়াহিদি আইআরজিসির কমান্ডার-ইন-চিফ হিসেবে দায়িত্ব পেয়েছেন।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ইরানের নিরাপত্তা পরিষদের নতুন সচিব সাবেক সেনাপ্রধান মোহসেন রেজায়ি
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন