বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

উত্তরায় কর্মচারীকে কুপিয়ে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

ছবিঃ সংগৃহীত

রাজধানীর উত্তরা এলাকায় ব্যাংকে জমা দিতে যাওয়ার পথে কর্মচারীকে কুপিয়ে ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত রোববার সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দর সড়কের ক্রাউন প্লাজার সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাম্পের ম্যানেজার আব্দুল করিম অজ্ঞাত ৬-৭ জনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার অভিযোগ অনুযায়ী, পাম্পের সহকারী ম্যানেজার মোহাম্মদ আল আমিন, সিএনজি অপারেটর সেলিমুজ্জামান ও কাভার্ডভ্যান চালক খোরশেদ টাকাভর্তি ব্যাগ নিয়ে উত্তরা ১ নম্বর সেক্টরের পূবালী ব্যাংকে যাচ্ছিলেন। পথে তিনটি মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা কাভার্ডভ্যানের গতিরোধ করে। পরে পিস্তলের মুখে আল আমিনকে চাপাতি দিয়ে কুপিয়ে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে তারা আব্দুল্লাহপুরের দিকে পালিয়ে যায়। পরে আহত আল আমিনকে উদ্ধার করে কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়।

ছিনতাই হওয়া পেট্রোল পাম্পটির মালিক সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের ছেলে তাসীন আক্তার হক। পাম্পের ম্যানেজার জানান, সেখানে প্রতিদিন প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকা লেনদেন হয়। শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় ওই দুই দিনের টাকাসহ জমানো ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা রোববার সকালে একসঙ্গে ব্যাংকে নিয়ে যাওয়া হচ্ছিল। তদন্ত সংশ্লিষ্টদের ধারণা, প্রতিদিন একই সময়ে টাকা নিয়ে যাওয়ার বিষয়টি ছিনতাইকারীরা আগে থেকেই জানত।

ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার তারেক আহমেদ বেগ জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং পুলিশের একাধিক ইউনিট জড়িতদের ধরতে কাজ করছে। তবে সোমবার সন্ধ্যা পর্যন্ত ছিনতাইয়ে জড়িত ব্যক্তিদের পরিচয় বা ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর শনাক্ত করা সম্ভব হয়নি। খুব শিগগিরই অপরাধীদের শনাক্ত করতে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করেছে পুলিশ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

উত্তরায় কর্মচারীকে কুপিয়ে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর উত্তরা এলাকায় ব্যাংকে জমা দিতে যাওয়ার পথে কর্মচারীকে কুপিয়ে ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত রোববার সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দর সড়কের ক্রাউন প্লাজার সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাম্পের ম্যানেজার আব্দুল করিম অজ্ঞাত ৬-৭ জনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার অভিযোগ অনুযায়ী, পাম্পের সহকারী ম্যানেজার মোহাম্মদ আল আমিন, সিএনজি অপারেটর সেলিমুজ্জামান ও কাভার্ডভ্যান চালক খোরশেদ টাকাভর্তি ব্যাগ নিয়ে উত্তরা ১ নম্বর সেক্টরের পূবালী ব্যাংকে যাচ্ছিলেন। পথে তিনটি মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা কাভার্ডভ্যানের গতিরোধ করে। পরে পিস্তলের মুখে আল আমিনকে চাপাতি দিয়ে কুপিয়ে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে তারা আব্দুল্লাহপুরের দিকে পালিয়ে যায়। পরে আহত আল আমিনকে উদ্ধার করে কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়।

ছিনতাই হওয়া পেট্রোল পাম্পটির মালিক সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের ছেলে তাসীন আক্তার হক। পাম্পের ম্যানেজার জানান, সেখানে প্রতিদিন প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকা লেনদেন হয়। শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় ওই দুই দিনের টাকাসহ জমানো ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা রোববার সকালে একসঙ্গে ব্যাংকে নিয়ে যাওয়া হচ্ছিল। তদন্ত সংশ্লিষ্টদের ধারণা, প্রতিদিন একই সময়ে টাকা নিয়ে যাওয়ার বিষয়টি ছিনতাইকারীরা আগে থেকেই জানত।

ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার তারেক আহমেদ বেগ জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং পুলিশের একাধিক ইউনিট জড়িতদের ধরতে কাজ করছে। তবে সোমবার সন্ধ্যা পর্যন্ত ছিনতাইয়ে জড়িত ব্যক্তিদের পরিচয় বা ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর শনাক্ত করা সম্ভব হয়নি। খুব শিগগিরই অপরাধীদের শনাক্ত করতে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করেছে পুলিশ।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
উত্তরায় কর্মচারীকে কুপিয়ে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন