শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
LIVE ENGLISH

প্রধানমন্ত্রী একপাস দিয়ে যাবেন তাই রং করা হয়েছিল এক পাশ, অন্য পাশ মলিন

ডিভাইডারের অন্য পাশে আজ সকাল থেকে রং করার কাজ শুরু হয়েছে। অক্সিজেন মোড় এলাকায়। ছবি: মহাকল্লোল

চট্টগ্রামের অক্সিজেন মোড় থেকে হাটহাজারী বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়ক। সড়কের মাঝখানে থাকা ডিভাইডারের এক পাশ রং লাগিয়ে রঙিন করা হয়েছে। তবে অন্য পাশ রয়েছে মলিন। গতকাল রোববার এমনই একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

গতকাল চট্টগ্রাম সফরে এসে হাটহাজারীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সেখান থেকে সড়কপথে চট্টগ্রাম নগরের কাজীর দেউড়িসংলগ্ন হোটেল রেডিসন ব্লু বে ভিউতে দলের নেতা-কর্মীদের নিয়ে এস সভায় যোগ দেন তিনি। বাসিন্দাদের অভিযোগ, প্রধানমন্ত্রী সড়কের যে পাশ দিয়ে গেছেন কেবল সেই পাশটিতেই সড়ক পরিচ্ছন্ন করা এবং ডিভাইডারে রং লাগানোর ব্যবস্থা করে সড়ক বিভাগ। অন্য পাশটিতে রং করা হয়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার পর আজ সকাল থেকে সড়কের ডিভাইডারটির অপর পাশ রঙিন করার কাজ শুরু হয়েছে।

সড়ক বিভাগের দাবি, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সড়কের ডিভাইডার রং করা হয়নি। এটি সড়কের সৌন্দর্য বর্ধনের চলমান একটি প্রক্রিয়া। সড়কের অপর পাশ রং করার কাজও তিন থেকে চার দিনের মধ্যে শেষ হবে।

আজ সকালে সড়কটির হাটহাজারী থেকে অক্সিজেন পর্যন্ত ঘুরে দেখা যায়, সড়কের এক পাশ পরিষ্কার-পরিচ্ছন্ন। পুরো সড়কেই ওই পাশটিতে ডিভাইডার রং করা হয়েছে। অন্য পাশটিতে সড়কের ওপর ময়লা-আবর্জনা পড়ে রয়েছে। ডিভাইডারেও রং করা হয়নি। তবে অক্সিজেন থেকে অপর পাশটি রং করার কাজ সকালে শুরু করেছেন কয়েক শ্রমিক।

নগরের চৌধুরী হাটের বাসিন্দা কাজী নুরুল আজম বলেন, ‘অক্সিজেন থেকে নিয়মিত চৌধুরী হাটে আসা-যাওয়া করি। গতকাল দেখলাম, সড়কের ডিভাইডারের এক পাশে রং করা হয়েছে, অন্য পাশে করা হয়নি। দুই পাশেই রং করা হলে দেখতে ভালো লাগত।

বালুচরা এলাকার বাসিন্দা মনসুর আলম বলেন, ‘প্রধানমন্ত্রী যাতায়াতের জন্য সড়কের যে পাশে পথ নির্ধারিত ছিল ওই পাশেই কেবল পরিষ্কার এবং ডিভাইডারে রং লাগানো হয়েছে। মূলত প্রধানমন্ত্রীকে দেখাতেই এটি করেছে সড়ক বিভাগ। দুই পাশে রং না করার মধ্য দিয়ে কাজের জন্য বরাদ্দ থাকা অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে কি না, খতিয়ে দেখা দরকার।

জানতে চাইলে সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী রঞ্জন কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রধানমন্ত্রী আসার দুই থেকে তিন দিন আগেই কাজ শুরু করেছিলাম। তবে বৃষ্টি ও নানা ধরনের সমস্যার কারণে উভয় পাশে কাজ করতে পারিনি। শুধু এক পাশ করা হয়েছে।’

ভিডিও ভাইরাল হওয়ার পর অপর পাশের কাজ শুরু হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের শুরু থেকেই পরিকল্পনা ছিল ডিভাইডারের উভয় পাশে রং করা। তবে নানা সমস্যার কারণে আমরা করতে পারিনি। ভিডিওর সঙ্গে এর সংশ্লিষ্টতা নেই।’ কাজের খরচের বিষয়ে তিনি বলেন, ‘সড়কের নিয়মিত রক্ষণাবেক্ষণের খরচ থেকেই কাজটি করা হচ্ছে। পুরো কাজ শেষ হওয়ার পর আমরা সঠিক বাজেট জানাতে পারব।’

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন প্রথম আলোকে বলেন, ‘আমি সম্পূর্ণ বিষয়ে অবগত আছি। আজ সকালেই সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে আমার কথা হয়েছে। তারা আমাকে জানাল এত দিন বৃষ্টির কারণে মূলত তারা উভয় পাশে রং করতে পারেনি। আজ সকাল থেকে তারা রাস্তার অপর পাশে রং করার কাজ শুরু করেছে।

সড়কের মাঝখানে থাকা ডিভাইডারের একপাশে রং লাগানো হয়েছে, অন্য পাশ মলিন। আজ সকালে তোলাকোলাজ ছবি: প্রথম আলো

জানতে চাইলে সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী রঞ্জন কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রধানমন্ত্রী আসার দুই থেকে তিন দিন আগেই কাজ শুরু করেছিলাম। তবে বৃষ্টি ও নানা ধরনের সমস্যার কারণে উভয় পাশে কাজ করতে পারিনি। শুধু এক পাশ করা হয়েছে।

ভিডিও ভাইরাল হওয়ার পর অপর পাশের কাজ শুরু হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের শুরু থেকেই পরিকল্পনা ছিল ডিভাইডারের উভয় পাশে রং করা। তবে নানা সমস্যার কারণে আমরা করতে পারিনি। ভিডিওর সঙ্গে এর সংশ্লিষ্টতা নেই।’ কাজের খরচের বিষয়ে তিনি বলেন, ‘সড়কের নিয়মিত রক্ষণাবেক্ষণের খরচ থেকেই কাজটি করা হচ্ছে। পুরো কাজ শেষ হওয়ার পর আমরা সঠিক বাজেট জানাতে পারব।

জানতে চাইলে চট্টগ্রাম জেলা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলেহ্উদ্দীন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘অক্সিজেন মোড় থেকে হাটহাজারী বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কের সৌন্দর্যবর্ধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ একটি চলমান প্রক্রিয়া। আমরা প্রায় এক মাস আগে থেকেই সড়কের পাশের জঙ্গল পরিষ্কারের কাজ শুরু করেছি। এরপর ব্রিজ-কালভার্ট পরিষ্কারসহ অন্যান্য কাজ করা হয়েছে। এখন ডিভাইডারে রং করার কাজ চলছে।

ভিডিও ভাইরাল হওয়ার বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, ‘এটি আগে থেকেই চলমান কাজ। আমরা যদি আগে থেকে পরিকল্পনা না করতাম, তাহলে প্রায় ১২ কিলোমিটার সড়কের এত কাজ দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হতো না। আপনারা সরেজমিন দেখলে বুঝতে পারবেন, অক্সিজেন থেকে হাটহাজারীর দিকে আমরা অনেক আগেই কাজ শুরু করেছি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

নওগাঁয় শান্তনার চতুর চাল: অর্থ-গহনা নিয়ে সাবেক স্বামীর ঘরে।

শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

সাভারে মাদকমুক্ত সমাজ গড়ার ডাক দিয়ে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন।

হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু, আক্রান্ত বেড়ে ১১৮০

২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া ও ভিয়েতনামকে ছাড়াবে বাংলাদেশ

সালমান শাহ হত্যা মামলা: খলনায়ক ডনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর

দুই দিন পর নদী থেকে ফারিয়ার মরদেহ উদ্ধার

নেপাল-চীন সীমান্তে নতুন হ্রদের কারণে বন্যার আশঙ্কা

এনসিপির শরীয়তপুর জেলা কমিটিতে সিনিয়র যুগ্ম-সদস্যসচিব ওয়ালী উল্লাহ জাবের

সুন্দরগঞ্জে শিক্ষার্থীকে ফেল করানোর অভিযোগ, তদন্তের দাবি ভুক্তভোগী দের

পর্যটকে মুখরিত বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত

পর্যটকে মুখরিত বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত

গাইবান্ধা পৌরসভার ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডে পানির সংকট, চরম দুর্ভোগে বাসিন্দারা

কুড়ি বছর পেরিয়ে গেল চঞ্চল চৌধুরীর দাম্পত্য জীবন

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রী একপাস দিয়ে যাবেন তাই রং করা হয়েছিল এক পাশ, অন্য পাশ মলিন

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

চট্টগ্রামের অক্সিজেন মোড় থেকে হাটহাজারী বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়ক। সড়কের মাঝখানে থাকা ডিভাইডারের এক পাশ রং লাগিয়ে রঙিন করা হয়েছে। তবে অন্য পাশ রয়েছে মলিন। গতকাল রোববার এমনই একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

গতকাল চট্টগ্রাম সফরে এসে হাটহাজারীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সেখান থেকে সড়কপথে চট্টগ্রাম নগরের কাজীর দেউড়িসংলগ্ন হোটেল রেডিসন ব্লু বে ভিউতে দলের নেতা-কর্মীদের নিয়ে এস সভায় যোগ দেন তিনি। বাসিন্দাদের অভিযোগ, প্রধানমন্ত্রী সড়কের যে পাশ দিয়ে গেছেন কেবল সেই পাশটিতেই সড়ক পরিচ্ছন্ন করা এবং ডিভাইডারে রং লাগানোর ব্যবস্থা করে সড়ক বিভাগ। অন্য পাশটিতে রং করা হয়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার পর আজ সকাল থেকে সড়কের ডিভাইডারটির অপর পাশ রঙিন করার কাজ শুরু হয়েছে।

সড়ক বিভাগের দাবি, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সড়কের ডিভাইডার রং করা হয়নি। এটি সড়কের সৌন্দর্য বর্ধনের চলমান একটি প্রক্রিয়া। সড়কের অপর পাশ রং করার কাজও তিন থেকে চার দিনের মধ্যে শেষ হবে।

আজ সকালে সড়কটির হাটহাজারী থেকে অক্সিজেন পর্যন্ত ঘুরে দেখা যায়, সড়কের এক পাশ পরিষ্কার-পরিচ্ছন্ন। পুরো সড়কেই ওই পাশটিতে ডিভাইডার রং করা হয়েছে। অন্য পাশটিতে সড়কের ওপর ময়লা-আবর্জনা পড়ে রয়েছে। ডিভাইডারেও রং করা হয়নি। তবে অক্সিজেন থেকে অপর পাশটি রং করার কাজ সকালে শুরু করেছেন কয়েক শ্রমিক।

নগরের চৌধুরী হাটের বাসিন্দা কাজী নুরুল আজম বলেন, ‘অক্সিজেন থেকে নিয়মিত চৌধুরী হাটে আসা-যাওয়া করি। গতকাল দেখলাম, সড়কের ডিভাইডারের এক পাশে রং করা হয়েছে, অন্য পাশে করা হয়নি। দুই পাশেই রং করা হলে দেখতে ভালো লাগত।

বালুচরা এলাকার বাসিন্দা মনসুর আলম বলেন, ‘প্রধানমন্ত্রী যাতায়াতের জন্য সড়কের যে পাশে পথ নির্ধারিত ছিল ওই পাশেই কেবল পরিষ্কার এবং ডিভাইডারে রং লাগানো হয়েছে। মূলত প্রধানমন্ত্রীকে দেখাতেই এটি করেছে সড়ক বিভাগ। দুই পাশে রং না করার মধ্য দিয়ে কাজের জন্য বরাদ্দ থাকা অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে কি না, খতিয়ে দেখা দরকার।

জানতে চাইলে সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী রঞ্জন কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রধানমন্ত্রী আসার দুই থেকে তিন দিন আগেই কাজ শুরু করেছিলাম। তবে বৃষ্টি ও নানা ধরনের সমস্যার কারণে উভয় পাশে কাজ করতে পারিনি। শুধু এক পাশ করা হয়েছে।’

ভিডিও ভাইরাল হওয়ার পর অপর পাশের কাজ শুরু হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের শুরু থেকেই পরিকল্পনা ছিল ডিভাইডারের উভয় পাশে রং করা। তবে নানা সমস্যার কারণে আমরা করতে পারিনি। ভিডিওর সঙ্গে এর সংশ্লিষ্টতা নেই।’ কাজের খরচের বিষয়ে তিনি বলেন, ‘সড়কের নিয়মিত রক্ষণাবেক্ষণের খরচ থেকেই কাজটি করা হচ্ছে। পুরো কাজ শেষ হওয়ার পর আমরা সঠিক বাজেট জানাতে পারব।’

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন প্রথম আলোকে বলেন, ‘আমি সম্পূর্ণ বিষয়ে অবগত আছি। আজ সকালেই সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে আমার কথা হয়েছে। তারা আমাকে জানাল এত দিন বৃষ্টির কারণে মূলত তারা উভয় পাশে রং করতে পারেনি। আজ সকাল থেকে তারা রাস্তার অপর পাশে রং করার কাজ শুরু করেছে।

সড়কের মাঝখানে থাকা ডিভাইডারের একপাশে রং লাগানো হয়েছে, অন্য পাশ মলিন। আজ সকালে তোলাকোলাজ ছবি: প্রথম আলো

চট্টগ্রামের অক্সিজেন মোড় থেকে হাটহাজারী বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়ক। সড়কের মাঝখানে থাকা ডিভাইডারের এক পাশ রং লাগিয়ে রঙিন করা হয়েছে। তবে অন্য পাশ রয়েছে মলিন। গতকাল রোববার এমনই একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

গতকাল চট্টগ্রাম সফরে এসে হাটহাজারীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সেখান থেকে সড়কপথে চট্টগ্রাম নগরের কাজীর দেউড়িসংলগ্ন হোটেল রেডিসন ব্লু বে ভিউতে দলের নেতা-কর্মীদের নিয়ে এস সভায় যোগ দেন তিনি। বাসিন্দাদের অভিযোগ, প্রধানমন্ত্রী সড়কের যে পাশ দিয়ে গেছেন কেবল সেই পাশটিতেই সড়ক পরিচ্ছন্ন করা এবং ডিভাইডারে রং লাগানোর ব্যবস্থা করে সড়ক বিভাগ। অন্য পাশটিতে রং করা হয়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার পর আজ সকাল থেকে সড়কের ডিভাইডারটির অপর পাশ রঙিন করার কাজ শুরু হয়েছে।

সড়ক বিভাগের দাবি, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সড়কের ডিভাইডার রং করা হয়নি। এটি সড়কের সৌন্দর্য বর্ধনের চলমান একটি প্রক্রিয়া। সড়কের অপর পাশ রং করার কাজও তিন থেকে চার দিনের মধ্যে শেষ হবে।

আজ সকালে সড়কটির হাটহাজারী থেকে অক্সিজেন পর্যন্ত ঘুরে দেখা যায়, সড়কের এক পাশ পরিষ্কার-পরিচ্ছন্ন। পুরো সড়কেই ওই পাশটিতে ডিভাইডার রং করা হয়েছে। অন্য পাশটিতে সড়কের ওপর ময়লা-আবর্জনা পড়ে রয়েছে। ডিভাইডারেও রং করা হয়নি। তবে অক্সিজেন থেকে অপর পাশটি রং করার কাজ সকালে শুরু করেছেন কয়েক শ্রমিক।

নগরের চৌধুরী হাটের বাসিন্দা কাজী নুরুল আজম বলেন, ‘অক্সিজেন থেকে নিয়মিত চৌধুরী হাটে আসা-যাওয়া করি। গতকাল দেখলাম, সড়কের ডিভাইডারের এক পাশে রং করা হয়েছে, অন্য পাশে করা হয়নি। দুই পাশেই রং করা হলে দেখতে ভালো লাগত।

বালুচরা এলাকার বাসিন্দা মনসুর আলম বলেন, ‘প্রধানমন্ত্রী যাতায়াতের জন্য সড়কের যে পাশে পথ নির্ধারিত ছিল ওই পাশেই কেবল পরিষ্কার এবং ডিভাইডারে রং লাগানো হয়েছে। মূলত প্রধানমন্ত্রীকে দেখাতেই এটি করেছে সড়ক বিভাগ। দুই পাশে রং না করার মধ্য দিয়ে কাজের জন্য বরাদ্দ থাকা অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে কি না, খতিয়ে দেখা দরকার।

জানতে চাইলে সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী রঞ্জন কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রধানমন্ত্রী আসার দুই থেকে তিন দিন আগেই কাজ শুরু করেছিলাম। তবে বৃষ্টি ও নানা ধরনের সমস্যার কারণে উভয় পাশে কাজ করতে পারিনি। শুধু এক পাশ করা হয়েছে।

ভিডিও ভাইরাল হওয়ার পর অপর পাশের কাজ শুরু হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের শুরু থেকেই পরিকল্পনা ছিল ডিভাইডারের উভয় পাশে রং করা। তবে নানা সমস্যার কারণে আমরা করতে পারিনি। ভিডিওর সঙ্গে এর সংশ্লিষ্টতা নেই।’ কাজের খরচের বিষয়ে তিনি বলেন, ‘সড়কের নিয়মিত রক্ষণাবেক্ষণের খরচ থেকেই কাজটি করা হচ্ছে। পুরো কাজ শেষ হওয়ার পর আমরা সঠিক বাজেট জানাতে পারব।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন প্রথম আলোকে বলেন, ‘আমি সম্পূর্ণ বিষয়ে অবগত আছি। আজ সকালেই সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে আমার কথা হয়েছে। তারা আমাকে জানাল এত দিন বৃষ্টির কারণে মূলত তারা উভয় পাশে রং করতে পারেনি। আজ সকাল থেকে তারা রাস্তার অপর পাশে রং করার কাজ শুরু করেছে।

জানতে চাইলে চট্টগ্রাম জেলা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলেহ্উদ্দীন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘অক্সিজেন মোড় থেকে হাটহাজারী বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কের সৌন্দর্যবর্ধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ একটি চলমান প্রক্রিয়া। আমরা প্রায় এক মাস আগে থেকেই সড়কের পাশের জঙ্গল পরিষ্কারের কাজ শুরু করেছি। এরপর ব্রিজ-কালভার্ট পরিষ্কারসহ অন্যান্য কাজ করা হয়েছে। এখন ডিভাইডারে রং করার কাজ চলছে।

ভিডিও ভাইরাল হওয়ার বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, ‘এটি আগে থেকেই চলমান কাজ। আমরা যদি আগে থেকে পরিকল্পনা না করতাম, তাহলে প্রায় ১২ কিলোমিটার সড়কের এত কাজ দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হতো না। আপনারা সরেজমিন দেখলে বুঝতে পারবেন, অক্সিজেন থেকে হাটহাজারীর দিকে আমরা অনেক আগেই কাজ শুরু করেছি।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒