বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

নিউ ইয়র্কে ডা. ডোনারের সঙ্গে যুক্তরাষ্ট্র বিএনপির সভা

ফাইল ছবি

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সঙ্গে যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৭ই জুন সন্ধ্যায় নিউ ইয়র্কের একটি রেস্টুরেন্টে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপি যুক্তরাষ্ট্র শাখার প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট চিকিৎসক ও ব্রুকডেল ইউনিভার্সিটি হসপিটালের পরিচালক ডা. মজিবুর রহমান মজুমদার। অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম আনোয়ার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্রের সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তিলোওয়াত করেন ফোরামের সাবেক সভাপতি নাছিম আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, গত ১৭ বছর বাংলাদেশের মানুষ স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে লড়াই করেছে। ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মাধ্যমে দেশ ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি পায়। পরবর্তীতে ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারি একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ জননেতা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়। তিনি বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য হলো একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা গড়ে তোলা। একজন চিকিৎসক হিসেবে সাধারণ মানুষের উন্নত চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যেই তার এই যুক্তরাষ্ট্র সফর। প্রবাসে কর্মরত বাংলাদেশি চিকিৎসকদের অভিজ্ঞতা ও দক্ষতাকে কীভাবে দেশের চিকিৎসা ব্যবস্থার আধুনিকায়নে কাজে লাগানো যায়, বর্তমান সরকার সেই পরিকল্পনা নিয়ে কাজ করছে। একই সঙ্গে তিনি প্রবাসীদের সরকারের পাশে থেকে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে ডা. মজিবুর রহমান মজুমদার বলেন, গত ১৭ বছর ধরে যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থেকেছে। তারা ওয়াশিংটন হোয়াইট হাউস থেকে শুরু করে জাতিসংঘ সদর দপ্তরের সামনে স্বৈরাচার বিরোধী আন্দোলন ও গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে বেগবান রেখেছিল। তিনি এই ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করে একটি শক্তিশালী 'যুক্তরাষ্ট্র বিএনপি' গঠনের জন্য প্রধানমন্ত্রীর নিকট আবেদন জানান। পাশাপাশি তিনি আশ্বাস দেন যে, যুক্তরাষ্ট্রে কর্মরত বাংলাদেশি চিকিৎসকরা দেশের স্বাস্থ্য খাতের মানোন্নয়নে যেকোনো সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে সাড়া দিতে এবং তার দিকনির্দেশনা পালনে সর্বদা প্রস্তুত।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আলহাজ্ব মুক্তিযোদ্ধা বাবর আলী, সায়েদুল হক, ডা. শামীম দেওয়ান, গিয়াস উদ্দিন, আক্তার হোসেন বাদল, মাকসুদ চৌধুরী, এম এ বাতিন ও জাহাঙ্গীর সোহরাওয়ার্দী। এছাড়া সৈয়দা মাহমুদা শিরিন, ভিপি মো. আলমগির খান, এটিএম হেলালুর রহমান, জামালুর রহমান চৌধুরী, কাজী আমিনুল ইসলাম স্বপন, তারেক চৌধুরী দিপু ও মো. বাচ্চু মিয়া উপস্থিত ছিলেন। আরও অংশ নেন সালেহ আহমেদ মানিক, রাশেদ রহমান, ফরহাদ হোসেন মৃধা, ফয়েজ আহমেদ, মাহমুদুল হক দুলাল, মুস্তাফিজুর রহমান প্রিন্স, খলিলুর রহমান ও রিপন। সভায় মো. মনির উদ্দিন, মইন আহমেদ, সারওয়ার, নূরুল ইসলাম, জাহিদ হাসান সুমন ও সাদ্দাম হোসেনও উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

নিউ ইয়র্কে ডা. ডোনারের সঙ্গে যুক্তরাষ্ট্র বিএনপির সভা

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সঙ্গে যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৭ই জুন সন্ধ্যায় নিউ ইয়র্কের একটি রেস্টুরেন্টে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপি যুক্তরাষ্ট্র শাখার প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট চিকিৎসক ও ব্রুকডেল ইউনিভার্সিটি হসপিটালের পরিচালক ডা. মজিবুর রহমান মজুমদার। অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম আনোয়ার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্রের সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তিলোওয়াত করেন ফোরামের সাবেক সভাপতি নাছিম আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, গত ১৭ বছর বাংলাদেশের মানুষ স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে লড়াই করেছে। ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মাধ্যমে দেশ ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি পায়। পরবর্তীতে ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারি একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ জননেতা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়। তিনি বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য হলো একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা গড়ে তোলা। একজন চিকিৎসক হিসেবে সাধারণ মানুষের উন্নত চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যেই তার এই যুক্তরাষ্ট্র সফর। প্রবাসে কর্মরত বাংলাদেশি চিকিৎসকদের অভিজ্ঞতা ও দক্ষতাকে কীভাবে দেশের চিকিৎসা ব্যবস্থার আধুনিকায়নে কাজে লাগানো যায়, বর্তমান সরকার সেই পরিকল্পনা নিয়ে কাজ করছে। একই সঙ্গে তিনি প্রবাসীদের সরকারের পাশে থেকে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে ডা. মজিবুর রহমান মজুমদার বলেন, গত ১৭ বছর ধরে যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থেকেছে। তারা ওয়াশিংটন হোয়াইট হাউস থেকে শুরু করে জাতিসংঘ সদর দপ্তরের সামনে স্বৈরাচার বিরোধী আন্দোলন ও গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে বেগবান রেখেছিল। তিনি এই ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করে একটি শক্তিশালী 'যুক্তরাষ্ট্র বিএনপি' গঠনের জন্য প্রধানমন্ত্রীর নিকট আবেদন জানান। পাশাপাশি তিনি আশ্বাস দেন যে, যুক্তরাষ্ট্রে কর্মরত বাংলাদেশি চিকিৎসকরা দেশের স্বাস্থ্য খাতের মানোন্নয়নে যেকোনো সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে সাড়া দিতে এবং তার দিকনির্দেশনা পালনে সর্বদা প্রস্তুত।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আলহাজ্ব মুক্তিযোদ্ধা বাবর আলী, সায়েদুল হক, ডা. শামীম দেওয়ান, গিয়াস উদ্দিন, আক্তার হোসেন বাদল, মাকসুদ চৌধুরী, এম এ বাতিন ও জাহাঙ্গীর সোহরাওয়ার্দী। এছাড়া সৈয়দা মাহমুদা শিরিন, ভিপি মো. আলমগির খান, এটিএম হেলালুর রহমান, জামালুর রহমান চৌধুরী, কাজী আমিনুল ইসলাম স্বপন, তারেক চৌধুরী দিপু ও মো. বাচ্চু মিয়া উপস্থিত ছিলেন। আরও অংশ নেন সালেহ আহমেদ মানিক, রাশেদ রহমান, ফরহাদ হোসেন মৃধা, ফয়েজ আহমেদ, মাহমুদুল হক দুলাল, মুস্তাফিজুর রহমান প্রিন্স, খলিলুর রহমান ও রিপন। সভায় মো. মনির উদ্দিন, মইন আহমেদ, সারওয়ার, নূরুল ইসলাম, জাহিদ হাসান সুমন ও সাদ্দাম হোসেনও উপস্থিত ছিলেন।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
নিউ ইয়র্কে ডা. ডোনারের সঙ্গে যুক্তরাষ্ট্র বিএনপির সভা
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন