বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

মিঠুন চক্রবর্তীর অসুস্থতায় দেবের আবেগঘন বার্তা

অসুস্থ হয়ে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। প্রবীণ এই অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করে আবেগঘন পোস্ট দিয়েছেন টালিউড অভিনেতা দেব। শুক্রবার (৭ আগস্ট) নিজের অফিশিয়াল ফেসবুক পেজে মিঠুন চক্রবর্তীর সঙ্গে একটি ছবি পোস্ট করে দেব লেখেন, "আপনি আমার কাছে সবসময়ই একজন পিতার মতো ছিলেন। আপনার সুস্বাস্থ্য, সুখ এবং আপনি যা প্রাপ্য তা সবই কামনা করছি।"

হাসপাতাল সূত্রের বরাতে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দুদিন আগে শারীরিকভাবে অস্বস্তি বোধ করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার (৬ আগস্ট) তার ডান হাতে সফল অস্ত্রোপচার হয়েছে। এর আগেও তার ডান হাতে অস্ত্রোপচার হয়েছিল। অস্ত্রোপচারের পর মিঠুনের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। অভিজ্ঞ একটি মেডিকেল টিম তার শারীরিক অবস্থার ওপর নিয়মিত নজর রাখছে। তবে ঠিক কী কারণে তার হাতে ফের অস্ত্রোপচার করতে হয়েছে, সে বিষয়ে হাসপাতাল বা পরিবারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

মিঠুনের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তার শারীরিক অবস্থার খোঁজ নিতে গতকাল বেলা সাড়ে ১১টার পর হাসপাতালে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। 'ডিসকো ড্যান্সার'খ্যাত মিঠুন চক্রবর্তী টালিউড ও বলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই সমান জনপ্রিয়। তিনি ২০২১ সালের ৭ মার্চ বিজেপিতে যোগ দিয়ে পুনরায় আলোচনায় আসেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মিঠুন চক্রবর্তীর অসুস্থতায় দেবের আবেগঘন বার্তা

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

অসুস্থ হয়ে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। প্রবীণ এই অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করে আবেগঘন পোস্ট দিয়েছেন টালিউড অভিনেতা দেব। শুক্রবার (৭ আগস্ট) নিজের অফিশিয়াল ফেসবুক পেজে মিঠুন চক্রবর্তীর সঙ্গে একটি ছবি পোস্ট করে দেব লেখেন, "আপনি আমার কাছে সবসময়ই একজন পিতার মতো ছিলেন। আপনার সুস্বাস্থ্য, সুখ এবং আপনি যা প্রাপ্য তা সবই কামনা করছি।"

হাসপাতাল সূত্রের বরাতে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দুদিন আগে শারীরিকভাবে অস্বস্তি বোধ করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার (৬ আগস্ট) তার ডান হাতে সফল অস্ত্রোপচার হয়েছে। এর আগেও তার ডান হাতে অস্ত্রোপচার হয়েছিল। অস্ত্রোপচারের পর মিঠুনের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। অভিজ্ঞ একটি মেডিকেল টিম তার শারীরিক অবস্থার ওপর নিয়মিত নজর রাখছে। তবে ঠিক কী কারণে তার হাতে ফের অস্ত্রোপচার করতে হয়েছে, সে বিষয়ে হাসপাতাল বা পরিবারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

মিঠুনের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তার শারীরিক অবস্থার খোঁজ নিতে গতকাল বেলা সাড়ে ১১টার পর হাসপাতালে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। 'ডিসকো ড্যান্সার'খ্যাত মিঠুন চক্রবর্তী টালিউড ও বলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই সমান জনপ্রিয়। তিনি ২০২১ সালের ৭ মার্চ বিজেপিতে যোগ দিয়ে পুনরায় আলোচনায় আসেন।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
মিঠুন চক্রবর্তীর অসুস্থতায় দেবের আবেগঘন বার্তা
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন