শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
LIVE ENGLISH

কুমিল্লায় বাঁশের খুঁটিতে ভর করে টিকে আছে কংক্রিটের সেতু!

ফাইল ছবি
কুমিল্লার দাউদকান্দির গোলাপের চরে গোমতী নদীর শাখা খালের ওপর নির্মিত প্রায় ৩০ বছরের পুরোনো একটি কংক্রিটের সেতু এখন বাঁশের খুঁটিতে ভর করে দাঁড়িয়ে আছে। মৃত্যুফাঁদে পরিণত হওয়া এই সেতুটির মাঝের অংশ দেবে গিয়ে ফাটল সৃষ্টি হয়েছে এবং পিলারগুলো অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে।রেলিংয়ের পলেস্তারা খসে মরিচাধরা রড বেরিয়ে এসেছে। এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় সেতুটি টিকিয়ে রাখতে স্থানীয়রাই শতাধিক বাঁশের খুঁটি গেঁথে দিয়েছেন। বর্তমানে সেতুটিতে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, দুই পাশের সড়ক এসে যেন সেতুর মুখে থেমে গেছে। অটোরিকশাসহ কোনো যানবাহনই আর সেতু পার হতে পারছে না; এমনকি সাইকেল বা মোটরসাইকেল আরোহীরাও বাধ্য হয়ে নেমে হেঁটে পার হচ্ছেন। দাউদকান্দি সদর উত্তর ইউনিয়নের গোমতী নদীর গোলাপেরচর পাড় থেকে চেঙ্গাকান্দি উত্তর পাড়া পর্যন্ত ২ কিলোমিটার পাকা সড়কের মাঝখানেই এই সেতুটির অবস্থান। সেতুটি শুধু দাউদকান্দির উত্তরের গ্রাম গোলাপের চর নয়, মেঘনা উপজেলায় যাওয়ার সহজ পথও সংযুক্ত করেছে। ফলে এর ভগ্নদশার কারণে দুই উপজেলার সাতটি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষক ও সাধারণ মানুষ প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন। দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা আক্তার ও ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজের শিক্ষার্থী আবদুল আজিজ ফারহান জানান, প্রতিনিয়ত তারা ভয় নিয়ে সেতু পার হন। সেতুটি ভেঙে গেলে নৌকা ছাড়া যাতায়াতের আর কোনো উপায় থাকবে না। গোলাপের চরের মানুষের স্থলপথে যোগাযোগের একমাত্র মাধ্যম হওয়ায় তারা দ্রুত বিকল্প সেতু নির্মাণের জোর দাবি জানান। স্থানীয় অটোচালক খালেক ও ব্যবসায়ী মফিজুল ইসলাম জানান, সেতু দিয়ে পারাপার প্রায় অসম্ভব হয়ে পড়েছে, অসুস্থ মানুষদেরও হেঁটে পার হতে হয়। জোড়াতালি দিয়ে রাখা এই স্থাপনাটি এখন একটি মরণফাঁদে পরিণত হয়েছে। এ বিষয়ে দাউদকান্দি উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম জানান, সরেজমিনে সেতুটি পরিদর্শন করে জনসাধারণকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সেতুটি নতুন করে নির্মাণের জন্য অধিদপ্তরে প্রস্তাবনা পাঠানো হয়েছে। দ্রুতই এ বিষয়ে ইতিবাচক খবর পাওয়ার আশা প্রকাশ করেন তিনি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

নওগাঁয় শান্তনার চতুর চাল: অর্থ-গহনা নিয়ে সাবেক স্বামীর ঘরে।

শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

সাভারে মাদকমুক্ত সমাজ গড়ার ডাক দিয়ে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন।

হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু, আক্রান্ত বেড়ে ১১৮০

২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া ও ভিয়েতনামকে ছাড়াবে বাংলাদেশ

সালমান শাহ হত্যা মামলা: খলনায়ক ডনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর

দুই দিন পর নদী থেকে ফারিয়ার মরদেহ উদ্ধার

নেপাল-চীন সীমান্তে নতুন হ্রদের কারণে বন্যার আশঙ্কা

এনসিপির শরীয়তপুর জেলা কমিটিতে সিনিয়র যুগ্ম-সদস্যসচিব ওয়ালী উল্লাহ জাবের

সুন্দরগঞ্জে শিক্ষার্থীকে ফেল করানোর অভিযোগ, তদন্তের দাবি ভুক্তভোগী দের

পর্যটকে মুখরিত বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত

পর্যটকে মুখরিত বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত

গাইবান্ধা পৌরসভার ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডে পানির সংকট, চরম দুর্ভোগে বাসিন্দারা

কুড়ি বছর পেরিয়ে গেল চঞ্চল চৌধুরীর দাম্পত্য জীবন

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কুমিল্লায় বাঁশের খুঁটিতে ভর করে টিকে আছে কংক্রিটের সেতু!

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image
কুমিল্লার দাউদকান্দির গোলাপের চরে গোমতী নদীর শাখা খালের ওপর নির্মিত প্রায় ৩০ বছরের পুরোনো একটি কংক্রিটের সেতু এখন বাঁশের খুঁটিতে ভর করে দাঁড়িয়ে আছে। মৃত্যুফাঁদে পরিণত হওয়া এই সেতুটির মাঝের অংশ দেবে গিয়ে ফাটল সৃষ্টি হয়েছে এবং পিলারগুলো অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে।রেলিংয়ের পলেস্তারা খসে মরিচাধরা রড বেরিয়ে এসেছে। এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় সেতুটি টিকিয়ে রাখতে স্থানীয়রাই শতাধিক বাঁশের খুঁটি গেঁথে দিয়েছেন। বর্তমানে সেতুটিতে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, দুই পাশের সড়ক এসে যেন সেতুর মুখে থেমে গেছে। অটোরিকশাসহ কোনো যানবাহনই আর সেতু পার হতে পারছে না; এমনকি সাইকেল বা মোটরসাইকেল আরোহীরাও বাধ্য হয়ে নেমে হেঁটে পার হচ্ছেন। দাউদকান্দি সদর উত্তর ইউনিয়নের গোমতী নদীর গোলাপেরচর পাড় থেকে চেঙ্গাকান্দি উত্তর পাড়া পর্যন্ত ২ কিলোমিটার পাকা সড়কের মাঝখানেই এই সেতুটির অবস্থান। সেতুটি শুধু দাউদকান্দির উত্তরের গ্রাম গোলাপের চর নয়, মেঘনা উপজেলায় যাওয়ার সহজ পথও সংযুক্ত করেছে। ফলে এর ভগ্নদশার কারণে দুই উপজেলার সাতটি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষক ও সাধারণ মানুষ প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন। দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা আক্তার ও ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজের শিক্ষার্থী আবদুল আজিজ ফারহান জানান, প্রতিনিয়ত তারা ভয় নিয়ে সেতু পার হন। সেতুটি ভেঙে গেলে নৌকা ছাড়া যাতায়াতের আর কোনো উপায় থাকবে না। গোলাপের চরের মানুষের স্থলপথে যোগাযোগের একমাত্র মাধ্যম হওয়ায় তারা দ্রুত বিকল্প সেতু নির্মাণের জোর দাবি জানান। স্থানীয় অটোচালক খালেক ও ব্যবসায়ী মফিজুল ইসলাম জানান, সেতু দিয়ে পারাপার প্রায় অসম্ভব হয়ে পড়েছে, অসুস্থ মানুষদেরও হেঁটে পার হতে হয়। জোড়াতালি দিয়ে রাখা এই স্থাপনাটি এখন একটি মরণফাঁদে পরিণত হয়েছে। এ বিষয়ে দাউদকান্দি উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম জানান, সরেজমিনে সেতুটি পরিদর্শন করে জনসাধারণকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সেতুটি নতুন করে নির্মাণের জন্য অধিদপ্তরে প্রস্তাবনা পাঠানো হয়েছে। দ্রুতই এ বিষয়ে ইতিবাচক খবর পাওয়ার আশা প্রকাশ করেন তিনি।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒