বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

নারীকে হেনস্তার ভিডিও করায় সাংবাদিককে পুলিশ ভ্যানে তুলে নির্যাতন

রাজধানীর বিজয় সরণি এলাকায় পথচারী নারীকে পুলিশের মারধরের ঘটনার ভিডিও ধারণ করায় গ্লোবাল টেলিভিশনের মাল্টিমিডিয়া রিপোর্টার বুলবুল হোসেনকে পুলিশ ভ্যানে তুলে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকালে রমনায় ডিএমপি সদর দফতরে কমিশনারের কাছে অভিযোগটি জমা দেন তিনি। অভিযোগে বুলবুল হোসেন দাবি করেন, ৪ আগস্ট বিকাল সাড়ে ৫টার দিকে বিজয় সরণি সিগন্যালে অবস্থানকালে তিনি দেখতে পান, কয়েকজন পুলিশ সদস্য এক নারীকে মারধর করছেন। পেশাগত দায়িত্ববোধ থেকে তিনি ঘটনাটির ভিডিও ধারণ শুরু করলে পুলিশ সদস্যরা তার দিকে তেড়ে আসেন এবং জোর করে তাকে একটি পুলিশ ভ্যানে তুলে নেন। লিখিত অভিযোগে তিনি বলেন, ভ্যানে তোলার পর পুলিশ সদস্যরা বারবার জানতে চান কেন তিনি ভিডিও করেছেন এবং ভিডিওটি মুছে ফেলতে চাপ দেন। তিনি নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে ভিডিও মুছে ফেলতে অস্বীকৃতি জানালে পুলিশ সদস্যরা তার ওপর নির্যাতন চালান বলে অভিযোগ করেন।

তার ভাষ্য অনুযায়ী, পুলিশ সদস্যরা তার মাথায় আঘাত করেন, ভ্যানের মেঝেতে ফেলে বেধড়ক মারধর করেন এবং একপর্যায়ে বুট পরা পা দিয়ে বুকে চাপ দিয়ে শ্বাসরোধের চেষ্টা করেন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে তিনি পুলিশ ভ্যান থেকে বের হতে সক্ষম হন। অভিযোগে আরও বলা হয়, পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার মাথা, চোখ ও বুকে আঘাতের চিহ্ন পান এবং তিন দিনের পূর্ণ বিশ্রামের পরামর্শ দেন। ডিএমপি কমিশনারের কাছে দেওয়া অভিযোগে বুলবুল হোসেন বলেন, একজন স্বাধীন গণমাধ্যমকর্মী হিসেবে দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এমন আচরণ স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধের অপচেষ্টা এবং মানবাধিকার লঙ্ঘনের শামিল। ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের ভিত্তিতে অভিযুক্ত পুলিশ সদস্যদের দ্রুত শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। উল্লেখ্য, এ ঘটনায় এখন পর্যন্ত ডিএমপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সূত্র: Times Today BD

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

নারীকে হেনস্তার ভিডিও করায় সাংবাদিককে পুলিশ ভ্যানে তুলে নির্যাতন

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image
রাজধানীর বিজয় সরণি এলাকায় পথচারী নারীকে পুলিশের মারধরের ঘটনার ভিডিও ধারণ করায় গ্লোবাল টেলিভিশনের মাল্টিমিডিয়া রিপোর্টার বুলবুল হোসেনকে পুলিশ ভ্যানে তুলে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকালে রমনায় ডিএমপি সদর দফতরে কমিশনারের কাছে অভিযোগটি জমা দেন তিনি। অভিযোগে বুলবুল হোসেন দাবি করেন, ৪ আগস্ট বিকাল সাড়ে ৫টার দিকে বিজয় সরণি সিগন্যালে অবস্থানকালে তিনি দেখতে পান, কয়েকজন পুলিশ সদস্য এক নারীকে মারধর করছেন। পেশাগত দায়িত্ববোধ থেকে তিনি ঘটনাটির ভিডিও ধারণ শুরু করলে পুলিশ সদস্যরা তার দিকে তেড়ে আসেন এবং জোর করে তাকে একটি পুলিশ ভ্যানে তুলে নেন। লিখিত অভিযোগে তিনি বলেন, ভ্যানে তোলার পর পুলিশ সদস্যরা বারবার জানতে চান কেন তিনি ভিডিও করেছেন এবং ভিডিওটি মুছে ফেলতে চাপ দেন। তিনি নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে ভিডিও মুছে ফেলতে অস্বীকৃতি জানালে পুলিশ সদস্যরা তার ওপর নির্যাতন চালান বলে অভিযোগ করেন।

তার ভাষ্য অনুযায়ী, পুলিশ সদস্যরা তার মাথায় আঘাত করেন, ভ্যানের মেঝেতে ফেলে বেধড়ক মারধর করেন এবং একপর্যায়ে বুট পরা পা দিয়ে বুকে চাপ দিয়ে শ্বাসরোধের চেষ্টা করেন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে তিনি পুলিশ ভ্যান থেকে বের হতে সক্ষম হন। অভিযোগে আরও বলা হয়, পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার মাথা, চোখ ও বুকে আঘাতের চিহ্ন পান এবং তিন দিনের পূর্ণ বিশ্রামের পরামর্শ দেন। ডিএমপি কমিশনারের কাছে দেওয়া অভিযোগে বুলবুল হোসেন বলেন, একজন স্বাধীন গণমাধ্যমকর্মী হিসেবে দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এমন আচরণ স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধের অপচেষ্টা এবং মানবাধিকার লঙ্ঘনের শামিল। ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের ভিত্তিতে অভিযুক্ত পুলিশ সদস্যদের দ্রুত শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। উল্লেখ্য, এ ঘটনায় এখন পর্যন্ত ডিএমপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সূত্র: Times Today BD

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
নারীকে হেনস্তার ভিডিও করায় সাংবাদিককে পুলিশ ভ্যানে তুলে নির্যাতন
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন