বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

লন্ডনে রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী পালিত

সাবেক মন্ত্রী ও নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৬ আগস্ট সন্ধ্যায় মাহবুব আলী খান স্মৃতি সংসদ যুক্তরাজ্য শাখার উদ্যোগে পূর্ব লন্ডনের একটি স্থানীয় হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইউরোপের প্রধান সমন্বয়ক ও স্মৃতি সংসদের সিনিয়র সহসভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভা সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম সম্পাদক এমাদুর রহমান এমাদ ও যুগ্ম সম্পাদক খালেদ চৌধুরী। অনুষ্ঠানে মরহুমের জীবনের ওপর আলোচনা শেষে দোয়া অনুষ্ঠিত হয়। নিজ বাসভবন থেকে ভার্চুয়াল অডিওর মাধ্যমে এতে শরিক হন মরহুমের জামাতা ও বিএনপির চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং কন্যা ডা. জুবাইদা রহমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, নৌবাহিনীর আধুনিকায়ন এবং রাষ্ট্র পরিচালনায় রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তারা তার আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও জনগণের কল্যাণ কামনা করেন।

উক্ত দোয়া মাহফিলে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিপুলসংখ্যক প্রবাসী অংশ নেন। উল্লেখ্য, রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান নৌপ্রধানের পাশাপাশি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। ১৯৮৪ সালের ৬ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

লন্ডনে রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

সাবেক মন্ত্রী ও নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৬ আগস্ট সন্ধ্যায় মাহবুব আলী খান স্মৃতি সংসদ যুক্তরাজ্য শাখার উদ্যোগে পূর্ব লন্ডনের একটি স্থানীয় হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইউরোপের প্রধান সমন্বয়ক ও স্মৃতি সংসদের সিনিয়র সহসভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভা সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম সম্পাদক এমাদুর রহমান এমাদ ও যুগ্ম সম্পাদক খালেদ চৌধুরী। অনুষ্ঠানে মরহুমের জীবনের ওপর আলোচনা শেষে দোয়া অনুষ্ঠিত হয়। নিজ বাসভবন থেকে ভার্চুয়াল অডিওর মাধ্যমে এতে শরিক হন মরহুমের জামাতা ও বিএনপির চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং কন্যা ডা. জুবাইদা রহমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, নৌবাহিনীর আধুনিকায়ন এবং রাষ্ট্র পরিচালনায় রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তারা তার আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও জনগণের কল্যাণ কামনা করেন।

উক্ত দোয়া মাহফিলে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিপুলসংখ্যক প্রবাসী অংশ নেন। উল্লেখ্য, রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান নৌপ্রধানের পাশাপাশি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। ১৯৮৪ সালের ৬ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
লন্ডনে রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী পালিত
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন