বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

ইসলামি মূল্যবোধ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আদর্শ জাতি গঠনের আহ্বান

ইসলামি মূল্যবোধ, নৈতিকতা ও আধুনিক জ্ঞানের সমন্বয়ে একটি কার্যকর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি। নৈতিকতা ও আদর্শভিত্তিক শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতির শিখরে পৌঁছাতে পারে না। এই প্রেক্ষাপটে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII)-এর প্রতিষ্ঠা একটি সময়োপযোগী ও উল্লেখযোগ্য পদক্ষেপ।

গত ৩ আগস্ট আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধনী অনুষ্ঠানে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান বলেন, "বর্তমান আধুনিক শিক্ষা ব্যবস্থায় ইসলামি শিক্ষাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় না। আবার ইসলামি শিক্ষাব্যবস্থায় আধুনিক শিক্ষারও পর্যাপ্ত উপাদান থাকে না। ফলে ইসলামি শিক্ষা নিয়ে বেড়ে ওঠা অনেক শিক্ষার্থী সমাজে কার্যকর ভূমিকা রাখতে পারে না।" তিনি উল্লেখ করেন, ইসলামি মূল্যবোধ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তোলাই এই প্রতিষ্ঠানটির মূল উদ্দেশ্য, যা ভবিষ্যতে নৈতিক, দক্ষ ও সুশৃঙ্খল জাতি গঠনে ভূমিকা রাখবে।

গাজীপুর সদরের ভবানীপুর মাইজপাড়া হক্কানি জামে মসজিদের খতিব এ বিষয়ে আলোকপাত করে জানান, ইসলাম একটি পরিপূর্ণ জীবনব্যবস্থা এবং বিশ্বজুড়ে আজ বহু অমুসলিম পণ্ডিত ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিচ্ছেন। অথচ মুসলমানরা অনেকেই কুরআন ও সুন্নাহর পূর্ণাঙ্গ শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছে। পবিত্র কুরআনের সূরা আল-বাকারা-এর ২০৮ নম্বর আয়াতে মহান আল্লাহ নির্দেশ দিয়েছেন, "হে ঈমানদারগণ! তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না।"

তিনি আরও বলেন, মুয়াত্তা ইমাম মালিক (১৬০২) ও সুনানে আবু দাউদ (৪৬০৭)-এ বর্ণিত হাদিস অনুযায়ী রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন ও সুন্নাহ আঁকড়ে ধরার এবং দ্বীনের নামে নবউদ্ভাবিত বিদআত পরিহার করার নির্দেশ দিয়েছেন। সমাজকে অনভিপ্রেত প্রথা ও ভুল চর্চা থেকে মুক্ত করে কুরআন-সুন্নাহভিত্তিক এবং আধুনিক শিক্ষার সমন্বয়ে আদর্শ জাতি গঠনের এই উদ্যোগকে সাধুবাদ জানানো হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ইসলামি মূল্যবোধ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আদর্শ জাতি গঠনের আহ্বান

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

ইসলামি মূল্যবোধ, নৈতিকতা ও আধুনিক জ্ঞানের সমন্বয়ে একটি কার্যকর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি। নৈতিকতা ও আদর্শভিত্তিক শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতির শিখরে পৌঁছাতে পারে না। এই প্রেক্ষাপটে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII)-এর প্রতিষ্ঠা একটি সময়োপযোগী ও উল্লেখযোগ্য পদক্ষেপ।

গত ৩ আগস্ট আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধনী অনুষ্ঠানে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান বলেন, "বর্তমান আধুনিক শিক্ষা ব্যবস্থায় ইসলামি শিক্ষাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় না। আবার ইসলামি শিক্ষাব্যবস্থায় আধুনিক শিক্ষারও পর্যাপ্ত উপাদান থাকে না। ফলে ইসলামি শিক্ষা নিয়ে বেড়ে ওঠা অনেক শিক্ষার্থী সমাজে কার্যকর ভূমিকা রাখতে পারে না।" তিনি উল্লেখ করেন, ইসলামি মূল্যবোধ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তোলাই এই প্রতিষ্ঠানটির মূল উদ্দেশ্য, যা ভবিষ্যতে নৈতিক, দক্ষ ও সুশৃঙ্খল জাতি গঠনে ভূমিকা রাখবে।

গাজীপুর সদরের ভবানীপুর মাইজপাড়া হক্কানি জামে মসজিদের খতিব এ বিষয়ে আলোকপাত করে জানান, ইসলাম একটি পরিপূর্ণ জীবনব্যবস্থা এবং বিশ্বজুড়ে আজ বহু অমুসলিম পণ্ডিত ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিচ্ছেন। অথচ মুসলমানরা অনেকেই কুরআন ও সুন্নাহর পূর্ণাঙ্গ শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছে। পবিত্র কুরআনের সূরা আল-বাকারা-এর ২০৮ নম্বর আয়াতে মহান আল্লাহ নির্দেশ দিয়েছেন, "হে ঈমানদারগণ! তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না।"

তিনি আরও বলেন, মুয়াত্তা ইমাম মালিক (১৬০২) ও সুনানে আবু দাউদ (৪৬০৭)-এ বর্ণিত হাদিস অনুযায়ী রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন ও সুন্নাহ আঁকড়ে ধরার এবং দ্বীনের নামে নবউদ্ভাবিত বিদআত পরিহার করার নির্দেশ দিয়েছেন। সমাজকে অনভিপ্রেত প্রথা ও ভুল চর্চা থেকে মুক্ত করে কুরআন-সুন্নাহভিত্তিক এবং আধুনিক শিক্ষার সমন্বয়ে আদর্শ জাতি গঠনের এই উদ্যোগকে সাধুবাদ জানানো হয়।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ইসলামি মূল্যবোধ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আদর্শ জাতি গঠনের আহ্বান
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন