বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

সেমিকন্ডাক্টর খাতে তৈরি পোশাক শিল্পের মতো প্রণোদনা দেবে সরকার

দেশে সেমিকন্ডাক্টর শিল্পের বিকাশে তৈরি পোশাক খাতের মতো বিভিন্ন প্রণোদনা দেওয়ার পরিকল্পনা করছে সরকার। রপ্তানিমুখী সেমিকন্ডাক্টর উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে বন্ডেড ওয়্যারহাউস সুবিধার আদলে শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুযোগ দেয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। সরকার এই খাতকে একটি কৌশলগত ক্ষেত্র হিসেবে ঘোষণা করেছে এবং এর বিকাশে প্রয়োজনীয় নীতিগত সহায়তা ও বিনিয়োগ আকর্ষণের দায়িত্ব বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষকে (বিএইচটিপিএ) দেয়া হয়েছে।

বিএইচটিপিএর ব্যবস্থাপনা পরিচালক মো: ফজলুর রহমান জানান, মূলধন ও প্রযুক্তিনির্ভর এ খাতে বিনিয়োগ বাড়াতে হাই-টেক পার্কগুলোতে অতিরিক্ত প্রণোদনার পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে সেমিকন্ডাক্টর উৎপাদন, আইসি ডিজাইন, ইডিএ, ওস্যাট, প্যাকেজিং ও ফ্রেব্রিকেশনের জন্য প্রয়োজনীয় মূলধনী যন্ত্রপাতি, সফটওয়্যার ও কাঁচামাল আমদানিতে শুল্ক ও মূসক অব্যাহতি দিয়েছে সরকার। সরকারের দীর্ঘমেয়াদি লক্ষ্য হলো চিপ ডিজাইন, টেস্টিং ও প্যাকেজিং কেন্দ্র করে একটি পূর্ণাঙ্গ সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম গড়ে তোলা।

দক্ষ জনবল গড়ে তুলতে দেশের তরুণ জনগোষ্ঠী ও প্রকৌশল স্নাতকদের বিশেষায়িত প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি আইটি কেন্দ্রগুলোতে স্টার্টআপ ও ফ্রিল্যান্সারদের জন্য বিনামূল্যে কর্মপরিসর ও কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। এছাড়া বিদেশে কর্মরত বাংলাদেশি সেমিকন্ডাক্টর বিশেষজ্ঞদের যুক্ত করতে উদ্যোগ নেওয়া হয়েছে। বিএসআইএর 'ব্রেইন গেইন' উদ্যোগের মাধ্যমে এই বিশেষজ্ঞদের অভিজ্ঞতা কাজে লাগানোর পাশাপাশি কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি ও পারডু ইউনিভার্সিটির মতো বৈশ্বিক প্রতিষ্ঠানের সাথে দীর্ঘমেয়াদি সহযোগিতার আলোচনা চলছে।

আইটেস্ট বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বিএসআইএর পরিচালক মুনির আহমেদ জানান, দেশের একমাত্র সিলিকন টেস্টিং প্রতিষ্ঠান আইটেস্ট বাংলাদেশ ভবিষ্যতে এই শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বৈশ্বিক ওস্যাট শিল্পের বাজারের আকার প্রায় ৪৪ বিলিয়ন মার্কিন ডলার। শুরুতে চিপ ডিজাইন ও টেস্টিংয়ে গুরুত্ব দিয়ে পরে ওস্যাট কার্যক্রমে সম্প্রসারণের পরামর্শ দেন তিনি। ভারতের সেমিকন্ডাক্টর মিশনের মতো প্রতিযোগিতামূলক প্রণোদনা চালু করা গেলে বিশ্বের শীর্ষ সেমিকন্ডাক্টর কোম্পানিগুলোর বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

সেমিকন্ডাক্টর খাতে তৈরি পোশাক শিল্পের মতো প্রণোদনা দেবে সরকার

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

দেশে সেমিকন্ডাক্টর শিল্পের বিকাশে তৈরি পোশাক খাতের মতো বিভিন্ন প্রণোদনা দেওয়ার পরিকল্পনা করছে সরকার। রপ্তানিমুখী সেমিকন্ডাক্টর উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে বন্ডেড ওয়্যারহাউস সুবিধার আদলে শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুযোগ দেয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। সরকার এই খাতকে একটি কৌশলগত ক্ষেত্র হিসেবে ঘোষণা করেছে এবং এর বিকাশে প্রয়োজনীয় নীতিগত সহায়তা ও বিনিয়োগ আকর্ষণের দায়িত্ব বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষকে (বিএইচটিপিএ) দেয়া হয়েছে।

বিএইচটিপিএর ব্যবস্থাপনা পরিচালক মো: ফজলুর রহমান জানান, মূলধন ও প্রযুক্তিনির্ভর এ খাতে বিনিয়োগ বাড়াতে হাই-টেক পার্কগুলোতে অতিরিক্ত প্রণোদনার পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে সেমিকন্ডাক্টর উৎপাদন, আইসি ডিজাইন, ইডিএ, ওস্যাট, প্যাকেজিং ও ফ্রেব্রিকেশনের জন্য প্রয়োজনীয় মূলধনী যন্ত্রপাতি, সফটওয়্যার ও কাঁচামাল আমদানিতে শুল্ক ও মূসক অব্যাহতি দিয়েছে সরকার। সরকারের দীর্ঘমেয়াদি লক্ষ্য হলো চিপ ডিজাইন, টেস্টিং ও প্যাকেজিং কেন্দ্র করে একটি পূর্ণাঙ্গ সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম গড়ে তোলা।

দক্ষ জনবল গড়ে তুলতে দেশের তরুণ জনগোষ্ঠী ও প্রকৌশল স্নাতকদের বিশেষায়িত প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি আইটি কেন্দ্রগুলোতে স্টার্টআপ ও ফ্রিল্যান্সারদের জন্য বিনামূল্যে কর্মপরিসর ও কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। এছাড়া বিদেশে কর্মরত বাংলাদেশি সেমিকন্ডাক্টর বিশেষজ্ঞদের যুক্ত করতে উদ্যোগ নেওয়া হয়েছে। বিএসআইএর 'ব্রেইন গেইন' উদ্যোগের মাধ্যমে এই বিশেষজ্ঞদের অভিজ্ঞতা কাজে লাগানোর পাশাপাশি কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি ও পারডু ইউনিভার্সিটির মতো বৈশ্বিক প্রতিষ্ঠানের সাথে দীর্ঘমেয়াদি সহযোগিতার আলোচনা চলছে।

আইটেস্ট বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বিএসআইএর পরিচালক মুনির আহমেদ জানান, দেশের একমাত্র সিলিকন টেস্টিং প্রতিষ্ঠান আইটেস্ট বাংলাদেশ ভবিষ্যতে এই শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বৈশ্বিক ওস্যাট শিল্পের বাজারের আকার প্রায় ৪৪ বিলিয়ন মার্কিন ডলার। শুরুতে চিপ ডিজাইন ও টেস্টিংয়ে গুরুত্ব দিয়ে পরে ওস্যাট কার্যক্রমে সম্প্রসারণের পরামর্শ দেন তিনি। ভারতের সেমিকন্ডাক্টর মিশনের মতো প্রতিযোগিতামূলক প্রণোদনা চালু করা গেলে বিশ্বের শীর্ষ সেমিকন্ডাক্টর কোম্পানিগুলোর বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব হবে।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সেমিকন্ডাক্টর খাতে তৈরি পোশাক শিল্পের মতো প্রণোদনা দেবে সরকার
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন