বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

মুজাফফরের 'সন্দেহজনক' ফেইসবুক তথ্যের খোঁজে মেটাকে চিঠি

ফাইল ছবি

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা মুজাফফর হোসেনের ‘সন্দেহজনক ফেইসবুক যোগাযোগের’ তথ্য চেয়ে মেটা কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগ। মেটার কাছে বিশেষ করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ছবি ব্যবহার করা কয়েকটি ফেইসবুক আইডির সঙ্গে কথোপকথনের তথ্য চাওয়া হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কৌঁসুলি তানভীর হাসান জোহা জানান, গত সপ্তাহে ফেইসবুকের নির্ধারিত ফর্ম পূরণ করে মেটার কাছে অনুরোধ পাঠানো হয়েছে। তদন্তের স্বার্থে সন্দেহভাজন অ্যাকাউন্টের সাবস্ক্রাইবার তথ্য, ই-মেইল, ফোন নম্বর, লগইন ইতিহাস, আইপি ঠিকানা, লোকেশন ডেটা এবং মুছে ফেলা বার্তাসহ ১২ ধরনের তথ্য সংরক্ষণ ও সরবরাহের অনুরোধ করা হয়েছে।

তানভীর জোহা আরও জানান, ২০২৪ সালের পুরনো তথ্য চাওয়ার কারণে মেটা থেকে এগুলো পেতে তিন থেকে ছয় মাস সময় লাগতে পারে। মুজাফফর যোগাযোগ করেছেন এমন কিছু ফেইসবুক আইডির পেছনে থাকা ব্যক্তিরা আওয়ামী লীগের মূল পেইজের এডিটর বা অ্যাডমিন হিসেবে যুক্ত ছিলেন বলে ওপেন সোর্স ইন্টেলিজেন্সের মাধ্যমে জানা গেছে। মেটার কাছ থেকে এসব আইডির ভৌগোলিক অবস্থানের তথ্য পাওয়া গেলে যোগাযোগের মূল উদ্দেশ্য পরিষ্কার হবে।

তদন্তে মুজাফফরের একটি ই-মেইল ঠিকানার মাধ্যমে চারটি ডিভাইসের লগইনের ইতিহাস উদ্ধারের কথা জানানো হয়েছে। এদিকে ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি আমিনুল ইসলাম বলেন, চলমান অন্যান্য তদন্তের তথ্যের ভিত্তিতে প্রয়োজন হলে মুজাফফরকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হবে। সাবেক এই মেজরকে গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার করা হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মুজাফফরের 'সন্দেহজনক' ফেইসবুক তথ্যের খোঁজে মেটাকে চিঠি

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা মুজাফফর হোসেনের ‘সন্দেহজনক ফেইসবুক যোগাযোগের’ তথ্য চেয়ে মেটা কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগ। মেটার কাছে বিশেষ করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ছবি ব্যবহার করা কয়েকটি ফেইসবুক আইডির সঙ্গে কথোপকথনের তথ্য চাওয়া হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কৌঁসুলি তানভীর হাসান জোহা জানান, গত সপ্তাহে ফেইসবুকের নির্ধারিত ফর্ম পূরণ করে মেটার কাছে অনুরোধ পাঠানো হয়েছে। তদন্তের স্বার্থে সন্দেহভাজন অ্যাকাউন্টের সাবস্ক্রাইবার তথ্য, ই-মেইল, ফোন নম্বর, লগইন ইতিহাস, আইপি ঠিকানা, লোকেশন ডেটা এবং মুছে ফেলা বার্তাসহ ১২ ধরনের তথ্য সংরক্ষণ ও সরবরাহের অনুরোধ করা হয়েছে।

তানভীর জোহা আরও জানান, ২০২৪ সালের পুরনো তথ্য চাওয়ার কারণে মেটা থেকে এগুলো পেতে তিন থেকে ছয় মাস সময় লাগতে পারে। মুজাফফর যোগাযোগ করেছেন এমন কিছু ফেইসবুক আইডির পেছনে থাকা ব্যক্তিরা আওয়ামী লীগের মূল পেইজের এডিটর বা অ্যাডমিন হিসেবে যুক্ত ছিলেন বলে ওপেন সোর্স ইন্টেলিজেন্সের মাধ্যমে জানা গেছে। মেটার কাছ থেকে এসব আইডির ভৌগোলিক অবস্থানের তথ্য পাওয়া গেলে যোগাযোগের মূল উদ্দেশ্য পরিষ্কার হবে।

তদন্তে মুজাফফরের একটি ই-মেইল ঠিকানার মাধ্যমে চারটি ডিভাইসের লগইনের ইতিহাস উদ্ধারের কথা জানানো হয়েছে। এদিকে ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি আমিনুল ইসলাম বলেন, চলমান অন্যান্য তদন্তের তথ্যের ভিত্তিতে প্রয়োজন হলে মুজাফফরকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হবে। সাবেক এই মেজরকে গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার করা হয়।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
মুজাফফরের 'সন্দেহজনক' ফেইসবুক তথ্যের খোঁজে মেটাকে চিঠি
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন