বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

স্বামী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সাভার থেকে গ্রেফতার।

মানিকগঞ্জের হরিরামপুরে চাঞ্চল্যকর স্বামী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি সেলিনা আক্তারকে (৪৫) গ্রেফতার করেছে হরিরামপুর থানা পুলিশ।

​মঙ্গলবার (৪ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ঢাকার সাভার উপজেলার বিরুলিয়া এলাকায় নিজ ভাগ্নির বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত সেলিনা আক্তার হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের কদমতলা গ্রামের জনাব আলীর মেয়ে।

​পুলিশ সূত্রে জানা গেছে, ২০১১ সালের প্রথম দিকে পরকীয়া প্রেমের জেরে স্বামী বাধা হয়ে দাঁড়ালে রাতের আঁধারে স্বামীকে পরিকল্পিতভাবে গলা কেটে হত্যা করেন সেলিনা আক্তার। নিহত ব্যক্তি পেশায় একজন রিকশাচালক ছিলেন এবং এলাকায় সৎ ও ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন। এ ঘটনায় হরিরামপুর থানায় মামলা (মামলা নং- ২(২)/২০১৩, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড) দায়ের করা হলে বিচার প্রক্রিয়া শেষে আদালত তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। ​মামলার রায়ের পর সেলিনা আক্তার কৌশলে সৌদি আরবে পাড়ি জমান এবং দীর্ঘদিন সেখানে আত্মগোপনে থাকেন। প্রায় দুই মাস আগে তিনি দেশে ফিরে এসে গোপনে সাভারের বিরুলিয়া এলাকায় অবস্থান করছিলেন। ​হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আসামির অবস্থান নিশ্চিত করে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে। ​এ বিষয়ে গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিক বিশ্বাস জানান, হত্যাকাণ্ডটি ২০১১ সালের দিকে ঘটেছিল। এলাকার একজন নিরীহ রিকশাচালককে এভাবে নৃশংসভাবে হত্যা করার পর আদালতের এই রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

স্বামী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সাভার থেকে গ্রেফতার।

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

মানিকগঞ্জের হরিরামপুরে চাঞ্চল্যকর স্বামী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি সেলিনা আক্তারকে (৪৫) গ্রেফতার করেছে হরিরামপুর থানা পুলিশ।

​মঙ্গলবার (৪ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ঢাকার সাভার উপজেলার বিরুলিয়া এলাকায় নিজ ভাগ্নির বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত সেলিনা আক্তার হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের কদমতলা গ্রামের জনাব আলীর মেয়ে।

​পুলিশ সূত্রে জানা গেছে, ২০১১ সালের প্রথম দিকে পরকীয়া প্রেমের জেরে স্বামী বাধা হয়ে দাঁড়ালে রাতের আঁধারে স্বামীকে পরিকল্পিতভাবে গলা কেটে হত্যা করেন সেলিনা আক্তার। নিহত ব্যক্তি পেশায় একজন রিকশাচালক ছিলেন এবং এলাকায় সৎ ও ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন। এ ঘটনায় হরিরামপুর থানায় মামলা (মামলা নং- ২(২)/২০১৩, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড) দায়ের করা হলে বিচার প্রক্রিয়া শেষে আদালত তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। ​মামলার রায়ের পর সেলিনা আক্তার কৌশলে সৌদি আরবে পাড়ি জমান এবং দীর্ঘদিন সেখানে আত্মগোপনে থাকেন। প্রায় দুই মাস আগে তিনি দেশে ফিরে এসে গোপনে সাভারের বিরুলিয়া এলাকায় অবস্থান করছিলেন। ​হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আসামির অবস্থান নিশ্চিত করে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে। ​এ বিষয়ে গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিক বিশ্বাস জানান, হত্যাকাণ্ডটি ২০১১ সালের দিকে ঘটেছিল। এলাকার একজন নিরীহ রিকশাচালককে এভাবে নৃশংসভাবে হত্যা করার পর আদালতের এই রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
স্বামী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সাভার থেকে গ্রেফতার।
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন