বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবনে ঝুলন্ত রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার

রাজধানীর খিলগাঁওয়ের উত্তর নন্দীপাড়া এলাকায় একটি নির্মাণাধীন ১০ তলা ভবনের ছাদ থেকে মো. আরিফ সরদার (২২) নামের এক রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ আগস্ট) বিকেল সাড়ে তিনটার দিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত আরিফ জামালপুরের ইসলামপুর থানার পোড়ারচর সরদারপাড়া এলাকার আলম সরদারের ছেলে। তিনি সবুজবাগের মানিকদিয়া চেয়ারম্যান বাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

ওই ভবনের কেয়ারটেকার মো. ইছার আলী জানান, সকালে তিনি আরিফকে ভবনটির ওপরের দিকে উঠে যেতে দেখেন। এর কিছুক্ষণ পর ১০ তলার নির্মাণাধীন নামাজের ঘর থেকে শোরগোল শুনে সেখানে গিয়ে সিলিং ফ্যানের হুকের সঙ্গে কালো রশি দিয়ে আরিফকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। কেয়ারটেকার আরও জানান, আরিফ গত কয়েক দিন ধরে মানসিকভাবে বিষণ্ন ছিলেন এবং কারও সঙ্গে তেমন কথা বলতেন না।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম জানান, বেলা ১১টার দিকে খবর পেয়ে তারা খিলগাঁওয়ের উত্তর নন্দীপাড়া ৬ নম্বর রোডের ২২/৬৮-এ নূর টাওয়ারের পাশে একটি নির্মাণাধীন ভবন থেকে মরদেহটি উদ্ধার করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ মর্গে পাঠানো হয়েছে। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানার চেষ্টা চলছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবনে ঝুলন্ত রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর খিলগাঁওয়ের উত্তর নন্দীপাড়া এলাকায় একটি নির্মাণাধীন ১০ তলা ভবনের ছাদ থেকে মো. আরিফ সরদার (২২) নামের এক রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ আগস্ট) বিকেল সাড়ে তিনটার দিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত আরিফ জামালপুরের ইসলামপুর থানার পোড়ারচর সরদারপাড়া এলাকার আলম সরদারের ছেলে। তিনি সবুজবাগের মানিকদিয়া চেয়ারম্যান বাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

ওই ভবনের কেয়ারটেকার মো. ইছার আলী জানান, সকালে তিনি আরিফকে ভবনটির ওপরের দিকে উঠে যেতে দেখেন। এর কিছুক্ষণ পর ১০ তলার নির্মাণাধীন নামাজের ঘর থেকে শোরগোল শুনে সেখানে গিয়ে সিলিং ফ্যানের হুকের সঙ্গে কালো রশি দিয়ে আরিফকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। কেয়ারটেকার আরও জানান, আরিফ গত কয়েক দিন ধরে মানসিকভাবে বিষণ্ন ছিলেন এবং কারও সঙ্গে তেমন কথা বলতেন না।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম জানান, বেলা ১১টার দিকে খবর পেয়ে তারা খিলগাঁওয়ের উত্তর নন্দীপাড়া ৬ নম্বর রোডের ২২/৬৮-এ নূর টাওয়ারের পাশে একটি নির্মাণাধীন ভবন থেকে মরদেহটি উদ্ধার করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ মর্গে পাঠানো হয়েছে। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানার চেষ্টা চলছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবনে ঝুলন্ত রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন